দক্ষিণে আপাতত কাটছে না দুর্যোগ, ৫ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, আগামীকালের আবহাওয়া

প্রীতি পোদ্দার, কলকাতা: বর্ষার মরশুমে চলে গেলেও বজ্রগর্ভ মেঘের জেরে ফের কলকাতা-সহ দক্ষিণবঙ্গ (South Bengal) এবং উত্তরবঙ্গে (North Bengal) বৃষ্টি হয়েই চলেছে। যদিও তার নেপথ্যে রয়েছে মৌসুমি অক্ষরেখা এবং ঘূর্ণাবর্ত। আর এই দুইয়ের প্রভাবে আগামী ৩-৪দিন হালকা থেকে মাঝারি বৃ্ষ্টিপাতের (Rain Alert) সম্ভাবনা রয়েছে। শুধু তাই নয়, আবারও দুর্যোগের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। আগামীকাল (Weather Tomorrow), বুধবারও নাকি দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া দফতর জানিয়েছে, মৌসুমি অক্ষরেখা বর্তমানে শ্রীগঙ্গানগর, নারনৌল, মধ্য উত্তরপ্রদেশের নিম্নচাপ এলাকার কেন্দ্র, দেহরি, পুরুলিয়া ও দীঘার উপর দিয়ে বিস্তৃত হয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের দিকে এগিয়েছে। এর পাশাপাশি উত্তর-পূর্ব বিহার ও সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত রয়েছে, আর এই অক্ষরেখা এবং ঘূর্ণাবর্তের জেরে রাজ্যে বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে। আগামীকালও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

আজকের আবহাওয়া 

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল, বুধবার, সকাল থেকেই মেঘলা আকাশ দেখা যাবে। বেলা বাড়তেই দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং পূর্ব বর্ধমানের এক-দু’টি জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও হাওড়া, উত্তর ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়াতেও বজ্রবিদ্যুৎ-সহ ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে।

আগামীকালের আবহাওয়া 

কলকাতায় আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গে বৃষ্টির রেশ থাকার পাশাপাশি কলকাতাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামীকাল বুধবার সকাল থেকেই মেঘলা আকাশ দেখা যাবে। বেলা বাড়তেই ঝমঝমিয়ে নামবে বৃষ্টি। তার সঙ্গে ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবার সম্ভাবনা রয়েছে। শুধু বৃষ্টি নয় তার সঙ্গে বজ্র বিদ্যুৎ এর সম্ভাবনাও রয়েছে। তবে শুক্রবার থেকে আবহাওয়া উন্নত হওয়ার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: এখনই শিক্ষক নিয়োগ নয়! রাজ্যকে কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকার পাশাপাশি উত্তরবঙ্গেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আগামীকাল বুধবার ও বৃহস্পতিবার উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা নেই। ফলে দু’দিন বৃষ্টির পরিমাণ কিছুটা কম থাকার সম্ভাবনা। কিন্তু শুক্রবার থেকেই ফের পরিস্থিতি বদলাতে পারে। ইতিমধ্যেই উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলি যেমন দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পংয়ে নতুন করে ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে।

Leave a Comment