বিক্রম ব্যানার্জী, কলকাতা: শেয়ারবাজারের (Stock Market) ব্যাপক ওঠা পড়ার মাঝেও বেশ কিছু ব্রোকারেজ ফার্ম কয়েকটি শেয়ারে আস্থা প্রকাশ করছে। সেই পথ ধরেই ভারতীয় ব্রোকারেজ সংস্থা আইসিআইসিআই সিকিউরিটিজও স্বাস্থ্যসেবা খাতের স্টক নেফ্রোকেয়ার হেলথ সার্ভিসেসের শেয়ারের প্রতি ভরসা রেখেছে। এই সংস্থাটির দাবি, আগামী দিনে শেয়ারটির দাম (Stock Investment) এক ধাক্কায় অনেকটাই বেড়ে যেতে পারে। তারা মনে করছে, স্বাস্থ্য পরিষেবার সাথে যুক্ত এই সংস্থা নিজেদের ব্যবসা থেকে বিপুল মুনাফা অর্জন করবে।
এই শেয়ারের দাম বাড়তে চলেছে!
আজকের দিনে দাঁড়িয়ে নেফ্রোকেয়ার হেলথ সার্ভিসেসের শেয়ারের দাম রয়েছে 749 টাকা 90 পয়সা। বৃহস্পতিবার এই সংস্থাটির শেয়ারের দাম এক ধাক্কায় 2.24 শতাংশ বেড়েছে। সবচেয়ে বড় কথা বিগত দিনগুলিতে এই শেয়ারটি বিনিয়োগকারীদের ভাল পরিমাণ লাভ তুলে দিয়েছে। তবে এই স্বদেশী ব্রোকারেজ সংস্থাটি মনে করছে খুব শীঘ্রই এই শেয়ারের দাম বেশ খানিকটা বাড়বে। বলাই বাহুল্য, এই কোম্পানিই এর আগে এই শেয়ারের টার্গেট প্রাইস দিয়েছিল 725 টাকা। ইতিমধ্যেই সেই দাম ছাড়িয়ে গিয়েছে এই শেয়ার।
নতুন করে এই ব্রোকারেজ সংস্থাটি দাবি করেছে, এবার এই শেয়ারের দাম 749 টাকা 90 পয়সা থেকে বেড়ে 825 টাকা হবে। এক কথায়, কোম্পানিটি এই শেয়ারের পূর্বের টার্গেট প্রাইস 100 টাকা বাড়িয়ে দিল। বলে রাখি, চলতি বছরের শুরু থেকে আজ পর্যন্ত এই সংস্থার শেয়ার বিনিয়োগকারীদের 64 শতাংশের কাছাকাছি রিটার্ন দিয়েছে। বিশেষজ্ঞদের বিশ্বাস, এই শেয়ার আগামী দিনে অর্থাৎ চলতি আর্থিক বছরেই বিনিয়োগকারীদের লাভের মুখ দেখাবে।
আরও পড়ুন: রেশন কার্ড হোল্ডারদের ফ্রিতে ট্র্যাক্টর দিচ্ছে মোদি সরকার? জেনে নিন সব
আইসিআইসিআই সিকিউরিটিজ আশা করছে, 2026 থেকে 2029 আর্থিক বছরের মধ্যে এই সংস্থার রাজস্ব, ইবিআইটিডিএ এবং কর-পরবর্তী মুনাফার সিএজিআর যথাক্রমে প্রায় 21.7 শতাংশ, 27.6 শতাংশ এবং 43.4 শতাংশ হবে। এছাড়াও বিশেষজ্ঞরা বলছেন, 2029 আর্থিক বছরে গিয়ে এই কোম্পানির ইবিআইটিডিএ মার্জিন 356 বেসিস পয়েন্ট বেড়ে 26.5 শতাংশ হয়ে যাবে। সবমিলিয়ে, ভারতীয় ব্রোকারেজ সংস্থাটি এই কোম্পানির শেয়ারকে বাই রেটিং দিয়ে বিনিয়োগ করার আহ্বান জানাচ্ছে বিনিয়োগকারীদের।