=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

কলকাতায় তৃণমূলের সভা, ফারাক্কার জল ছাড়া…! আজকের সেরা ১০ খবর (২৮ আগস্ট)

সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ২৮ আগস্ট, শুক্রবার। কলকাতায় তৃণমূলের সভা, ফারাক্কার জল ছাড়া, শিয়ালদা ডিভিশনে ট্রেন বাতিল, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

১০) শিয়ালদা ডিভিশনে বাতিল বহু ট্রেন

শিয়ালদা ডিভিশনের যাত্রীদের জন্য বড় খবর। রেললাইন মেরামতের কাজের জন্য এই ডিভিশনের বেশ কয়েকটি শাখায় বাতিল থাকবে ট্রেন। আগামী ৩০ আগস্ট রবিবার রাত বারোটা থেকে কাজ শুরু হবে। চলবে সোমবার সকাল সাতটা পর্যন্ত। সেই অনুযায়ী শিয়ালদা থেকে হাওড়া, শিয়ালদা থেকে রানাঘাট, শিয়ালদা-কল্যাণী সীমান্ত, এমনকি শিয়ালদা-ডানকুনি লোকালের মতো ট্রেন বাতিল থাকবে। আবার শিয়ালদা-লালগোলা ডাউন ট্রেনটি লালগোলা থেকে শিয়ালদা পর্যন্ত না গিয়ে দমদম পর্যন্ত যাবে বলে জানানো হয়েছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৯) যাদবপুরের মঞ্চ থেকে বিস্ফোরক মুখ্যমন্ত্রী

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ডাকে ১০ হাজার কণ্ঠে বন্দেমাতরম গাওয়া হয়েছে। পশ্চিমবঙ্গে প্রথম এই দৃশ্য। এমনকি রাস্তার দুই ধারে জাতীয় পতাকা হাতে অংশগ্রহণ করেন হাজার হাজার মানুষ। বিজেপি, এবিভিপি সদস্যদের পাশাপাশি সাধারণ মানুষও সেখানে অংশগ্রহণ করেন। তবে মুখ্যমন্ত্রী এদিন তৃণমূল এবং সিপিএমদের কটাক্ষ করে বলেন, “ফ্রি প্যালেস্টাইন কেন? লিখুন ফ্রি পিওকে। লিখুন পাক অধিকৃত কাশ্মীর চাই। কমিউনিস্টরা এমন মানসিকতা তৈরি করেছিল, যেখানে স্বাধীনতা দিবস, প্রজাতন্ত্র দিবস, দেশপ্রেম ইত্যাদি বিচ্যুতি ঘটেছিল।” বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৮) ১১ কিউসেক জল ছেড়েছে ফারাক্কা

নেপালে হড়পা বানে কার্যত বিধ্বস্ত অবস্থা। আর এবার গঙ্গার জলস্তর বাড়ায় ফারাক্কা থেকে শুরু করে সামশেরগঞ্জ, জলঙ্গি, লালগোলা, সুতি এবং জিয়াগঞ্জসহ বিস্তীর্ণ নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের মধ্যে ছড়িয়েছে আতঙ্ক। তার মধ্যে ফারাক্কা বাঁধ থেকে জল ছাড়া হয়েছে বলে খবর। জানা গিয়েছে, ফারাক্কায় গঙ্গার বিপদসীমা ২২.৫ মিটার। কিন্তু জলস্তর ইতিমধ্যেই ২২.৭৭ মিটারে পৌঁছে গিয়েছে। সেই কারণে এই ৪০ হাজার কিউসেক জল ফিডার ক্যানেলের মাধ্যমে অন্যদিকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। আর ১১ লাখ কিউসেক জল ব্যারেজের গেট দিয়ে ভাটির দিকে ছেড়ে দেওয়া হয়েছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৭) আরজি কর মামলায় সিবিআই-কে নির্দেশ হাইকোর্টের

আরজি কর কাণ্ডের মামলা নিয়ে এবার সিবিআইকে বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। তদন্তকারী দলকে এবার মাত্র তিন সপ্তাহ সময় বেঁধে দিয়েছে রাজ্যের উচ্চ আদালত। বিচারপতি শম্পা সরকার এবং তীর্থঙ্কর ঘোষের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, এই তিন সপ্তাহের মধ্যেই তদন্ত শেষ করে রিপোর্ট জমা দিতে হবে। আসলে রাজ্যে সরকার পরিবর্তন হতেই নতুন করে তদন্ত কমিটি গঠন করে সিবিআই। আগেই মূল দোষী হিসেবে সঞ্জয় রায়কে চিহ্নিত করে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে দ্বিতীয় দফার তদন্ত কতদূর এগোল সেই রিপোর্ট এবার চেয়েছে হাইকোর্ট। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৬) বিলবোর্ড মামলায় মাথায় হাত কালীঘাট তৃণমূলের

গতকাল ক্যামাক স্ট্রিটে অভিষেকের দলীয় কার্যালয়ের বিলবোর্ড খোলাকে কেন্দ্র করে তৈরি হয় তোলপাড়। সেই ইস্যুতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন আইনজীবী কিশোর দত্ত। বিচারপতি রাজা বসুচৌধুরীর বেঞ্চে আজ এই মামলার শুনানি ছিল। তবে সেখানে ধাক্কা খেতে হল তৃণমূলকে। শুনানি চলাকালীন বিচারপতি জানিয়েছেন, যেহেতু ইতিমধ্যেই ব্যানার ভেঙে ফেলা হয়েছে, তাই এ বিষয়ে অন্তর্বর্তী রক্ষাকবচ দেওয়া হাইকোর্টের পক্ষে সম্ভব নয়। এমনকি এই মামলার কোনও প্রাসঙ্গিকতা নেই। তৃণমূলের তরফ থেকে কোনও দাবি এদিন শোনেনি আদালত। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৫) বই ‘চুরি’ অপবাদে বড় বার্তা মমতার

