=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

সোমালিয়ায় অস্ত্র বোঝাই জাহাজে হামলা, ৬ ভারতীয়কে অপহরণ করে নিয়ে গেল জলদস্যুরা

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ফের হামলার শিকার ভারতীয় নাবিকরা (Indian)। এবার সোমালিয়ার পুটল্যান্ড উপকূলের অনতিদূরে ক্যামারুনের এক পতাকাবাহী জাহাজে হামলা চালাল জলদস্যুরা (Attack On Ship)। জানা যাচ্ছে, ওই হামলার সময় তুরস্কের অস্ত্রবাহী জাহাজটিতে 6 জন ভারতীয় নাবিক সহ মোট 10 জন ছিলেন। তাঁদের প্রত্যেককেই অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, জাহাজটিতে হামলা চালিয়ে সেটিকে নুগাল উপকূলের দিকে নিয়ে গিয়েছে জলদস্যুরা।

খোঁজ পাওয়া যাচ্ছে না ভারতীয় নাবিকদের

সোমালিয়ার প্রশাসন জানিয়েছে, গত সোমবার পুটল্যান্ড উপকূলের কাছে ইল জেলার মাররায়া উপকূল থেকে প্রায় সাড়ে তিন নাটিক্যাল মাইল দূরে তুরস্কের অস্ত্রবাহী বাণিজ্যিক জাহাজ লুতুফকে আচমকা ঘিরে ধরে জলদস্যুরা। অ্যাসোসিয়েড প্রেসের রিপোর্ট অনুযায়ী, অন্তত আট জন জলদস্যুর ওই দলটি আচমকা জাহাজটিতে জোরালো হামলা চালায়।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, কুখ্যাত জলদস্যুদের ওই দল ক্যামেরুনের পতাকা লাগানো জাহাজটিতে হামলা চালানোর পর সেই জাহাজটিকে পুটল্যান্ডের ডাঙ্গোরোইয়ো জেলার গারমালের দিকে নিয়ে যায়। সোমালিয়ার প্রশাসনের তরফে পাওয়া তথ্য অনুযায়ী, ওই জাহাজে তুরস্কের একটি সামরিক প্রশিক্ষণ কেন্দ্রের জন্য অস্ত্রশস্ত্র, যোগাযোগ সংক্রান্ত সরঞ্জাম সহ বেশ কিছু যন্ত্রপাতি নিয়ে যাওয়া হচ্ছিল।

আরও পড়ুন: গ্রেফতারি পরোয়ানা জারি হতেই হাইকোর্টে যাচ্ছেন মহুয়া মৈত্র

এও জানা গিয়েছে, লুতুফ নামক ওই জাহাজটি তৈরি করেছিল পোলার মুভমেন্ট শিপিং সংস্থা। সেই জাহাজেই এবার হল হামলা। যা খবর, জাহাজটিতে হামলা চালানোর সময় ছয় জন ভারতীয় নাবিক সহ দুজন সার্বিয়ার নিরাপত্তারক্ষী, একজন জর্জিয়ার বাসিন্দা এবং একজন তুরস্কের নাগরিক ছিলেন। জানা গিয়েছে, তাঁদের প্রত্যেককেই অপহরণ করে নিয়ে গিয়েছে জলদস্যুরা। বর্তমানে তাঁরা কোথায় আছেন সেই সংক্রান্ত তথ্য মেলেনি। ভারত সহ তুরস্ক, ক্যামেরুন বা সোমালিয়া কোনও দেশই এ প্রসঙ্গে আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি।

Leave a Comment