=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

তেলের দাম কমায় ফের ডলারের বিপরীতে ঘুরে দাঁড়াল ভারতীয় রুপি, দেখুন রেট

সৌভিক মুখার্জী, কলকাতা: তেলের দাম কমাতেই মার্কিন ডলারের বিপরীতে ফের ঘুরে দাঁড়াল ভারতীয় মুদ্রা (Indian Rupee)। সোমবার সকালে লেনদেনের শুরুতেই ভারতীয় রুপি ৩০ পয়সা বেড়ে দাঁড়িয়েছে ৯৫.১৩ টাকা প্রতি ডলার। জুলাই মাসের শেষ দিকে যে হারে দরপতন হয়েছিল, সেখান থেকে অনেকটাই ঘুরে দাঁড়িয়েছে ভারতীয় টাকা। তবে তেলের দাম কমার পাশাপাশি ভারতীয় রিজার্ভ ব্যাংকের ডলার বিক্রি এবং বৈদেশিক বাজারে টানাপোড়েনের জেরে রুপির এই শক্তি বৃদ্ধি, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।

ডলারের বিপরীতে অনেকটাই ঘুরে দাঁড়াল ভারতীয় টাকা

গতকাল দিনের শেষে বাজার বন্ধ হয়েছিল ৯৫.৪০ টাকা প্রতি ডলারে। তবে আজ সকালেই ৩০ পয়সা ঘুরে দাঁড়িয়েছে ৯৫.১৩ টাকায়। যদিও শুক্রবারে আবার ৩০ পয়সা বেড়ে টাকার দাম দাঁড়িয়েছিল ৯৫.৩৮। তবে টাকা দাম বাড়ার পিছনে বিশেষজ্ঞরা তেলের দরপতনকেই উল্লেখ করছে। যদিও আপাতত ৯৫ এর স্তরেই ঘোরাফেরা করতে পারে ভারতীয় মুদ্রা, এমনটাই দাবি অনেকের।

আসলে আজ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট নির্দেশ দিয়েছেন যে ইরানের উপর আর কোনও নতুন হামলা নয়। এই ঘোষণার পরেই যুদ্ধ বিরতির ইঙ্গিত মেলায় ব্রেন্ট ক্রুড ওয়েলের দাম ৫ শতাংশ কমে ৮০ ডলার প্রতি ব্যারেলের কাছাকাছি দাঁড়িয়েছে। আর যেহেতু ভারতকে তার সিংহভাগ তেল আমদানি করতে হয়, সেই কারণে অপরিশোধিত তেলের দাম বাড়লে ডলার বেশি পরিমাণে খরচ হয় এবং ভারতীয় মুদ্রার উপরেই চাপ পড়ে। যদিও এই পতন অব্যাহত থাকলে ভারতের আমদানি ব্যায় অনেকটাই কমবে এবং আমদানিজনিত মূল্যস্ফীতির ঝুঁকিও হ্রাস পেতে পারে।

আরও পড়ুন: ট্রাম্পের এক ঘোষণাতেই পড়ল কাঁচা তেলের রেট, পেট্রোল-ডিজেলের দাম কমবে?

অন্যদিকে ডলারের বিপরীতে টাকার দরপতন ঠেকাতে মোক্ষম পদক্ষেপ নিয়েছে ভারতীয় রিজার্ভ ব্যাংক। বিগত কয়েক মাস ধরে তারা বিভিন্ন রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকের মাধ্যমে ডলার বিক্রি করে আসছে। এর কারণে বৈদেশিক মুদ্রার বাজারে ডলারের প্রাপ্যতা বাড়ছে এবং মুদ্রার পতন কিছুটা হলেও নিয়ন্ত্রণে আসছে। যদিও জুলাই মাসের শেষের দিকে রুপি একেবারে রেকর্ড নিম্নস্তরে গিয়ে ঠেকে। কিন্তু তেলের দাম কমার কারণে তা আবারও কিছুটা ঘুরে দাঁড়িয়েছে।

Leave a Comment