=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

“১৭ বা ১৮..” বৈভব সূর্যবংশীর বয়স নিয়ে বিরাট মন্তব্য খোদ ব্রেট লির

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ঘরোয়া  ক্রিকেটের (Cricket) পর এবার আন্তর্জাতিক ক্রিকেটে ঝড় তুলেছেন বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। সম্প্রতি ইংল্যান্ডের বিরুদ্ধে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক করেছিলেন তিনি। তবে সেই অভিষেক সিরিজে সেভাবে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি এই খেলোয়াড়। ভাগ্য ফিরেছিল জিম্বাবুয়ে সিরিজে। তিন ম্যাচের সিরিজে দাপট দেখিয়ে ম্যান অফ দ্য সিরিজ হয়েছিলেন তিনি। এবার সেই বৈভবের বয়স নিয়ে বিতর্কে মুখ খুললেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ফার্স্ট বোলার ব্রেট লি।

বৈভবের বয়স 15 নয় 18?

সম্প্রতি বিয়ার বাইসেপসের পডকাস্টে হাজির হয়েছিলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার ব্রেট লি। সেখানেই তাঁকে বৈভব সূর্যবংশী প্রসঙ্গে প্রশ্ন করা হয়। বিশেষ করে বৈভবের বয়স নিয়ে চলা নানান বিতর্ক নিয়ে মুখ খুলে অস্ট্রেলিয়ান কিংবদন্তি বলেন, “একজন খেলোয়াড়ের বয়স নিয়ে আক্ষেপ না করে তাঁর ক্রিকেটের উপর মনোযোগ দেওয়া উচিত। বৈভবের বয়স 15, 16, 17, বা 18 তাতে কী আসে যায়? সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ক্রিকেটে পারফর্ম করার মতো সব রকম গুণ তাঁর মধ্যে রয়েছে।”

এদিন প্রাক্তন অজি ক্রিকেটার আরও বলেন, “ভারতের বাইরের লোকেরা অবশ্যই প্রশ্ন তুলবেন তাঁর বয়স সত্যিই 15 কিনা। আমি বলি, বয়স 17 বা 18 হলেও ছেলেটি কিন্তু দুর্দান্ত খেলে।” এদিন বৈভব সূর্যবংশীর ভুয়সী প্রশংসা করে অস্ট্রেলিয়া দলের প্রাক্তন সদস্য জানান, বৈভব সূর্যবংশী ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ! একটা সময় তিনি গোটা বিশ্বজুড়ে নাম কামাবেন।

অবশ্যই পড়ুন: জেনজিদের আন্দোলনের জন্য নয়? ইস্তফার আসল কারণ জানালেন ধর্মেন্দ্র প্রধান

উল্লেখ্য, জিম্বাবুয়ের বিরুদ্ধে গত টি-টোয়েন্টি সিরিজে 151 রান করেছিলেন ভারতের এই 15 বছর বয়সী ক্রিকেটার। সেই সূত্রেই প্লেয়ার অব দ্য সিরিজের পুরস্কার তুলে দেওয়া হয়েছিল বিহারের এই তারকা ক্রিকেটারের হাতে। আসন্ন এশিয়ান গেমসেও ভারতীয় ক্রিকেট দলের হয়ে মাঠে নামতে পারেন তিনি।

Leave a Comment