বিক্রম ব্যানার্জী, কলকাতা: আবার সেই একই ভুল। তাড়াহুড়ো করতে গিয়ে ফের পূর্বাঞ্চলের (Duleep Trophy) হয়ে ওপেনিং করতে নেমেও দ্রুত মাঠ ছাড়তে হল বৈভব সূর্যবংশীকে (Vaibhav Sooryavanshi)। এবার ফের 8 রানে উইকেট দিয়ে সাজঘরে ফিরে গেলেন বিহারের ভূমিপুত্র। ভারতীয় ক্রিকেটারের এমন ব্যর্থতায় যথেষ্ট হতাশ ভক্তরা। প্রশ্ন উঠছে, কেন এত অবাধ্য বৈভব সূর্যবংশী? অভিজ্ঞ প্রাক্তন ক্রিকেটাররা বলা সত্ত্বেও কেন ব্যাট করতে নেমে এত তাড়াহুড়ো করছেন তিনি?
তাড়াহুড়ো করতে গিয়েই উইকেট গেল বৈভবের
দিলীপ ট্রফির ফাইনালের শুরুটা দুর্দান্ত করেছিল পূর্বাঞ্চল। 708 রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করেছিল তারা। সেই আসরে ব্যাট করে সকলের মন জয় করলেও দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে 8 রান করে উইকেট দিয়ে চলে গেলেন বৈভব সূর্যবংশী। 16 বল খেলার পর অফ স্পিনার ত্রিপূর্ণা বিজয়ের বলে স্টাম্পড আউট হন সূর্যবংশী। যার জেরে ইনিংসের শুরুতেই বড় ধাক্কা খেলো পূর্বাঞ্চল। একপ্রকার ঝড়ের গতিতে পরপর দুই ব্যাটসম্যানের উইকেট যাওয়া সত্যিই হওয়ার ছিল না বোধহয়!
এদিন বৈভব সূর্যবংশী 8 রানে আউট হলেও অভিমন্যু ঈশ্বরণ আউট হলেন মাত্র তিন রানে। এই ধাক্কা এখন সামলে উঠতে হবে দলের বাকি প্লেয়ারদের। আর এসবের মাঝেই ব্যাট করতে এসে তাড়াহুড়ো করায় ফের বৈভব সূর্যবংশীকে নিয়ে উঠছে নানান প্রশ্ন। একেবারে সমালোচনার স্বরেই অনেকে বলছেন, ভারতের অভিজ্ঞ ক্রিকেটাররা বলা সত্ত্বেও সেই তাড়াহুড়ো করেই খেলতে গিয়ে আউট হয়ে যাচ্ছেন বিহারের বৈভব সূর্যবংশী! তাতে কেউ কেউ আবার বৈভবের নামের সাথে জুড়ছে অবাধ্য তকমা।
আরও পড়ুন: টাকার অভাবে আটকাবে না UPSC পড়া! দেশের পড়ুয়াদের স্কলারশিপ দেবেন সঞ্জু স্যামসন
উল্লেখ্য, দিলীপ ট্রফির ফাইনালের প্রথম ইনিংসে ইশান কিষাণ ডবল সেঞ্চুরি করার পরই বৈভবকে নিশানা করেছিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বিবেক রাজদান। ভারতীয় কিশোরের উদ্দেশ্যে তাঁর বক্তব্য ছিল, “বৈভব সূর্যবংশী স্যার, ইশান কিষাণকে দেখে কিছু শিখুন! এত তাড়াহুড়ো করলে চলবে না। আপনাকে শিখতে হবে কীভাবে মাঠে টিকে থেকে লম্বা ইনিংস খেলা যায়!”