=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

“যারা সাইকেল চালাত, বাইক কিনছে! দেখে লজ্জা হচ্ছে” এবার বিজেপিকেই খোঁচা ববির

প্রীতি পোদ্দার, কলকাতা: রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসতেই পূর্বতন তৃণমূল সরকারের (All India Trinamool Congress) একের পর এক অভিযোগ উঠে আসছে। কখনো কোন নেতা বা বিধায়কের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ উঠে আসছে তো কখনো আবার বাড়ি থেকে উদ্ধার হচ্ছে কোটি কোটি টাকা সহ বহুমূল্যের সোনার গয়না। তাই স্বাভাবিকভাবেই তৃণমূল সরকারকে নিয়ে কম কটাক্ষ ভেসে আসছে না। কিন্তু এবার তোলাবাজির সেই একই অভিযোগ উঠে এল বিজেপির বিরুদ্ধে, আর সেই নিয়ে মুখ খুললেন বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববি (Abhijit Das Bobby)।

বিজেপির রাজনীতি নিয়ে প্রশ্ন

আজ শুক্রবার বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববি খোদ সোশ্যাল মিডিয়ায় বিজেপির রাজনীতি নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তিনি লিখেছেন যে, “ বলি হচ্ছেটা কী? মাননীয় রাজ্য সভাপতি শমিকদা, বারবার বারণ ও সতর্ক করে দেওয়া সত্ত্বেও, খিদে তো কমছেই না অনেকের ? অদ্ভূত !! যারা সাইকেল চালাতো, তারা দামী বাইক কিনছে। যারা দুই চাকার বাইক চালাতো তারা দামী চার চাকার গাড়ি কিনছে। জমির পর জমি ফ্ল্যাট কেনা হচ্ছে। তৃণমূলী হার্মাদদের হাতে, চারশো কর্মীর হত্যার বিনিময়ে, ক্ষমতায় আসার পর পদে থাকা ক্রিম খেকোদের দেখে লজ্জা হচ্ছে কেন রাজনীতিতে এলাম! নামেই রাজনীতি, আদতে ভিখারিতে ভর্তি হয়ে যাচ্ছে। যেখানে টাকা দেখছে হামলে পড়ছে। এটাই কি পণ্ডিত দীন্দয়াল উপাধ্যায়ের একাত্ম মানবতাবাদ? এটাই কি শ্যামাপ্রসাদ মুখার্জি চেয়েছিলেন? ছিঃ!”

অভিষেকের বিরুদ্ধে একাধিক FIR করেছিল ববি

অভিজিৎ দাসের এই পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই কমেন্ট বক্সে উপচে পড়েছে নানাবিধ মতামত। অনেকেই ববির সাপোর্ট কথা বলেছে। কয়েকমাস আগে অভিষেকের ‘সেবাশ্রয়’ নিয়ে একাধিক দুর্নীতির অভিযোগ করেছিলেন বিজেপি নেতা ববি। সেবাশ্রয়ে ব্যবহৃত এক্স-রে ও USG মেশিন ব্যবহারের ক্ষেত্রে একাধিক নিয়ম লঙ্ঘন করা হয়েছে, এমনকি এই বিষয়ে লিখিত অভিযোগও দায়ের করেছিলেন ডায়মন্ড হারবার থানায়। অভিযোগে বলা হয়েছে যে, প্রয়োজনীয় অনুমোদন, লাইসেন্স এবং চিকিৎসা সংক্রান্ত বিধি না মেনেই ওই যন্ত্রগুলি নাকি ব্যবহার করা হয়েছে। যদিও সেই নিয়ে এখনো মামলা চলছে।

আরও পড়ুন: ‘ফ্রিতে টাকা নেব না’, অন্নপূর্ণা যোজনার ৩০০০ পেয়ে স্কুল পরিষ্কার করলেন পুরুলিয়ার দম্পতি

শুধু সেবাশ্রয় নয়, কোভিড-১৯ মহামারির সময় ডায়মন্ড হারবার লোকসভা এলাকায় করোনা পরীক্ষা এবং স্বাস্থ্য পরিষেবাকে কেন্দ্র করেও দুর্নীতি ও প্রতারণা নিয়ে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন বিজেপি নেতা অভিজিৎ দাস। তাঁর মতে এত সহজে তিনি ছাড়বেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, যতদিন না তিনি যথোপযুক্ত শাস্তি পাচ্ছেন। কিন্তু এবার নিজের দলের দুর্নীতি নিয়ে সরব হলেন ববি।

Leave a Comment