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এবার মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষোভ উগড়ে দিলেন। বিধানসভার লাইব্রেরি থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের ১৯টি বই পড়ার জন্য নিয়েছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। এমনটাই অভিযোগ। এমনকি সেগুলি ফেরত না দেওয়ার জন্য মমতার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারিও দেন লাইব্রেরী কর্তৃপক্ষ। তবে এবার তিনি জানিয়েছেন, “মিথ্যা অভিযোগ করবেন না একদম। আপনাদের কাছে প্রমাণ আছে? প্রমাণ ছাড়া অযৌক্তিক কথা বলছেন। আমি নিজেই বই লিখেছি। চাইলে একটা গোটা লাইব্রেরী বানিয়ে দিতে পারি।” বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৪) ডিম, চিনির পর এবার ১ সেপ্টেম্বর থেকে দাম বাড়ছে দুধের

ডিম, চিনির পর এবার দুধের দাম প্রতি লিটারে ৯ টাকা করে বাড়বে। আগামী ১ সেপ্টেম্বর থেকে মহার্ঘ হতে পারে দুধ। জানা গিয়েছে, মুম্বাই মিল্ক প্রডিউসার অ্যাসোসিয়েশন মুম্বাইয়ে তাজা মহিষের দুধের পাইকারি মূল্য প্রতি লিটারে ৯ টাকা বাড়ানোর ঘোষণা করেছে। নতুন রেট কার্যকর হবে ১ সেপ্টেম্বর থেকেই। এমনকি আগামী ৬ মাস অর্থাৎ ২৮ ফেব্রুয়ারি ২০২৭ পর্যন্ত সেই রেট বলবত থাকবে। এতে মধ্যবিত্ত পরিবারের যে বাজেটে আরও ধাক্কা লাগবে তা বলার অপেক্ষা রাখে না। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৩) দুর্গাপুজোয় মণ্ডপের আশেপাশে নিষিদ্ধ মাছ, মাংস, আমিষ

দুর্গাপূজা মণ্ডপের আশেপাশে এবার কোনও মাংসের পদ বা আমিষ খাবার যাতে বিক্রি করা না হয় সেই উদ্দেশ্যে বড় বার্তা দিল বিশ্ব হিন্দু পরিষদ। রাজ্যে পালাবদলের পর এই প্রথমবার অনুষ্ঠিত হচ্ছে দুর্গোৎসব। সেই পুজোকে কেন্দ্র করেই নতুন পরিকল্পনা করে ফেলেছে হিন্দু পরিষদের নেতারা। তাদের দাবি, বাংলায় সার্বিকভাবে পুজোর সময় আমিষ বন্ধ করার পরিকল্পনা থাকলেও অন্তত পুজো মণ্ডপের আশেপাশে আমিষ খাবার যাতে বিক্রি না হয়, সেই ব্যবস্থা নিশ্চিত করা। যদিও এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে তা জানানো হয়নি। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

২) দিনহাটার হাসপাতালে স্বামী-স্ত্রীর মারধর

পরকীয়ার সম্পর্ক ধরে ফেলায় এবার চরম অশান্তি দিনহাটায়। এক ব্যক্তির দ্বিতীয় স্ত্রী প্রসবের জন্য হাসপাতালে এলে সেখানে পাকড়াও করে প্রথম স্ত্রী। এমনকি যুবককে ধরে ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ। জানা গিয়েছে, কোচবিহারের দিনহাটা হাসপাতালে অপারেশনের সময় স্বামীর খবর পেয়ে হাসপাতালে পৌঁছয় আশরাফুলের প্রথম স্ত্রী এবং তাঁর পরিবার। তারপর শুরু হয় অশান্তি। এমনকি স্বামীর শার্টের কলার টানতে টানতে হাসপাতালের বাইরে নিয়ে আসেন প্রথম স্ত্রী। আর সেখানে কিল, চড় ও ঘুষিও মারেন। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

১) ফের ভূমিকম্পে কেঁপে উঠল চিন

নেপালে ভয়াবহ হড়পা বানে সব কিছুই বিধ্বস্ত। তবে এবার ভূমিকম্পের জেরে কেঁপে উঠল চিনের মাটি। জানা গিয়েছে, চিনের সিচুয়ান প্রদেশে ঘটেছে এই ভূমিকম্প। এমনকি এর মাত্রা ছিল ৫.১। আর মিয়ানমারে এই মাত্রা ছিল ৩.৬। তবে কোনও প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর এখনও পর্যন্ত মেলেনি। তবে নেপাল পুলিশ সতর্কতা জারি করে জানিয়েছে, ভূমিকম্পের মধ্যে তিব্বতের পাশে থাকা জলধার আবার ফেটে যাওয়ার তথ্য পাওয়া গিয়েছে। তাই সমস্ত নিরাপত্তা কর্মী, উদ্ধার এবং ত্রাণ কার্যক্রমে যুক্ত উদ্ধারকর্মী এবং সাধারণ জনগণকে অনুরোধ করা হচ্ছে, যাতে তাঁরা সজাগ থাকেন এবং নিরাপদ স্থানে চলে যান।। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

Leave a Comment