=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

রাজ্যের ৫০ হাজার ছাত্রীকে স্কুটি দেওয়ার ঘোষণা বিজেপি সরকারের

সৌভিক মুখার্জী, কলকাতা: স্কুল ছাত্রীদের জন্য এবার বড় ঘোষণা করল রাজ্য সরকার। রাখি বন্ধনের আগেই রাজ্যের ছাত্রীদের উপহার দিলেন মুখ্যমন্ত্রী। অক্টোবর-নভেম্বর মাসের মধ্যেই স্নাতক স্তরে পাঠরত অন্তত ৫০ হাজার ছাত্রীকে স্কুটি (Scooty) দেওয়া হবে বলে জানানো হয়েছে। এমনকি এই প্রকল্পের আওতায় ৬০ বছর বা তার বেশি বয়সী মহিলারা স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের বাসে সম্পূর্ণ বিনামূল্যে ভ্রমণ করতে পারবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

স্কুল ছাত্রীদের স্কুটি দেওয়ার ঘোষণা

এই ঘোষণা উত্তরপ্রদেশ সরকারের। রাজ্যটির মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ইন্দিরা প্রতিষ্ঠানে আয়োজিত এক অনুষ্ঠানে জানান, উত্তরপ্রদেশের জনসংখ্যা আনুমানিক ১২.৫ কোটি। নারীদের সুরক্ষা, সম্মান এবং আত্মনির্ভরতার ক্ষেত্রে সরকার সর্বত্রভাবে সাহায্য করবে। আমাদের মূল নীতি হল, প্রত্যেক কন্যা, মা এবং বোন যেন আত্মনির্ভরশীল থাকেন। ডাবল ইঞ্জিন সরকার একটি মেয়ের জন্ম থেকে শুরু করে তার শিক্ষা, কর্মসংস্থান, আয় এবং স্বপ্নের যাত্রার সঙ্গে নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে থাকে। এমনকি প্রাক্তন সেনাকর্মী, বর্তমানে কর্মরত সেনাকর্মী এবং পুলিশ কর্মীদের রাখি পরিয়ে নিরাপত্তা আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

যোগী জানিয়েছেন, যখন দেশ মুঘল আক্রমণকারীদের কবলে ছিল, তখন লোকমাতা অহিল্যাবাই হোলকার সুশাসন, আধ্যাত্মিক আর সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ এবং নারীদের আত্মনির্ভরশীলতার আদর্শ দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। লখনৌ থেকে শুরু করে কানপুর, আগ্রা, গাজিয়াবাদ, মোরাদাবাদ, প্রয়াগরাজ, বারাণসী এবং ঝাঁসি এই সমস্ত জেলায় অহিল্যাবাই হোলকারের নামে কর্মজীবী মহিলাদের জন্য হোস্টেল নির্মাণ করা হয়েছে। পাশাপাশি প্রতিটি হোস্টেলে ৫০০ জন কর্মজীবী মহিলার বিনামূল্যে থাকার ব্যবস্থা করা হবে।

আরও পড়ুন: ৬৪ বছরের নিয়ম ফেল! সিন্ধু চুক্তি নিয়ে ভারত, পাকিস্তানের মধ্যে নয়া প্যাঁচ

তবে রাখি বন্ধন উপলক্ষে আগামী অক্টোবর বা নভেম্বর মাস নাগাদ রাজ্যের স্নাতক স্তরে পাঠরত ৫০ হাজার ছাত্রীকে এই স্কুটি দেওয়া হবে বলে জানানো হয়েছে। এছাড়া আগামী ২৭ থেকে ২৯ আগস্ট পর্যন্ত রাখি বন্ধন উপলক্ষে একজন মহিলা এবং তাঁর একজন সঙ্গী সম্পূর্ণ বিনামূল্যে বাস ভ্রমণের সুযোগ পাবেন। এমনকি মুখ্যমন্ত্রী জানিয়েছেন, প্রধানমন্ত্রী মোদীর দৌলতে প্রথমবারের মতো জনসংখ্যার অর্ধেককে সরকারি প্রকল্পের সঙ্গে যুক্ত করার জন্য একটি কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এতে মহিলারা আরও বেশি আত্মনির্ভর হতে পারবেন।

Leave a Comment