ফের ডলারের বিপরীতে ভারতীয় রুপির মূল্য পতন, দেখুন রেট

সৌভিক মুখার্জী, কলকাতা: সম্প্রতি মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় রুপি (Indian Rupee) অনেকটাই ঘুরে দাঁড়িয়েছিল। তবে তেলের দাম বাড়ায় আবারও মুখ থুবড়ে পড়ল রুপি। মঙ্গলবার সকালে লেনদেন শুরু হতেই মার্কিন ডলারের বিপরীতে ১০ পয়সা কমে ৯৪.৬৬-তে নেমে এসেছে ভারতীয় টাকা। যদিও এদিন আন্তঃব্যাংক বৈদ্যুতিক মুদ্রার বাজারে ডলারের বিপরীতে মুদ্রার লেনদেন শুরু হয়েছিল ৯৪.৪৯ টাকা থেকে। তবে কিছুক্ষণের মধ্যেই নেমে আসে পতন।

ফের টাকার দামে পতন

সম্প্রতি ডলারের বিপরীতে ভারতীয় রুপি এমন পর্যায়ে পৌঁছেছিল যা বিগত ২ মাসের তুলনায় তা সর্বোচ্চ। তবে তার পরপরই শুরু হয়েছে পতন। এর আগে সোমবার ১৩ পয়সা দরপতনের পর রুপির দাম দাঁড়িয়েছিল ৯৪.৫৫ টাকা। আজ অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ৯৭ ডলারের দিকে বাড়তে থাকায় মুদ্রার উপর আরও চাপ সৃষ্টি হয়েছে। এমনকি যুক্তরাষ্ট্র ও ইরানের উত্তেজনা বৃদ্ধি পাওয়া এবং হরমুজ প্রণালী দিয়ে তেল বহনকারী জাহাজ চলাচলে বিঘ্ন ঘটায় ফিউচার ট্রেডে বৈশ্বিক তেলের মানদণ্ড ০.৬৩ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি দাঁড়িয়েছে ৯৭.৬১ ডলারে।

যদিও এই চাপ সত্বেও বিশেষজ্ঞরা বলছেন, আরবিআই-র ডলার বিক্রি আর বিশেষ প্রকল্পের আওতায় শক্তিশালী বৈদেশিক মুদ্রা প্রবাহের কারণে রুপি একটি নির্দিষ্ট সীমার মধ্যে স্থিতিশীল রয়েছে। তার বাইরে হয়তো রুপির দাম যাবে না। এক বিশেষজ্ঞের কথায়, তেলের উচ্চ মূল্য যাতে রুপির দুর্বলতায় পরিণত না হয় তার জন্য আরবিআই বিশেষ গুরুত্ব পালন করছে। তিনি আশা করছেন, ৯৪.০০ থেকে ৯৪.৭৫ এর মধ্যে রুপি লেনদেন হতে পারে। এমনকি তিনি আরও জানিয়েছেন, অপরিশোধিত তেল ৯৭ ডলারের কাছাকাছি থাকায় ডলার সূচক ৯৮.৭৪-তে নেমে এসেছে এবং আরবিআই ডলার বিক্রি অব্যাহত রাখার কারণে রুপি এই সীমার মধ্যে রয়েছে।

আরও পড়ুন: জ্ঞানেশ কন্যাকে তুমুল ভর্ৎসনা হাইকোর্টের, ক্ষতিপূরণ দিতে হবে বঙ্গতনয়াকে

তবে এক্ষেত্রে জানিয়ে রাখি, যেহেতু ভারতকে তার সিংহভাগ তেল বিদেশ থেকে আমদানি করতে হয়, তাই তেলের দাম বৃদ্ধি পেলে ডলারের উপর বাড়তি চাপ পড়ে। সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই ভারতীয় টাকার দরপতন হয়। অন্যদিকে ডলার সূচক যেটি ছয়টি প্রধান মুদ্রার বিপরীতে ডলারের মান পরিমাপ করে থাকে, তা ০.৩৭ শতাংশ কমে ৯৮.৮০-তে ছিল। এদিকে রুপির মান পতনের কারণে দেশের শেয়ার মার্কেটেও পড়েছে প্রভাব।

Leave a Comment