=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

এবার পোস্ট অফিসে আধার পরিষেবায় নয়া সুবিধা, পেমেন্ট করা যাবে অনলাইনেও

অনন্যা সরকার, কলকাতা: আধার-সংক্রান্ত পরিষেবার জন্য এবার ডাকঘরে (Post Office) পাবেন বিশেষ সুবিধা। ভারতীয় ডাক বিভাগের (India Post) তরফে জানানো হয়েছে যে, আধার নথিভুক্তি এবং প্রয়োজনীয় তথ্য আপডেটের প্রক্রিয়াকে আরও সহজ করতে একটি নতুন ডিজিটাল পরিষেবা চালু করা হচ্ছে। আধার সংক্রান্ত পরিষেবার জন্য অনলাইন পেমেন্ট এখন ডাকঘরের এপিটি বুকিং সলিউশনের (APT Booking Solution) মাধ্যমে করা যাবে। এর মাধ্যমে ডাক বিভাগ পেমেন্টের প্রক্রিয়াকে আরও দ্রুত, সহজ এবং সুবিধাজনক করে তুলেছে। 

এপিটি বুকিং সলিউশনের মাধ্যমে আরও সহজ হল পেমেন্ট

এপিটি বা অ্যাডভান্সড পোস্টাল টেকনোলজি বুকিং সলিউশন হল ভারতীয় ডাক বিভাগের নতুন আইটি ২.০ (IT 2.0) সফটওয়্যারের একটি ডিজিটাল ব্যবস্থা। এর মাধ্যমে পোস্ট অফিসের কাউন্টারের কর্মীরা খুব সহজেই চিঠি, স্পিড পোস্ট, পার্সেল বুকিং করা, টাকা জমা নেওয়া এবং ডিজিটাল পেমেন্ট বা বিল তৈরির কাজ অনলাইনেই করতে পারেন। 

আরও পড়ুন: ফুঁসছে গভীর নিম্নচাপ! দক্ষিণবঙ্গের ২ জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, আজকের আবহাওয়া

নতুন এই ব্যবস্থার মাধ্যমে আধার নথিভুক্তি এবং বিভিন্ন তথ্য আপডেটের জন্য যে নির্ধারিত ফি রয়েছে, তা অনলাইনেই পরিশোধ করা যাবে। ডিজিটাল পেমেন্টে অভ্যস্ত হয়ে যাওয়া ব্যক্তিদের জন্য এই ব্যবস্থা অনেকটাই সুবিধাজনক হবে। আর নগদ টাকা দেওয়ার ঝামেলা থাকবে না। তবে জানিয়ে রাখি, প্রতিটি আধার-সম্পর্কিত পরিষেবার ফি একই নয়। নির্ধারিত নিয়ম অনুযায়ী, কিছু পরিষেবা বিনামূল্যে পাওয়া যায়, আবার কিছু আপডেট বা অন্যান্য পরিষেবার জন্য ফি দিতে হয়। তাই, পরিষেবা নেওয়ার আগে সরকারি সূত্র থেকে নির্দিষ্ট আপডেটের জন্য বর্তমান ফি কত, তা আগেই দেখে নেওয়া উচিত। 

আরও পড়ুন: স্বাধীনতা দিবস ও প্রজাতন্ত্র দিবসে পতাকা তোলার ধরণে কী কী ভিন্নতা রয়েছে জানেন?

অনলাইন পেমেন্টের কারণে কী কী সুবিধা হবে গ্রাহকদের?

পোস্ট অফিসের এই নতুন সুবিধাটি বিভিন্ন স্তরে আধার পরিষেবা সম্পর্কিত পেমেন্ট প্রক্রিয়াকে আরও সহজ ও মসৃণ করবে বলে আশা করা হচ্ছে। প্রথমেই অনেকটা সময় বাঁচবে, পেমেন্ট প্রক্রিয়াকে ডিজিটাল করার ফলে লেনদেন দ্রুত সম্পন্ন করা সম্ভব হবে। দ্বিতীয়ত, অনলাইনে পেমেন্ট করার ফলে নগদ টাকা বহন করার প্রয়োজন নেই। তৃতীয়ত, এই সুবিধাটি একটি উন্নত ডিজিটাল অভিজ্ঞতা প্রদান করবে। বুকিং ও পেমেন্ট প্রক্রিয়াকে ডিজিটাল করার মাধ্যমে নাগরিকরা আরও সুশৃঙ্খল পরিষেবা পাবেন। সর্বোপরি, সরকারি ও নাগরিক পরিষেবার ক্ষেত্রে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার সম্প্রসারণ ডিজিটাল ইন্ডিয়া গড়ে তোলার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ।

Leave a Comment