১৮ বছর না হলে ব্যবহার করা যাবে না হোয়াটসঅ্যাপ? বড় খবর

সৌভিক মুখার্জী, কলকাতা: এবার কি ১৮ বছরের নিচে শিশুরা আর ব্যবহার করতে পারবে না হোয়াটসঅ্যাপ? আসলে সম্প্রতি হোয়াটসঅ্যাপ (WhatsApp) ব্যবহার করতে গেলে কিছু কিছু ইউজারদের কাছ থেকে জন্ম তারিখ জানতে চাওয়া হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, হোয়াটসঅ্যাপ তাদের নিরাপত্তা সংক্রান্ত বিধি এবার আরও কঠিন করতে চলেছে। যদিও সংস্থাটি এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। কিন্তু বাচ্চাদের সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকার জন্যই হয়তো এবার এই পদক্ষেপ নেওয়া হতে পারে।

জন্ম তারিখ জানতে চাইছে হোয়াটসঅ্যাপ

সবার কাছে আসছে না, কিন্তু কিছু কিছু ব্যবহারকারীকে জন্ম তারিখ ইনপুট করতে বলা হচ্ছে হোয়াটসঅ্যাপে। সম্প্রতি জনপ্রিয় এক টিপস্টার অভিষেক যাদব একটি স্ক্রিনশট শেয়ার করেছেন। সেখানে দেখা যাচ্ছে, উপরে একটি পপ আপ শো করছে। সেখানে লেখা “অ্যাড ইওর ডেট অফ বার্থ।” এমনকি নিচে স্পষ্টভাবে লেখা রয়েছে, ভারত সরকারের আসন্ন নিয়মাবলীর কারণে জন্ম তারিখ জানতে চাওয়া হচ্ছে। এই পোস্টটি ভাইরাল হতেই অনেকের মনেই প্রশ্ন জাগছে, তাহলে কি এবার হোয়াটসঅ্যাপ ব্যবহার করার জন্য বয়স সীমা বেঁধে দেওয়া হল? যদিও কোম্পানির তরফ থেকে বা মেটার তরফ থেকে আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কিছু জানানো হয়নি।

কিন্তু হ্যাঁ, এক্ষেত্রে উল্লেখ করে রাখতে হয়, ভারতে সম্প্রতি এই নোটিফিকেশনের পেছনে কারণ অস্পষ্ট হলেও হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের বয়স জিজ্ঞাসা করার এই বিষয় নতুন কিছু নয়। এমনকি সংস্থাটির অফিসিয়াল সাপোর্ট পেজে স্পষ্টভাবে উল্লেখ করা রয়েছে, ব্যবহারকারীরা যখন রেজিস্ট্রেশন করে বা নির্দিষ্ট কিছু ফিচার ব্যবহার করে, তখন তাদের বয়স জানতে কিংবা নিশ্চিত করতে বলা হতে পারে।

আরও পড়ুন: বিজেপিতে যোগদান করছেন পার্থ চট্টোপাধ্যায়? পোস্ট ঘিরে জল্পনা

সংস্থার মতে, বয়স সংক্রান্ত তথ্য সংগ্রহ করার মাধ্যমে তারা বিশ্বের বিভিন্ন অংশের আইন মেনে চলে। এমনকি এই তথ্যের মাধ্যমে স্পষ্টভাবে জানা যায় যে সেই ব্যক্তি আদৌ হোয়াটসঅ্যাপ ব্যবহারের জন্য উপযুক্ত কিনা। কিন্তু এক্ষেত্রে আরও উল্লেখ্য, হোয়াটসঅ্যাপের তরফ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে, প্ল্যাটফর্মে ব্যবহারকারীদের দেওয়া বয়স অন্য কেউ দেখতে পাবে না। পাশাপাশি কোনও ব্যবহারকারীর বয়স ১৮ বছর হলে সেই অ্যাকাউন্টটিকে প্রাপ্তবয়স্ক অ্যাকাউন্ট হিসেবেই গণ্য করা হবে।

Leave a Comment