=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

অল্প খরচে এক ট্রেনেই পৌঁছে যাবেন ভুটান! ৩,৫০০ কোটির প্ল্যান ভারতীয় রেলের

বিক্রম ব্যানার্জী, কলকাতা: এবার পাকাপাকিভাবে রেলপথে ভারতের সাথে জুড়তে চলেছে ভুটান (India-Bhutan Train)। মূলত দুই দেশের যোগাযোগ ব্যবস্থা শক্তিশালী করে তোলার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল ভারতীয় রেল (Indian Railways)। সেই মর্মে, ভারত এবং ভুটানকে সংযোগকারী 69 কিলোমিটার দীর্ঘ একটি রেললাইন নির্মাণের জন্য সাড়ে তিন হাজার কোটি টাকা ব্যয় করতে চলেছে কেন্দ্রীয় সরকার। সেই সূত্রেই বিশেষ গুরুত্ব পাচ্ছে কোকরাঝাড়-গেলেফু রেল প্রকল্পটি। বিশেষজ্ঞ মহল মনে করছেন, এই প্রকল্পের কাজ শেষ হয়ে গেলেই ভারতীয় রেল ব্যবস্থার সাথে সরাসরি যুক্ত হয়ে যাবে প্রতিবেশী ভুটান।

এক ট্রেনেই পৌঁছে যাবেন ভুটান!

সাম্প্রতিক সময়ে উত্তর পূর্বাঞ্চলের রেল যোগাযোগ ব্যবস্থা জোরদার করতে ময়দানে নেমেছে কেন্দ্রীয় সরকার। সিকিমকে ভারতীয় রেল নেটওয়ার্কের সাথে যুক্ত করার পাশাপাশি এবার ভুটানের সাথে রেল পথ ধরে ভারতের যোগাযোগ ব্যবস্থা আরও মজবুত করতে চাইছে কেন্দ্র। রিপোর্ট বলছে, সব ঠিকঠাক চললে আগামী 2027 সালের মধ্যে সিকিম এবং 2029 সালের মধ্যে ভুটানকে সরাসরি রেলপথে ভারতের সাথে যুক্ত করা হবে। চালু হয়ে যাবে বাণিজ্যিক পরিষেবা।

DD নিউজের প্রতিবেদন অনুযায়ী, মূলত কোকরাঝাড়-গেলেফু রুটে রেললাইন নির্মাণের জন্য একে একে জমি অধিগ্রহণ থেকে শুরু করে বনভূমির মাঝ বরাবর রেললাইন স্থাপন সহ অন্যান্য প্রশাসনিক প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে সব রকম সাহায্য করবে কেন্দ্রীয় সরকার। মনে করা হচ্ছে, একবার এই রুটে রেলপথ নির্মাণ করে সেখানে বাণিজ্যিকভাবে ট্রেন পরিষেবা শুরু করা গেলে ভারত এবং ভুটানের বাণিজ্য ও পর্যটন ক্ষেত্র যেমন উন্নত হবে তেমনই সহজতর হবে ভারতীয় এবং ভূটানিদের পারস্পরিক দেশ ভ্রমণ। শোনা যাচ্ছে, ভুটানের গেলেফু মাইন্ডফুলনেস সিটিকেও ভারতীয় রেল নেটওয়ার্কের সাথে যুক্ত করার পরিকল্পনা চলছে।

আরও পড়ুন: “যাঁরা মনে করেন ভারত থেকে মুসলিমদের তাড়াবেন তাঁরা হিন্দুই নন” বিরাট মন্তব্য মোহন ভাগবতের

প্রসঙ্গত, ভারত এবং ভুটানের মধ্যে বিশেষ রেল প্রকল্পের অধীনে রেললাইন স্থাপিত হলে একদিক থেকে যেমন দুই দেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক এবং যোগাযোগ ব্যবস্থা জোরদার হবে তেমনই, এই রেল ব্যবস্থার দৌলতে ভারতীয় সেনারা খুব সহজেই দুর্গম অঞ্চলে বিভিন্ন অত্যাবশ্যকীয় সরঞ্জাম এবং সামরিক সরঞ্জাম নিয়ে যেতে পারবেন। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, মনে করা হচ্ছে ভারত এবং ভুটানের মধ্যে রেল পরিষেবা চালু হলে তুলনামূলক অল্প খরচে ভারত থেকে সরাসরি এক ট্রেনে ভুটানে পৌঁছতে  পারবেন যাত্রীরা।

Leave a Comment