প্রীতি পোদ্দার, কলকাতা: এই বিশ্ব ভূভাগে আমাদেরকে ঘিরে ভিন্ন ধরনের জলবায়ু রয়েছে। কোথাও প্রচণ্ড গরম তো কোথাও আবার প্রচণ্ড ঠান্ডা। যদিও বা আবার কোথাও কোথাও আবহাওয়া (Weather) সবসময় স্বাভাবিক থাকে। আর এই ভিন্নতা দেখা যায় বৃষ্টির (Rain) ক্ষেত্রেও। আবহাওয়ার তারতম্যের কারণে পৃথিবীতে এমন অনেক জায়গা রয়েছে যেখানে বৃষ্টি থামে না, ঠিক তারও আবার উল্টোটা রয়েছে। জানলে অবাক হবেন এই বিশ্বব্রহ্মাণ্ডে এমন একটি জায়গা রয়েছে যেখানে কখনও বৃষ্টি হয়নি (World’s Driest Village)।
পৃথিবীর এই গ্রামে কখনও বৃষ্টি হয় না
ভৌগোলিক তথ্য অনুযায়ী, বায়ুমণ্ডলে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে মেঘের সৃষ্টি হয়, আর সেই মেঘ ভারী হয়ে এলেই তা বৃষ্টি আকারে পৃথিবীর বুকে ঝরে পড়ে। তাই বলে যে সব অঞ্চলেই সমান হারে বৃষ্টি হয় তা কিন্তু নয়, একেকটি এমন জায়গা রয়েছে যেখানে খুব কম বৃষ্টি হয় আবার হয় না একদমই। অর্থাৎ এককথায় বলা যায় বৃষ্টির জন্যেই পরিবেশের জলবায়ু নির্ভর করে। কিন্তু পৃথিবীতে এমন একটি জায়গা রয়েছে, যেখানে কখনওই বৃষ্টি হয় না। আর সেই জায়গাটির নাম হল আল-হুতেইব। এই গ্রামটি ইয়েমেনের রাজধানী সানায় অবস্থিত।
বৃষ্টি না হওয়ার কারণ কী?
জানা গিয়েছে, ভূপৃষ্ঠ থেকে ৩২০০ মিটার উচ্চতায় লাল বালিপাথরের পাহাড়ের মাথায় অবস্থিত আল-হুতেইব গ্রামটি বছরের পর বছর ধরে খরায় পরিণত হয়েছে। আসলে গ্রামটি যে উচ্চতায় অবস্থিত, সেই উচ্চতায় মেঘ জমে না। এমনকি স্বাভাবিক বৃষ্টির মেঘ জমে সমতল থেকে ২০০০ মিটারের মধ্যে।মেঘ তার নীচের স্তরে জমে। তাই আল হুতাইবের আবহাওয়ার এই অবস্থা। বালিপাথরের পাহাড়ের মাথায় এই গ্রামটি বছরের পর বছর ধরে খরায় পরিণত হয়েছে। আল হুতাইবের গ্রামে বৃষ্টির চিহ্ন না থাকলেও এই অবস্থাতেও নিজেদের জীবনযাত্রা মানিয়ে নিচ্ছেন গ্রামবাসীরা।
আরও পড়ুন: সুইচ বোর্ডে আর থাকবে না তেলচিটে দাগ, ব্যবহার করুন এই ৩ উপাদান
যেহেতু আল-হুতেইব গ্রামে কখনও বৃষ্টি হয় না, তাই আবহাওয়াও রাজস্থানের মতন বেশ শুষ্ক। দিনের বেলায় প্রচণ্ড গরম আবার রাতের দিকে হিমশীতল ঠান্ডা নেমে আসে গ্রামে। অন্যদিকে আবার মেঘালয়ের মৌসিনরামে প্রায় প্রতিদিনই ভারী বৃষ্টি হয়। আর সেই কারণে অতিবৃষ্টি অঞ্চলের চিরসবুজ গাছপালায় পরিপূর্ণ মেঘালয়ের প্রাকৃতিক সৌন্দর্য্যও বেশ অতুলনীয়। এমনকি এখানকার জমিও সারা বছরই ভেজা থাকে।