মিলবে ২৫ কোটি টাকা পর্যন্ত সহজ ঋণ, মহিলাদের দারুণ উপহার SBI-র

সহেলি মিত্র, কলকাতাঃ মহিলাদের স্বনির্ভর করতে সরকার কত কিছুই না করছে। যাতে কারোর স্বপ্ন মরে না যায় তার জন্য বিভিন্ন রাজ্য সরকার থেকে শুরু করে কেন্দ্রীয় সরকার একের পর এক স্কিম চালাচ্ছে। তেমনই একটি স্কিম হল স্ত্রী শক্তি যোজনা (Stree Shakti Yojana)। কেন্দ্রীয় সরকারের শুরু করা একটি উদ্যোগ, স্ত্রী শক্তি যোজনা এমনই একটি প্রকল্প, যার অধীনে কানাড়া ব্যাঙ্ক, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং ব্যাঙ্ক অফ বরোদার মতো ব্যাঙ্কগুলি এই প্রকল্পটি পরিচালনা করে। কোনও মহিলা যদি নিজের ব্যবসা শুরু করতে বা প্রসারিত করতে চান, তাহলে তার জন্য এই প্রকল্প কোনও আশীর্বাদের কম নয়। এই স্কিমের আওতায় আপনি ২৫ কোটি টাকা অবধি লোন পেতে পারেন। চলুন স্কিমটি সম্পর্কে বিশদে জেনে নেবেন।

SBI-র স্ত্রী শক্তি যোজনা কী?

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার স্ত্রী শক্তি যোজনার কথা বলতে গেলে, যে মহিলারা উদ্যোক্তা হতে চান বা তাদের বর্তমান ব্যবসা প্রসারিত করতে চান, তারা এর থেকে উপকৃত হতে পারেন। তবে, আপনি যদি কোনো প্রাইভেট লিমিটেড কোম্পানির অংশীদার, বা শেয়ারহোল্ডার/পরিচালক, অথবা কমপক্ষে ৫১% অংশীদারিত্বসহ কোনো সমবায় সমিতির সদস্য হন, তাহলেও আপনি এই প্রকল্পের অধীনে ঋণের জন্য আবেদন করতে পারবেন।

২৫ কোটি টাকা অবধি মিলবে ঋণ!

এই ঋণ দৈনন্দিন ব্যবসায়িক খরচ এবং দীর্ঘমেয়াদি সম্পদ বা যন্ত্রপাতি কেনার জন্য দেওয়া হয়। আবেদনকারীর যোগ্যতা, ব্যবসায়িক পরিকল্পনা ও আর্থিক অবস্থার ভিত্তিতে SBI ঋণের পরিমাণ নির্ধারণ করে। ২ কোটি টাকার বেশি ঋণের ক্ষেত্রে সুদের হার আবেদনকারীর ক্রেডিট রেটিং অনুযায়ী নির্ধারিত হতে পারে। নারী উদ্যোক্তাদের উৎসাহিত করতে SBI এই প্রকল্পে ২ কোটি টাকা পর্যন্ত ঋণের ক্ষেত্রে সুদের হারে সর্বোচ্চ ০.৫০% (৫০ বিপিএস) ছাড় দেয়। এতে ঋণ পরিশোধের খরচ কমে। তবে চূড়ান্ত সুদের হার ও অন্যান্য চার্জ SBI-এর নিয়ম অনুযায়ী নির্ধারিত হয়। তাই ঋণ নেওয়ার আগে নিকটবর্তী শাখা থেকে সঠিক তথ্য যাচাই করা উচিত।

SBI-এর ‘স্ত্রী শক্তি উদ্যোগ’-এর অধীনে নারী উদ্যোক্তাদের জন্য বিশেষ ঋণ প্রকল্প রয়েছে। অন্নপূর্ণা যোজনা মূলত ক্যাটারিং, রেস্তোরাঁ, টিফিন পরিষেবা ও খাদ্যপণ্য সংক্রান্ত নতুন বা বিদ্যমান ব্যবসায় আর্থিক সহায়তা দেয়। ঋণের জন্য আবেদন করতে, আপনাকে পরিচয়পত্র জমা দিতে হবে, যার মধ্যে রয়েছে আপনার ভোটার আইডি, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ডের কপি, ঠিকানার প্রমাণপত্র এবং আয়ের প্রমাণপত্র। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিবরণগুলির মধ্যে রয়েছে আপনার ব্যবসায়িক পরিকল্পনা, যার মধ্যে আপনার প্রকল্পের পরিধি এবং দুই বছরের কার্যকরী মূলধন, উদ্যোক্তার নাম, পরিচালকদের নাম, অংশীদারদের নাম, ব্যবসার ধরন এবং আপনার ইজারা চুক্তির একটি কপি।

আরও পড়ুনঃ ডিএ মামলায় নতুন চিঠি পেলেন সরকারি কর্মীরা, নজরে ১২ সেপ্টেম্বর

ঋণ পরিশোধের সময়কাল ব্যবসার আকার ও ঋণের ধরন অনুযায়ী নির্ধারিত হয়। টার্ম লোনের ক্ষেত্রে পরিশোধের সময়কাল ৭ থেকে ১০ বছর পর্যন্ত হতে পারে। ঋণের পরিমাণ অনুযায়ী ব্যাংক ১৫% থেকে ২৫% মার্জিন চাইতে পারে। অর্থাৎ, মোট খরচের একটি অংশ আবেদনকারীকে দিতে হবে এবং বাকি অর্থ ব্যাংক ঋণ হিসেবে দেবে।

Leave a Comment