শিক্ষক বদলির ওপর স্থগিতাদেশ, বড় নির্দেশ হাইকোর্টের

সহেলি মিত্র, কলকাতা: বড় পদক্ষেপ গ্রহণ করল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। শিক্ষক বদলির ওপর আপাতত স্থগিতাদেশ দিল হাইকোর্ট। আপনিও কি একজন শিক্ষক? অন্যত্র বদলি (Teacher Transfer) হওয়ার কথা ছিল? তাহলে চলুন হাইকোর্টের নতুন আদেশ সম্পর্কে বিশদে জেনে নেবেন।

শিক্ষক বদলির ওপর স্থগিতাদেশ হাইকোর্টের

জানা গিয়েছে, মাধ্যমিক স্তরের শিক্ষকদের বদলি সংক্রান্ত সরকারি নির্দেশিকার উপর স্থগিতাদেশ দিল কলকাতা হাই কোর্ট। মঙ্গলবার মামলাকারীদের আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত জানান, নির্দেশিকার আইনি বৈধতা নিয়ে প্রশ্ন তুলে মামলা করা হয়েছিল। সেই মামলার শুনানিতে আদালত আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত নির্দেশিকাটির উপর স্থগিতাদেশ জারি করেছে। হাইকোর্টের রায় প্রসঙ্গে বড় তথ্য দিয়েছেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ। তিনি নিজের ফেসবুক পোস্টে লেখেন, ‘হাইস্কুলের উদ্বৃত্ত শিক্ষক বদলির SOP এর উপর ১৮,ডিসেম্বর ২০২৬ পর্যন্ত সম্পূর্ণ স্থগিতাদেশ দিল হাইকোর্ট।’

কী বলছেন শিক্ষকরা?

হাইকোর্টের রায় প্রসঙ্গে বহু শিক্ষক নানা মন্তব্য করেছেন। ভাস্কর ঘোষের ফেসবুক পোস্টের কমেন্টে একজন লিখেছেন, দাদা উৎসশ্রী পোর্টাল পুরো থমকে আছে। দপ্তর কি চাইছে বোঝা যাচ্ছে না। অন্তত বাইরের জেলার পুরনো শিক্ষক/শিক্ষিকা দের সুযোগ দেওয়া উচিত (১৬ বছর)।’ অপর একজন লেখেন, ‘পোর্টালে মিউচুয়াল ট্রান্সফার সংক্রান্ত সমস্যা কি সমাধান হবে না দাদা?প্রাথমিকে একবার মিউচুয়াল নেওয়ার পর 4 বছর অতিক্রান্ত হলেও দ্বিতীয়বার মিউচুয়াল initiate করা যাচ্ছে না।  অথচ শিক্ষামন্ত্রীর সাথে আলোচনার পরে বলেছিলেন মিউচুয়াল এর ক্ষেত্রে সময়সীমার কোনো বাধা থাকবে না।’ একজন লিখেছেন, ‘প্রথমিকেও অনির্দিষ্ট কালের জন্য দেওয়া দরকার।’

আরও পড়ুনঃ অবশেষে পুরুলিয়ার ছড়রার হবে বিমানবন্দর, মউ স্বাক্ষর হবে এই মাসেই

অপর একজন লিখেছেন, ‘ভালো হলো এটার খুব দরকার ছিল। সারা জীবন যে টিচাররা জাস্ট কোনও কাজ না করে স্যালারি পাচ্ছিলেন তাদের হঠাৎ করে ট্রান্সফার করে ক্লাস করতে বলা খুব অমানবিক। স্টুডেন্ট কমে যাওয়াতেই অনেক স্কুলের টিচাররা আজকাল আর ক্লাস নিতে জান না। টিচার্স রুমের থেকে শেয়ার মার্কেট করেন তাদের ট্রান্সফার করে ক্লাস করতে বলা খুব অমানবিক। কাজে টিচারদের সংগঠনগুলো তাদের সাপোর্ট দিয়ে ঠিক করছে।’

Leave a Comment