রাজ্য সরকার চালিত পোল্ট্রি ফার্মে আসছে নতুন প্রযুক্তি, কী সুবিধা হবে?

অনন্যা সরকার, কলকাতা: টালিগঞ্জের রাজ্য সরকারি পোল্ট্রি ফার্মের (State Poultry farm) উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিশেষ পদক্ষেপ নিল কর্তৃপক্ষ। কৃত্রিমভাবে একসাথে ৩০ হাজার ডিম থেকে মুরগি ছানা তৈরির জন্য বিশেষ ইনকিউবেটর (Incubator) বসতে চলেছে এই পোল্ট্রি ফার্মে। পশ্চিমবঙ্গের অন্যতম বৃহৎ ওই ফার্মে দিনদিন মুরগির বাচ্চার চাহিদা বাড়ছে। তাই সেই কথা ভেবেই নতুন ইনকিউবেটর আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে উপকৃত হতে চলেছেন বহু উপভোক্তা। 

টালিগঞ্জের পোল্ট্রি ফার্মে আসছে নতুন ইনকিউবেটর

টালিগঞ্জের রাজ্য পোল্ট্রি ফার্মটি পশ্চিমবঙ্গের বৃহৎ পোল্ট্রি ফার্মগুলির মধ্যে অন্যতম। ফার্মের কর্মকর্তারা অনেকদিন ধরেই দেখছেন তাঁদের পোল্ট্রিতে বাচ্চা মুরগির চাহিদা উত্তরোত্তর বাড়ছে। এই সরকারি পোল্ট্রিতে বর্তমানে ১৫ হাজার ডিম কৃত্রিম উপায়ে ফুটিয়ে বাচ্চা তৈরির ব্যবস্থা রয়েছে। তবে, সেটাও চাহিদার তুলনায় যথেষ্ট হচ্ছে না। তাই পোল্ট্রি ফার্মের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, একসাথে ৩০ হাজার ডিম ফুটিয়ে বাচ্চা তৈরির জন্য একটি অত্যাধুনিক ইনকিউবেটর আনা হবে। 

আরও পড়ুন: ২৭১ কোটিতে ভারতের সবথেকে দামি পেন্টহাউস কিনলেন মানব, কে এই ব্যক্তি? করেনই বা কী

এই বাচ্চাগুলি সরকারি প্রকল্পের মাধ্যমে উপভোক্তদের মধ্যে বিলি করা হবে। এছাড়া, অনেক মানুষ মুরগি প্রতিপালনের জন্য এই ফার্ম থেকে বাচ্চা নিয়ে যান, তাই যোগান বাড়ালে তাদেরও সুবিধা হবে। ১৫ হাজার ডিম ফুটিয়ে বাচ্চা বানানোর ইনকিউবেটরটির সাথে নতুন যন্ত্রটি যুক্ত হলে চাহিদা অনুযায়ী যোগান দেওয়া সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। 

জানিয়ে রাখি, ২০২৪-২৫ অর্থবর্ষে প্রায় ৫ লক্ষ মুরগির বাচ্চা সরবরাহ করেছিল টালিগঞ্জের এই রাজ্য পোল্ট্রি ফার্ম। এর পরবর্তী বছর উৎপাদন বেড়ে দাঁড়ায় ৮ লক্ষেরও বেশি। তবে এখন পুরোনো ইনকিউবেটরগুলি প্রায়শই বিকল হয়ে পড়ছে। ফলে কর্মীরা সমস্যায় পড়ছেন। তাই নতুন মেশিন আসলে উৎপাদন বাড়ার সাথে সাথে যন্ত্র বিকল হওয়ার সমস্যা থেকেও মুক্তি পাওয়া যাবে মনে করছেন তাঁরা।

আরও পড়ুন: ১ বা ৩ তারিখ নয়, মাসে কোন দিন ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা? জানালেন মুখ্যমন্ত্রী

উল্লেখ্য, মুরগির ডিম ফুটে বাচ্চা বেরোতে ২১ দিন মতো সময় লাগে। ইনকিউবেটরের ধারণক্ষমতা অনুযায়ী, তার মধ্যে ডিমগুলি সঠিকভাবে রেখে ডিম ফোটার জন্য অপেক্ষা করতে হয়। টালিগঞ্জের পোল্ট্রির এক কর্মকর্তা জানিয়েছেন, তাঁদের ফার্মে বর্তমানে আটটি ইনকিউবেটর সক্রিয় রয়েছে। আরও একটি নতুন যন্ত্র আনার জন্য টেন্ডার প্রক্রিয়া চালু হয়েছে। এর দাম প্রায় ছয় লক্ষ টাকা বলে জানা গেছে। 

Leave a Comment