=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

অন্নপূর্ণা যোজনার সাথে মিলবে আরও দুটি প্রকল্পের টাকা, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

সৌভিক মুখার্জী, কলকাতা: অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) সঙ্গেই মিলবে আরও দুটি প্রকল্পের ভাতা। বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। ১৭ আগস্ট থেকেই অন্নপূর্ণার তৃতীয় কিস্তির টাকা দেওয়া শুরু হবে বলে জানানো হয়েছে। তার আগে চলছে ভেরিফিকেশন। একজন অযোগ্য উপভোক্তাও এই প্রকল্পের সুবিধা পাবে না। এমনকি যারা বিধবা ভাতা পান, তারাও অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন না বলেই জানানো হয়েছে। কিন্তু দুটি প্রকল্পে শিথিলতা দেওয়া হচ্ছে এবার রাজ্য সরকারের তরফ থেকে।

অন্নপূর্ণা পেলেও মিলবে এই দুই প্রকল্পের টাকা

গত ১২ আগস্ট সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট করে জানিয়েছেন, কোন কোন যোগ্যতা থাকলে অন্নপূর্ণা যোজনা মিলবে, এবং কারা অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন না। ২৫ থেকে ৬০ বছর বয়সী মহিলারাই শুধুমাত্র এই প্রকল্পের সুবিধা পাবে। পরিবারে কোনও সরকারি চাকরিজীবী থাকলে বা আয়কর প্রদান করলে মিলবে না অন্নপূর্ণা যোজনা। পাশাপাশি সংশ্লিষ্ট মহিলা যদি মাসে ১০ হাজার টাকা বা তার বেশি আয় করে, তাহলেও মিলবে না এই প্রকল্প সুবিধা। এছাড়া শহর এলাকায় ৩টি বা তার বেশি ঘর থাকলে পাওয়া যাবে না অন্নপূর্ণা।

এদিকে অন্নপূর্ণা যোজনা সংক্রান্ত অভিযোগ দায়ের করার জন্য একটি পোর্টাল চালু করা হবে বলেই জানানো হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। মুখ্যমন্ত্রী নিজেই এ কথা ঘোষণা করেছেন। তিনি জানান, “১৭ তারিখ থেকেই অন্নপূর্ণার টাকা পাবেন। এবার অনেকেই টাকা পাবেন। আমাদের সংকল্পপত্রে রয়েছে, প্রত্যেক দিদি, বোন এবং মায়েরা টাকা পাবেন। প্রত্যেক মাসের দ্বিতীয় সপ্তাহে মিলবে অন্নপূর্ণা যোজনার টাকা। তবে অযোগ্য হলে বাদ যেতে হবে এই প্রকল্প থেকে।”

আরও পড়ুন: জাতীয় পতাকার উপরে পার্টির ফ্ল্যাগ, স্বাধীনতা দিবসে CPIM-র বিরুদ্ধে গুরুতর অভিযোগ

এদিকে রাজ্যের বহু মহিলার মনে প্রশ্ন, অন্যান্য সরকারি প্রকল্পের সাথে যুক্ত থাকলে কি মিলবে অন্নপূর্ণা যোজনা? এ বিষয়ে স্পষ্ট করেছেন মুখ্যমন্ত্রী। এবার বেশ কিছু নিয়মে শিথিল করা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে। মুখ্যমন্ত্রী জানান, “আমরা এক্ষেত্রে দুটি নিয়ম শিথিল করেছি। যারা দিব্বাঙ্গ ভাতা পান, তারা দুটি ভাতা একসাথে পাবেন। ১৫০০ টাকা যেটা আগস্ট মাস থেকে দেওয়া হবে সেটাও পাবেন। সঙ্গে অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা পাবেন। এছাড়া পিএম কিষান সম্মান নিধি যোজনার ক্ষেত্রেও একই নিয়ম। আমরা এই দুটি নিয়মকে শিথিল করলাম।” মুখ্যমন্ত্রীর কথা থেকে স্পষ্ট, যে সমস্ত মহিলারা অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন, তারা বাকি এই দুটি প্রকল্প থেকেও সুবিধা নিতে পারবেন। তবে হ্যাঁ, অন্নপূর্ণা পেলে যুবশক্তি প্রকল্পের সুবিধা পাওয়া যাবে না বলেই জানানো হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে।

Leave a Comment