=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

জানেন কেন গাড়ির টায়ার কালো হয়? রইল সেই তথ্য

প্রীতি পোদ্দার, কলকাতা: রাস্তাঘাটে যাতায়াত করার ক্ষেত্রে আমরা সকলেই গাড়ি, বাস, টোটো, অটো ইত্যাদি ধরে থাকি। কিন্তু কখনও কি ভেবে দেখেছেন কেন গাড়ির টায়ার (Tyres) কেবল কালো রঙের (Tyres Colour) হয়? গাড়ি তো বিভিন্ন রঙের হয়, তা হলে টায়ারই বা কেন অন্য কোনও রঙের হয় না? তাহলে চলুন আজ সেই রহস্যটা উদঘাটন করা যাক।

টায়ারের রং কালোই থাকে

বর্তমানে বিভিন্ন নামী ব্র‍্যান্ড গাড়ির নানা লুক লঞ্চ করছে। রং , ফিনিশিং, মাইলেজ সব যেন এক সে বরকার এক। তবে অনলাইন, অফলাইন যেখান থেকেই চাকা কিনুন না কেন রঙের ক্ষেত্রে খুব একটা বেশি বিকল্প থাকে না। চাকার সাইজের ভিন্নতা দেখা গেলেও রঙ থাকে সেই কালোই। যদিও সেই রং থাকার পিছনে রয়েছে বেশ কিছু কারণ, তাহলে চলুন আমাদের আজকের প্রতিবেদনের মাধ্যমে সম্পূর্ণটা জেনে নেওয়া যাক বিস্তারিত।।

টায়ার কেন কালো হয়?

ইতিহাস ঘাঁটলে জানা যাবে, ১৮৯৫ সালে প্রথম টায়ার তৈরি করা হয়েছিল, তখন কিন্তু এর রং সাদাই ছিল। কিন্তু পরে টায়ারের রং সাদা থেকে পরিবর্তন করে কালো করা হয়েছিল। আসলে দীর্ঘ দিন ধরে গাড়ি বা সাইকেল চালালে টায়ারের গ্রিপ খয়ে যায় এবং রাস্তার ঘর্ষণে গরম হয়ে ওঠে। ফলে যে কোনও মুহূর্তে টায়ার ফেটে যাওয়ার আশঙ্কা থাকে। তাই সেই কথা মাথায় রেখে টায়ারকে টেকসই করতে রাবারের সঙ্গে কার্বন ব্ল্যাক মেশানো হয়। তারপর থেকেই টায়ারের রং কালো।

আরও পড়ুন: জানেন কি কীভাবে চপ্পলের নাম ‘হাওয়াই’ হল? রইল ইতিহাস

শুধুমাত্র টেকসই করার জন্য টায়ারের রং কালো করা হয় তা কিন্তু নয়, সূর্যের অতি বেগুনি রশ্মি টায়ারের রাবারকে দ্রুত শক্ত করে দেয় কিন্তু কার্বন ব্ল্যাক অতি বেগুনি রশ্মির হাত থেকে টায়ারকে বাঁচিয়ে রাখে। তাই টেক্সয়ের কথা মাথায় রেখেই টায়ারের রং কালো করা হয়। তাইতো বর্তমান টায়ারগুলি অনেক বেশি শক্তিশালী এবং টেকসই হয়। শুধু তাই নয় অনেক বেশি ওজন নিতে পারে এই টায়ারগুলি। এছাড়াও প্রযুক্তির উন্নতির ফলে এখন টায়ারেও নানা সুবিধা হয়েছে, উচ্চ গতিতেও টায়ার নষ্ট হয় না এবং টায়ার ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে না।

Leave a Comment