=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

পাকিস্তানের জন্য অস্ট্রেলিয়ার আদালতে বাসমতি চাল নিয়ে বিরাট ধাক্কা খেল ভারত!

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বাসমতি চাল নিয়ে অস্ট্রেলিয়ার (Australia) আদালতে বড় ধাক্কা খেলে ভারত (Indian Basmati Rice)! সে দেশের ফেডারেল কোর্টে বাসমতি চালের নির্দিষ্ট সার্টিফিকেশন ট্রেডমার্কের আবেদন জানানো হয়েছিল ভারতীয় রপ্তানিকারকদের তরফে। তবে সেই আবেদন পুরোপুরি খারিজ করে দিয়েছে অস্ট্রেলিয়ার ওই আদালত। মনে করা হচ্ছে, এই এক সিদ্ধান্তের ফলে বাসমতি চাল রপ্তানির ক্ষেত্রে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে ভারতের পাঞ্জাব এবং হরিয়ানা। কারণ, দেশের মোট চাল রপ্তানির 40 শতাংশই যায় এই দুই রাজ্য থেকে।

বাসমতি চাল নিয়ে বড়সড় ক্ষতির মুখে ভারত?

বাসমতি চাল রপ্তানিকারক সমিতির সহ-সভাপতি রঞ্জিত সিং জোসান নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, অস্ট্রেলিয়ার ফেডারেল কোর্টের এমন সিদ্ধান্তের অর্থ, সে দেশে ভারতের চাল রপ্তানিকারকরা আর প্রভাবশালী থাকছেন না। বরং সাধারণ রপ্তানিকারক হিসেবে পাকিস্তানের রপ্তানিকারকদের সাথে তীব্র প্রতিযোগিতায় নামতে হবে ভারতকেও।

অস্ট্রেলিয়ার ওই আদালত খুব পরিষ্কারভাবে জানিয়েছে, বাসমতি চাল ভারতের একার সম্পত্তি নয়। বরং এই চাল ভারত এবং পাকিস্তান উভয় দেশের গাঙ্গেয় সমভূমিতে উৎপাদিত একটি ঐতিহ্যবাহী ফসল। বলে রাখা প্রয়োজন, এই মুহূর্তে অস্ট্রেলিয়ার বাজারে ভারতের বাসমতি চালের বেশ আধিপত্য রয়েছে। যার মোট বাণিজ্যিক মূল্য 380 মিলিয়ন ডলার। তবে অস্ট্রেলিয়ার আদালতের সিদ্ধান্তের পর এবার পাকিস্তানের চাল রপ্তানিকারকরা, অল্প দামে অস্ট্রেলিয়ার বাজারে চাল বিক্রি করে ভারতীয় ব্যবসায়ীদের চ্যালেঞ্জ করতে পারে।

আরও পড়ুন: বাংলাদেশকে ব্যবহার করে ভারতকে কঠিন বিপদে ফেলার ছক তুরস্কের! চাপ বাড়বে দিল্লির?

বিশেষজ্ঞ মহলের কেউ কেউ এও মনে করছেন, অস্ট্রেলিয়ায় নিজেদের বাজার ধরে রাখতে এবং পাকিস্তানের রপ্তানিকারকদের ব্যাপক প্রতিযোগিতার কারণে শেষ পর্যন্ত ভারতীয় বাসমতি চালের রপ্তানিকারকরা সে দেশে চালের দাম বেশ খানিকটা কমিয়ে দিতে পারেন। আর সেটা করলে শেষ পর্যন্ত আর্থিক মুনাফার দিক থেকে অনেকটাই লোকসান হবে তাদের। এক কথায় বলা যেতে পারে, অস্ট্রেলিয়ার আদালতে ধাক্কা খাওয়ার পাশাপাশি ভারতের সামনে বড় বাধা এখন পাকিস্তান!

Leave a Comment