আনিষা চৌধুরী, কলকাতা: বিগ বসের (Bigg Boss Bangla) আজকের পর্বে ফের প্রকাশ্যে এল রাজবীরের কারসাজি। বাড়ির বাকি সদস্যদের সঙ্গে নিজের সম্পর্ক ঠিক করার জন্য এবার জয়িতার উপর সমস্ত দোষ চাপাতে থাকে সে। একইসঙ্গে বারবার নন্দিনীর কাছাকাছি যাওয়ার চেষ্টা করছে রাজবীর। কারণ, জয়ীতার পর এবার নন্দিনীই তার পরবর্তী টার্গেট। আর সেই কারণেই নন্দিনীর মন জয় করার চেষ্টায় কোনও খামতি রাখছে না বিগ বস-এর ওয়াইল্ড কার্ড।
কে হচ্ছে পরবর্তী ক্যাপ্টেন?
এদিকে বাড়ির সদস্যদের মধ্যে থেকে পরবর্তী ক্যাপ্টেন কে হবেন, তা ঠিক করতে বিশেষ একটি খেলার আয়োজন করে বিগ বস। এই খেলায় ক্যাপ্টেন পদের দাবিদার প্রতিযোগীদের নিজেদের বক্সে যত বেশি সম্ভব বল সংগ্রহ করতে হবে। শেষ পর্যন্ত যে প্রতিযোগীর বক্সে সবচেয়ে বেশি বল থাকবে, তিনিই হবেন বাড়ির পরবর্তী ক্যাপ্টেন। খেলা শুরু হতেই অবশ্য পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। আর এই পর্বে সবচেয়ে বেশি গন্ডগোল করতে দেখা যায় রাজবীরকে।
নন্দিনীকে জেতানোর জন্য একের পর এক নিয়ম ভাঙার মতো কাজ করতে থাকে রাজবীর। কখনও অন্য প্রতিযোগীদের বক্স ফেলে দিচ্ছে, আবার কখনও কারও বক্স ভেঙে দিচ্ছে। এমনকী অন্যের বক্স থেকে বল নিয়ে নন্দিনীর বক্সে ভরেও দিতে দেখা যায় তাকে। রাজবীরের এই সমস্ত কাজে নন্দিনীকেও সমর্থন করতে দেখা যায়। কারণ, সেও এই খেলায় জিততে মরিয়া। তবে নন্দিনীর এই অবস্থানেই বদলে যায় বাড়ির সমীকরণ। এতদিন যারা নন্দিনীকে সমর্থন করে পাশে থেকেছে, তাদের অনেকেই এবার তার বিপক্ষে চলে যায়।
আরও পড়ুন: শেয়ারবাজারে বড় সুযোগ? ৭৫০ টাকার এই স্টককেই ৮২৫ টাকার টার্গেট দিল ICICI Securities
এই খেলার সঞ্চালকের দায়িত্বে ছিল জয়িতা। রাজবীরের এই ধরনের আচরণের জন্য চাইলে তাকে খেলা থেকে ডিসকোয়ালিফাই করতে পারত জয়িতা। কিন্তু সে এমনটা করেনি। কারণ, জয়িতাও চায় নন্দিনীই এই খেলায় জিতুক। ফলে রাজবীরের একের পর এক কাণ্ডের পরও খেলা চলতে থাকে। শেষ পর্যন্ত কে সবচেয়ে বেশি বল সংগ্রহ করে বিগ বসের ঘরের দ্বিতীয় ক্যাপ্টেন হতে পারে এখন সেটাই দেখার বিষয়।