=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

ছেলেকে টিম ইন্ডিয়ায় দেখার স্বপ্নপূরণ, সারাংশের অভিষেকে বিহ্বল ক্যান্সার আক্রান্ত বাবা

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ক্যান্সারের সাথে লড়াই করছেন দীর্ঘদিন। কিন্তু তার মধ্যেও ছেলেকে ভারতীয় দলের (Team India) হয়ে খেলতে দেখার ইচ্ছেটা একটুও কমতে দেননি মধ্যপ্রদেশের প্রাক্তন ক্রিকেটার সুবোধ জৈন। ছেলে ভারতীয় দলের হয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলবে জানতে পেরে একেবারে আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন বাবা সুবোধ। শেষ পর্যন্ত রবিবার, কুলদীপ যাদবের জায়গায় সুযোগ পেয়ে আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে সারাংশ জৈন (Saransh Jain) অভিষেক করতেই প্রাণ জুড়ল সুবোধের।

ছেলে অভিষেক করেছে জেনে আনন্দ ধরে রাখতে পারছেন না বাবা

ছেলে যে ভারত বনাম শ্রীলঙ্কা টেস্টই অভিষেক করতে পারে সেটা অনেক আগেই ধরে নিয়েছিলেন প্রাক্তন ক্রিকেটার সুবোধ। আর সেটা দেখার জন্যই ক্যান্সারের সাথে লড়াই করে একটু একটু করে দিন গুণ ছিলেন তিনি। শেষ পর্যন্ত সেই ইচ্ছে পূরণ হয়েছে। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সারাংশের বাবা বললেন, “এই দিনটার জন্যই অপেক্ষা করছিলাম। শুধুমাত্র এই দিনটা দেখার জন্যই এতদিন ক্যান্সারের সাথে লড়াই করে এসেছি। ভেবে উঠতে পারছিনা কী করব। হাসবো না কাঁদবো? কিচ্ছু বুঝতে পারছি না।”

ভারতীয় ক্রিকেটারের বাবা তথা প্রাক্তন ক্রিকেটার সুবোধ বাবুর কথায়, “সারাংশের জন্যই বেঁচে থাকার উৎসাহটা পাই। ওই আমাকে জীবনের নতুন মানে শিখিয়েছে। ওকে আরও অনেকদূর যেতে হবে। সেজন্য আমার জীবিত থাকাটা প্রয়োজন। আমি ওকে অনেক দূরে পৌঁছতে দেখতে চাই। ওর উন্নতির জন্য আমাকে বহুদিন বাঁচতে হবে।”

আরও পড়ুন: এডমুন্ডের হ্যাটট্রিক, হাফ টাইমের আগেই মোহনবাগানকে ৪-১ ব্যবধানে পেছনে ফেলল ইস্টবেঙ্গল

উল্লেখ্য, মধ্যপ্রদেশের হয়ে একটা সময় রঞ্জি ট্রফিতে চুটিয়ে খেলেছেন সারাংশের বাবা। জাতীয় দলের হয়ে মাঠে নামার স্বপ্ন ছিল তাঁর। তবে পরিস্থিতির সাথে তাল মিলিয়ে সেই স্বপ্ন পূরণ করতে পারেননি সুবোধ। তাই শেষে ছেলের মধ্যে দিয়েই সেই স্বপ্নকে বাস্তব রূপ দিতে চেয়েছিলেন তিনি। অবাক করা বিষয়, বাবা প্রাক্তন ক্রিকেটার এবং ছেলে বর্তমান ক্রিকেটার হলেও বাড়িতে নাকি দুজনের মধ্যে ক্রিকেট নিয়ে কথাই হয় না তেমন।

1 thought on “ছেলেকে টিম ইন্ডিয়ায় দেখার স্বপ্নপূরণ, সারাংশের অভিষেকে বিহ্বল ক্যান্সার আক্রান্ত বাবা”

  1. [7608]7g777 লগইন ও অ্যাপ ডাউনলোড | বিকাশ ক্যাসিনো ডিপোজিট,7g777 লগইন করে অনলাইন স্লট গেম নিয়ম জানুন এবং অ্যাপ ডাউনলোড করুন। বিকাশ দিয়ে ক্যাসিনো ডিপোজিট করে সহজেই গেম শুরু করতে আজই যোগ দিন। visit: 7g777

    Reply

Leave a Comment