=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

কারখানার শ্রমিক থেকে হলেন ব্রাজিলের প্রেসিডেন্ট, চিনে নিন লুলাকে

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ছিলেন কারখানার শ্রমিক। সেই বামপন্থী নেতা লুইজ ইনাসিও লুলা দা সিলভা ফের ব্রাজিলের (Brazil) মসনদে। 80 বছর বয়সে দাঁড়িয়ে প্রেসিডেন্ট নির্বাচনে ঐতিহাসিক জয় পেলেন ব্রাজিলের প্রবীণ রাজনীতিবিদ। রাজনৈতিক জীবনে পা রাখার আগে বহু সমস্যার সম্মুখীন হয়েছিলেন তিনি। জীবনের কঠিন সময়ে হাল ছাড়েননি লুলা (Luiz Inácio Lula da Silva)। সেই তিনিই প্রাক্তন প্রেসিডেন্ট জাইর বলসোনারোর ছেলে তথা দক্ষিণপন্থী নেতা ফ্লাভিও বলসোনারোকে হারিয়ে ব্রাজিলের সর্বোচ্চ পদে বসতে চলেছেন। এ নিয়ে চতুর্থ বারের মতো দেশটির প্রেসিডেন্ট হতে চলেছেন তিনি।

কারখানার শ্রমিক থেকে ব্রাজিলের প্রেসিডেন্ট

সম্প্রতি হয়ে গিয়েছে ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচন। সেই নির্বাচনী ফলাফল গিয়েছে লুলার দিকে। ব্রাজিলের নির্বাচন কমিশনের তরফে প্রকাশিত ফলাফল অনুযায়ী, 99.89 শতাংশ ভোট গণনার পর লুলা পেয়েছেন 51.78 শতাংশ ভোট। অন্যদিকে নিকটতম প্রতিদ্বন্দ্বী ফ্লাভিও বলসোনারোর ঝুলিতে গিয়েছে 48.23 শতাংশ ভোট। যদিও ভোট গণনার সময় প্রথম দফায় পিছিয়ে থাকলেও পরবর্তী রাউন্ডে দুর্দান্ত প্রত্যাবর্তন করেন লুলা।

জানা যাচ্ছে, ব্রাজিলের নির্বাচনে ভাল ফল করার পর আগামী বছর অর্থাৎ 2027 সালের 5 জানুয়ারি থেকে সে দেশের প্রেসিডেন্টের আসনে মেয়াদ শুরু হচ্ছে লুলার। সেই তারিখ থেকেই পরবর্তী পাঁচ বছরের জন্য ব্রাজিলের প্রেসিডেন্ট থাকবেন তিনি। একেবারে নিম্ন স্তর থেকে উঠে এসে বারবার ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন লুলা, যেই ঘটনা গোটা বিশ্বের বুকে সাফল্যের এক উজ্জ্বল উদাহরণ।

কী এই লুইজ ইনাসিও লুলা দা সিলভা?

1945 সালের 27 অক্টোবর, ব্রাজিলের গারানিউন্সে জন্ম হয় লুলার। ছেলেবেলা থেকেই আর্থিক অনটন দেখে মানুষ হয়েছিলেন তিনি। পরিবারের হাল ধরতে একেবারে ছোট বয়সেই নেমে পড়েছিলেন কাজে। একটা সময় কারখানার শ্রমিক হিসেবেও কাজ করতে হয়েছিল তাঁকে। সেখান থেকে যে আয় হতো তা তুলে দিতেন পরিবারের হাতে। নিজের কর্মজীবনের মাঝেই শ্রমিক সংগঠনের নেতা হিসেবে আত্মপ্রকাশ করেন লুলা। পরবর্তীতে শ্রমিকদের অধিকার রক্ষা, দাবি পূরণ থেকে শুরু করে দারিদ্রতা দূরীকরণ এবং সামাজিক সুরক্ষার উদ্দেশ্য নিয়ে নিয়মিত কাজ করে গিয়েছেন তিনি। 1980 সালে ওয়ার্কার্স পার্টি প্রতিষ্ঠার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ অবদান ছিল লুলার।

আরও পড়ুন: নয়াদিল্লি নয়, এবার এই স্টেশনেই যাত্রা শেষ করবে পূর্বা এক্সপ্রেস! জানাল রেল

ব্রাজিলের সাধারণ মানুষের কথা তুলে ধরে রাজনীতির ময়দান কাঁপিয়েছিলেন লুলা। সেই সূত্র ধরেই আমজনতার ভরসা অর্জন করে 2002 সালে প্রথমবারের মতো ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচিত হন তিনি। এরপর থেকে 2006, 2010, 2022 এবং সবশেষে চলতি বছর অর্থাৎ 2026 এ চতুর্থ বারের জন্য ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলেন লুলা।

Leave a Comment