অনন্যা সরকার, কলকাতা: পুজোয় ট্রেন টিকিটের অপ্রতুলতা নিয়ে দুশ্চিন্তা করার আর দরকার নেই। আসানসোলবাসীদের জন্য এল দিঘা যাওয়ার দিন ও রাতের অন্যতম বাস পরিষেবা। এই শীতাতপ নিয়ন্ত্রিত কোচ যুক্ত বাসটি আসানসোল থেকে বিষ্ণুপুর, খড়গপুর হয়ে পৌঁছায় দিঘা (Asansol Digha Bus)। আসুন তাহলে এই প্রিমিয়াম এসি বাসটির বিস্তারিত রুট ও সময়সূচি দেখে নেওয়া যাক।
আসানসোল – দিঘা বাসের রুট ও সময়সূচি
জিনিয়া নামের এই দিঘাগামী এসি প্রিমিয়াম বাসটি যায় ভায়া আসানসোল – দুর্গাপুর সিটি সেন্টার – দুর্গাপুর স্টেশন – বড়জোড়া – বেলিয়াতোড় – বাঁকুড়া বাইপাস – ধলডাঙ্গা – ওন্দা – রামসাগর – বিষ্ণুপুর – বাঁকাদহ – ধাদিকা – গড়বেতা – চন্দ্রকোনা রোড – শালবনি -ভাদুতলা – মেদিনীপুর – খড়গপুর চৌরঙ্গী – খড়গপুর স্টেশন – মকরামপুর – নারায়ণগড় – বাখরাবাদ – বেলদা – ঠাকুরচক – খাকুড়দা – সাউরী – জাহালদা – ললাট – এগরা – দোবাধী – বালিঘাই – তাজপুর – ভবানিচক – সাতমাইল – রাউতারা – কাঁথি সেন্ট্রাল বাসস্ট্যান্ড – ঘাটুয়া – পিছাবনী – চাউলখোলা (মন্দারমনী) – বালিসাই (তাজপুর) – চোদ্দোমাইল (শংকরপুর) – রামনগর – ঠিকরা মোড় – ওল্ড দিঘা – নিউ দিঘা হয়ে দীঘা বর্ডার (উদয়পুর) পর্যন্ত।
দিঘা যাওয়ার সময় এই বাসটি –
- আসানসোল থেকে ছাড়ে – সন্ধ্যা ৬:০০ টায়।
- দুর্গাপুর সিটি সেন্টার থেকে ছাড়ে – সন্ধ্যা ৭:০৫-এ।
- দুর্গাপুর স্টেশন থেকে ছাড়ে – সন্ধ্যা ৭:৪০-এ।
- বড়জোড়া থেকে ছাড়ে – সন্ধ্যা ৮:০০-এ।
- বাঁকুড়া বাইপাস থেকে ছাড়ে – সন্ধ্যা ৮:৪০-এ।
- ধলডাঙ্গা থেকে ছাড়ে – সন্ধ্যা ৮:৫০-এ।
- রামসাগরে খাওয়াদাওয়ার পর ছাড়ে – রাত্রি ১০:০০ টায়।
- বিষ্ণুপুর থেকে ছাড়ে – রাত্রি ১০:১০-এ।
- বাঁকাদহ থেকে ছাড়ে – রাত্রি ১০:২০-তে।
- গড়বেতা থেকে ছাড়ে – রাত্রি ১০:৩০-এ।
- চন্দ্রকোনা রোড থেকে ছাড়ে – রাত্রি ১০:৫০-এ।
- শালবনি থেকে ছাড়ে – রাত্রি ১১:০০-এ।
- মেদিনীপুর থেকে ছাড়ে – রাত্রি ১১:৪০-এ।
- খড়গপুর স্টেশন থেকে ছাড়ে – রাত্রি ১২:২০-এ।
- বেলদা থেকে ছাড়ে – রাত্রি ১:২০-তে।
- এগরা থেকে ছাড়ে – রাত্রি ২:০০ টায়।
- কাঁথি থেকে ছাড়ে – রাত্রি ২:৪০-এ।
- দিঘা বর্ডার বাসস্ট্যান্ড পৌঁছাবে – ভোর ৩:৪০-এ।
আরও পড়ুন: টোটোয় নাজেহাল! বর্ধমানে ৮০ বাস পরিষেবা বন্ধ, অনির্দিষ্টকালের ধর্মঘট ডাকল কর্মীরা
আর আসানসোল ফেরার সময় বাসটি
- নিউ দিঘা থেকে ছাড়ে – সকাল ৮:১০-এ।
- রামনগর থেকে ছাড়ে – সকাল ৮:২৫-এ।
- চাউলখোলা থেকে ছাড়ে – সকাল ৮:৫০-এ।
- কাঁথি সেন্ট্রাল থেকে ছাড়ে – সকাল ৯:২০-তে।
- এগরা থেকে ছাড়ে – সকাল ১০:০৫-এ।
- বেলদা থেকে ছাড়ে – সকাল ১০:৪৫-এ।
- খড়্গপুর থেকে ছাড়ে – বেলা ১১:৪৫-এ।
- মেদিনীপুর বাসস্ট্যান্ড থেকে ছাড়ে – দুপুর ১:০০ টায়।
- শালবনি থেকে ছাড়বে – দুপুর ১:৪৫-এ।
- চন্দ্রকোনা রোড থেকে ছাড়ে – দুপুর ২:০৫-এ।
- গড়বেতা থেকে ছাড়ে – দুপুর ২:২৫-এ।
- বাঁকাদহ থেকে ছাড়ে – দুপুর ২:৪০-এ।
- বিষ্ণুপুর থেকে ছাড়ে – দুপুর ৩:১৫-এ।
- ওন্দা থেকে ছাড়ে – দুপুর ৩:৪০-এ।
- বাঁকুড়া বাইপাস থেকে ছাড়ে – বিকেল ৪:১০-এ।
- বড়জোড়া থেকে ছাড়ে – বিকেল ৪:৫০-এ।
- দুর্গাপুর স্টেশন থেকে ছাড়ে – বিকেল ৫:১০-এ।
- দুর্গাপুর সিটি সেন্টার থেকে ছাড়ে – বিকেল ৫:২৫-এ।
- আসানসোল পৌঁছায় – বিকাল ৬.২০-তে।
আসানসোল থেকে দিঘা যাওয়ার এই এসি প্রিমিয়াম বাসে রেডবাস (redBus)-এর মাধ্যমে অনলাইনে অগ্রিম সিট বুক করা যাবে। জানিয়ে রাখি, যদি দিঘা যাওয়ার জন্য আগে থেকে বুকিং না করা থাকে, তাহলে এই বাসটি খাওয়াদাওয়ার জন্য দুর্গাপুর স্টেশন বাসস্ট্যান্ড থেকে ছেড়ে রামসাগরে দাঁড়ায়।