=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

জানেন প্লাস্টিকের নোট প্রথম চালু হয় কোন দেশে?

প্রীতি পোদ্দার, কলকাতা: আশেপাশে কী হতে চলেছে এবং দেশের অর্থনৈতিক অবস্থা কোন পর্যায়ে রয়েছে তা প্রতিটি দেশবাসীর জানা খুব জরুরি। সম্প্রতি বিশ্বজুড়ে লেনদেনের ক্ষেত্রে বেশ দ্রুত জনপ্রিয়তা পাচ্ছে প্লাস্টিক বা ‘পলিমার’ ব্যাংক নোট (Plastic Currency Notes)। কাগজের নোটের পরিবর্তে টেকসই পলিমার উপাদান দিয়ে তৈরি হচ্ছে এই নোটগুলি। যদিও ভারতের রিজার্ভ ব্যাংক (Reserve Bank of India) এখনও দেশে পুরোপুরি প্লাস্টিক নোটের (India Plastic Notes) প্রচলন করেনি, তবে এই প্রযুক্তি গ্রহণে প্রক্রিয়া শুরু করেছে। কিন্তু আপনি কি জানেন, ভারতের কোন প্রতিবেশী দেশে প্রথম চালু হয়েছিল প্লাস্টিকের নোট?

প্রচলন বাড়ছে জাল নোটের

এইমুহুর্তে বিশ্বের বহু দেশ নির্দিষ্ট কিছু মূল্যের নোটের জন্য প্লাস্টিক মুদ্রা ব্যবহার করছে। এশিয়ার সিংহভাগ উন্নত ও উন্নয়নশীল দেশ এই তালিকায় রয়েছে। সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, চিন, হংকং, নাইজেরিয়া, দক্ষিণ আফ্রিকা, মেক্সিকো, ব্রাজিল, চিলি, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কুয়েত এবং ইসরায়েলের মতো দেশগুলিতেও আংশিকভাবে প্লাস্টিক মুদ্রার লেনদেন করছে। অন্যদিকে প্রাথমিক পর্যায়ে RBI ১০ টাকার পলিমার নোটের পরীক্ষামূলক পরীক্ষা চালিয়েছিল।

কোথায় প্রথম চালু হয়েছিল প্লাস্টিকের নোট?

জানা গিয়েছে ভারতেও খুব শীঘ্রই ১০ এবং ২০ টাকার নোট দিয়ে প্লাস্টিক মুদ্রার দ্বিতীয় দফার বড় ট্রায়াল শুরু হতে চলেছে। তবে এখনই একসঙ্গে প্লাস্টিক নোট চালু করার কোনো চূড়ান্ত ঘোষণা না হলেও, ধীরে ধীরে এই পথেই এগোচ্ছে RBI। কিন্তু জানেন কি সর্বপ্রথম এই প্লাস্টিক নোটের (Plastic Currency Notes) ব্যবহার শুরু হয়েছিল অস্ট্রেলিয়ায়। রিজার্ভ ব্যাঙ্ক অফ অস্ট্রেলিয়ার মতে, ১৯৮৮ সালের জানুয়ারিতে অস্ট্রেলিয়া সর্বপ্রথম একটি ১০ ডলারের স্মারক পলিমার নোট জারি করেছিল। ১০ ডলারের নোটের পর, ১৯৯৬ সালের মধ্যে ওই দেশের প্রতিটি নোট পলিমারে রূপান্তরিত করা হয়। অর্থাৎ তাঁদের সম্পূর্ণ মুদ্রা ব্যবস্থা পলিমারে রূপান্তরিত করা হয়েছিল।

আরও পড়ুন: ছাপিয়ে গেল লক্ষ্যমাত্রা, আবাস যোজনার সমীক্ষায় নথিভুক্ত ৪০ লক্ষ সম্ভাব্য উপভোক্তার নাম

পলিমার নোটের ব্যবহার নিয়ে RBA জানিয়েছিল যে এই নোটে, মেটামেরিক কালি, প্রিন্টিং এবং অন্যান্য উন্নত প্রযুক্তি দিয়ে তৈরি হওয়ায় এই নোটের নিরাপত্তা বেশি, যেটা কিনা কাগজের নোটে নেই। এমনকি বলা হয় পলিমার নোট জাল করা খুব সহজ কাজ নয়। তাইতো বিশ্বে একমাত্র অস্ট্রেলিয়া এমন একটি দেশ যেখানে জাল নোটের হার খুব কম।

Leave a Comment