=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

বাতিল ৫ সেপ্টেম্বরের প্রতিবাদ কর্মসূচি! মামলা প্রত্যাহার করায় বড় সিদ্ধান্ত ককরোচদের

সৌভিক মুখার্জী, কলকাতা: দেশজুড়ে আন্দোলনের ডাক দিয়েছিল ককরোচ জনতা পার্টি (CJP Protest)। এমনকি দিল্লিতে তাদের আন্দোলনের জেরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন ধর্মেন্দ্র প্রদান। তবে তাদের দাবি ছিল, ওই আন্দোলনে যোগ দেওয়া ছাত্রদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর-গুলি তুলে নিতে হবে। এমনকি কেন্দ্র আশ্বাস দিলেও কথা না রাখায় আগামী ৫ সেপ্টেম্বর বৃহত্তর আন্দোলনের ডাক দিয়েছিল তারা। তবে অবশেষে বাংলা সহ অন্যান্য রাজ্যে ককরোচ আন্দোলনে যুক্ত ছাত্র যুবদের উপর থেকে তোলা হল এফআইআর। সেই কারণেই আন্দোলন প্রত্যাহারের ডাক দিয়েছে তারা।

ছাত্রদের উপর থেকে উঠল এফআইআর

দিল্লির যন্তরমন্তরে গত ২০ থেকে ২৫ জুলাই পর্যন্ত চলে ককরোচদের আন্দোলন। তবে বিক্ষোভকারীদের বিরুদ্ধে দিল্লি, পশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্যে যে মামলাগুলি করা হয়েছিল, সেগুলি এবার প্রত্যাহার করার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। কিন্তু হ্যাঁ, দিল্লিতে যে ২৮৭৩ জন বিক্ষোভকারীদের নামে অতীতে অপরাধের বিভিন্ন রেকর্ড রয়েছে, তাদের বিরুদ্ধে দিল্লি পুলিশ মামলা চালিয়ে যেতে পারবে বলেই জানিয়েছে সুপ্রিম কোর্ট। তবে আপাতত মামলাগুলি তোলার ঘোষণা আসতেই ৫ সেপ্টেম্বর ডাক দেওয়া প্রতিবাদ মিছিল প্রত্যাহারের ঘোষণা করেছে সিজেপি।

জানিয়ে রাখি, নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে দিল্লির যন্তরমন্তরে গত ২০ জুলাই ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা সহ মোট ৫ দাবি নিয়ে সংসদ অভিযানের ডাক দিয়েছিল ককরোচরা। এমনকি সেখানে পশ্চিমবঙ্গ থেকে শুরু করে অন্যান্য রাজ্যের হাজার হাজার পড়ুয়া যোগদান করে। তবে সেই অভিযানেই পুলিশের লাঠিচার্জ থেকে শুরু করে কাঁদানে গ্যাস ব্যবহারের মতো অভিযোগ ওঠে। এমনকি ছাত্রদের বিরুদ্ধে করা হয় মামলা। যদিও তাদের আন্দোলনের পর ইস্তফা দিয়েছিলেন ধর্মেন্দ্র প্রধান। তবে তাও তারা কেন্দ্রের কাছে একাধিক দাবি জানায়।

আরও পড়ুন: সেপ্টেম্বরে অন্নপূর্ণা যোজনার টাকা কবে ঢুকবে? রইল বিরাট আপডেট

তাদের প্রথম শর্ত ছিল, যেসব বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে, অবিলম্বে সেগুলি প্রত্যাহার করতে হবে। এমনকি কেন্দ্রকে লিখিতভাবে জানাতে হবে। তবে কেন্দ্র আশ্বাস দিলেও ককরোচদের দাবি, পশ্চিমবঙ্গ, অসম, বিহার, মহারাষ্ট্রসহ একাধিক রাজ্যের ছাত্র যুবদের বিরুদ্ধে মামলা চালিয়ে যাচ্ছে পুলিশ। সাথে দিল্লি পুলিশ তো রয়েছেই। কেন্দ্র কথা না রাখায় আগামী ৫ সেপ্টেম্বর দিল্লিতে প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছিলেন সিজেপির মুখপাত্র সৌরভ দাস। তবে শীর্ষ আদালত মামলা প্রত্যাহারের নির্দেশ দিতেই আন্দোলন আপাতত স্থগিত বলেই জানিয়েছে সিজেপি।

Leave a Comment