=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

বিশ্বে সবথেকে লম্বা চুল, গিনেস বুকে নাম তুললেন ভারতের ‘রাপুঞ্জেল’ রেণু, জানালেন রহস্য

অনন্যা সরকার, উত্তরাখণ্ড: ঘন লম্বা চুলের সৌন্দর্যে মুগ্ধ হন বহু মানুষ। রূপকথার গল্পে রাপুঞ্জেলের লম্বা চুলের বর্ণনা শুনে অবাক হয় শিশুরা। তবে জানেন কি পৃথিবীর সবচেয়ে লম্বা চুলের (Longest Hair of The World) অধিকারিণী রয়েছেন এই ভারতেই? হ্যাঁ, তিনি হলেন উত্তরাখণ্ডের বাসিন্দা রেণু ধরিয়াল (Renu Dhariwal)। ৮ ফুট ১০ ইঞ্চি লম্বা চুলের জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে (Guinness World Records) নাম উঠেছে তাঁর। গত এপ্রিল মাসেই তাঁর চুলের মাপ নেওয়া হয়। রেণুর আগে ৮ ফুট ৩ ইঞ্চি দৈর্ঘ্যের চুলের সাথে এই রেকর্ডটি ছিল ইউক্রেনের আলিয়া নাসিরোভার দখলে। আরও ৭ ইঞ্চির সাথে বর্তমানে রেণু ধরিয়ালের কাছেই আছে পৃথিবীর সবচেয়ে লম্বা চুল। 

কীভাবে চুল এত লম্বা করলেন রেণু?

উত্তরাখণ্ডের হলদওয়ানির বাসিন্দা রেণু ধরিয়াল পেশায় ইউটিউবার। তাঁর চুল এই মুহূর্তে ৮ ফুট ১১.১ ইঞ্চি উচ্চতার সহ পৃথিবীর সবচেয়ে লম্বা মানুষ রবার্ট ওয়াডলোর উচ্চতার প্রায় কাছাকাছি। রেনু জানিয়েছেন, গিনেস ওয়র্ল্ড রেকর্ডসে নাম তোলা তাঁর কাছে যথেষ্ট কষ্টসাধ্য ও ধৈর্যের ছিল। প্রায় এক দশকেরও বেশি সময় ধরে চুল কাটেননি তিনি। ২০১৫ সাল থেকেই কাঁচি ছোঁয়াননি নিজের চুলে। রেণু। তাঁর ইউটিউব চ্যানেল থেকে অনুগামীদের সাথে ত্বক এবং চুলের পরিচর্যার নানা টিপস ভাগ করে নেন। রাসায়নিক যুক্ত ফ্রেন্ডশিপ প্রোডাক্ট নয়, চুলের পরিচর্যার জন্য রেণু, প্রাকৃতিক উপায়ের উপরই ভরসা করেন। 

আরও পড়ুন: ১৫ আগস্ট ডেডলাইন, বাড়িতে বসে LPG-র ই-কেওয়াইসি কীভাবে করবেন? রইল প্রসেস

সোশ্যাল মিডিয়ায় গিনেস ওয়র্ল্ড রেকর্ডসের পক্ষ থেকে রেণুর ৮ ফুটেরও বেশি দৈর্ঘ্যের চুলের ছবি পোস্ট করা হয়েছে। রেণু ধরিয়াল সংবাদমাধ্যমকে বলেন, এদেশের সংস্কৃতিতে লম্বা চুলকে সৌন্দর্যের অন্যতম প্রতীক মনে করা হয়। তাই চুল বড় করার প্রতি আগ্রহী হন তিনিও। তবে শুধু লম্বা নয়, রেণুর চুলের ঘনত্বও অনেক। সুন্দর মসৃণ ঘন কালো এই চুল সামলে রাখেন কীভাবে,  তাও জানিয়েছেন রেণু। তিনি বলেন, বেশিরভাগ সময় চুলে চওড়া বিনুনি করে রাখেন তিনি। পরিচর্যার জন্যও অনেকটা সময় দেন। 

আরও পড়ুন: দিঘার মোহনায় এল আড়াই টন ইলিশ ভর্তি ট্রলার, কত দাম জেনে নিন

রাসায়নিক যুক্ত শ্যাম্পু বা চুলের পরিচর্যার জন্য বাজারচলতি কোনো সামগ্রীই ব্যবহার করেন না রেণু। নিজেই বাড়িতে চুল ও মাথার ত্বক পরিষ্কার রাখার উপকরণ তৈরি করেন। তবে এই যত্ন একদিন দু’দিন করলে হবে না। নিয়মিতভাবে পরিচর্যা করে গেলে, তবেই তাঁর মত চুল পাওয়া সম্ভব বলে জানান রেনু। এই স্বীকৃতির জন্য সোশ্যাল মিডিয়ায় অনেকেই রেনুকে অভিনন্দন জানিয়েছেন। 

Leave a Comment