বিয়ের পর ভারত ছেড়ে যান সৌদি আরবে, IPS বুশরা বানোর স্বামী কে, কী করে জানেন?

অনন্যা সরকার, কলকাতা: পশ্চিমবঙ্গের আইপিএস অফিসার বুশরা বানো (IPS Bushra Bano) এখন কিছুদিন ধরেই চর্চার কেন্দ্রে রয়েছেন। পুলিশের ইউনিফর্ম পরে একটি ভিডিওটিতে তাঁকে ‘আসসালামু আলাইকুম’, ‘ইনশাআল্লাহ’ এবং ‘জাযাকাল্লাহ’-এর মতো শব্দ ব্যবহার করতে দেখা যায়। এটি নিয়েই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে সমালোচনা। ‘হিন্দু লিগ্যাল ফান্ড’ নামে একটি সংস্থা ভিডিওটি শেয়ার করে পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্র সচিবের কাছে অভিযোগ দায়ের করার দাবি করেছে। এর পরই সোমবার বুশরা বানোকে বদলি করা হয়। জানেন কে এই বুশরা বানো? তাঁর স্বামীর পরিচয়ই বা কী? বিয়ের পর কেন তাঁকে সৌদি আরবে চলে যেতে হয়েছিল? আসুন এই প্রশ্নগুলোর উত্তর জেনে নেওয়া যাক। 

বুশরা বানো কে?

বুশরা বানো মেদিনীপুর জেলার খড়গপুরে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। তাঁকে এখন রাজ্যের সশস্ত্র পুলিশের ডেপুটি কমান্ড্যান্ট হিসেবে নিযুক্ত করা হয়েছে। সরকার খড়গপুরে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে তাঁর জায়গায় পার্থ ঘোষকে নিয়োগ করেছেন। তবে তাঁর বদলিয়ে প্রসঙ্গে সরকারের পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।

ঘটনার সূত্রপাত একটি ভিডিও থেকে। ২০২১ সালের ব্যাচের আইপিএস অফিসার বুশরা বানো গত ১৩ সেপ্টেম্বর সোশ্যাল মিডিয়ায় ইউপিএসসি (UPSC) পরীক্ষার্থীদের উৎসাহিত করার উদ্দেশ্যে একটি ভিডিও পোস্ট করেন। ভিডিওটিতে তিনি তাঁর প্রস্তুতির দিনগুলোর অভিজ্ঞতা ভাগ করে নেন। তিনি জানান, আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের আবাসিক কোচিং একাডেমি তাঁকে ইউপিএসসির জন্য প্রস্তুতি নিতে অনেক সাহায্য করেছিল। তবে, এই ভিডিওটি এখন তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো থেকে সরিয়ে দেওয়া হয়েছে।  ভিডিওটিতে পুলিশের পোশাক পরিহিতা বুশরা বানোকে কথার মাঝে “আসসালামু আলাইকুম,” “ইনশাআল্লাহ,” এবং “জাযাকাল্লাহ”-এর মতো শব্দ ব্যবহার করতে দেখা যায়, যা সোশ্যাল মিডিয়ায় বিতর্ক সৃষ্টি করেছে। 

আরও পড়ুন: ইতিহাসে প্রথমবার মক্কায় হামলার চেষ্টা! বড়সড় যুদ্ধ আসন্ন? হাই অ্যালার্ট সৌদি আরবে

“হিন্দু লিগ্যাল ফান্ড” নামের একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে বুশরা বানোর ভিডিওটি শেয়ার করা হয়। তারা দাবি করেছে যে, এই বিষয়ে পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্র সচিবের কাছে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। সংস্থাটি জানিয়েছে যে, ভারতের রাজ্যের প্রতিনিধিত্বকারী একজন প্রশাসনিক কর্মকর্তাকে অবশ্যই নিরপেক্ষতা বজায় রাখা উচিত। পোস্টটিতে আরও বলা হয় যে, বুশরা বানোর ‘বন্দে মাতরম’ বা ‘জয় হিন্দ’-এর মতো শব্দ ব্যবহার করা উচিত ছিল। হিন্দু লিগ্যাল ফান্ডের পাশাপাশি আরও কিছু এক্স হ্যান্ডেলও ভিডিওটিতে ব্যবহৃত শব্দের সমালোচনা করেছে।

এদিকে, সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি নিয়ে আলোচনার সূত্রপাত হওয়ার কয়েকদিন পর, সোমবার প্রশাসনের তরফে একটি বদলির বিজ্ঞপ্তি জারি করা হয়। এই বিজ্ঞপ্তি অনুসারে, বুশরা বানোকে রাজ্য সশস্ত্র পুলিশের ডেপুটি কমান্ড্যান্ট হিসেবে নিযুক্ত করা হয়েছে। আর তাঁর জায়গায় দায়িত্বে এসেছেন পার্থ ঘোষ। তিনি  এখন খড়গপুরের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কাজ করবেন। তবে, সরকারি বিজ্ঞপ্তিতে বুশরা বানোর বদলির কারণ উল্লেখ করা হয়নি। 

আরও পড়ুন: “আমি এখনও শেষ হয়ে যাইনি..” ইনস্টাগ্রামে চোখের ছবি পোস্ট করে বিশেষ বার্তা অভিষেকের

কী করেন বুশরা বানোর স্বামী?

আইপিএস অফিসার বুশরা বানোর স্বামীর নাম আসমার খান। যখন বুশরার সাথে তাঁর বিয়ে হয়, তখন তিনি সৌদি আরবের একটি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ছিলেন। এই কারণেই বুশরা বানোকে ভারত ছেড়ে সৌদি আরবে চলে যেতে হয়। আসমার খানের ফেসবুক প্রোফাইল অনুযায়ী, তিনি বর্তমানে একটি বেসরকারি কোম্পানিতে ডিরেক্টর হিসেবে কর্মরত আছেন।

শোনা যায়, বুশরা বানো সবেমাত্র তাঁর শিক্ষাজীবন শুরু করেছিলেন, সেই সময় তাঁর বিয়ে হয়ে যায়, যার ফলে তিনি ভারত ছেড়ে সৌদি আরবে যেতে বাধ্য হন। সেখানে তিনি তাঁর কর্মজীবন চালিয়ে যান ও একটি বিশ্ববিদ্যালয়ে ভালো বেতনের সাথে অধ্যাপক হিসেবে কাজ শুরু করেন। তবে, বুশরা সেখানে স্বাচ্ছন্দ্য বোধ করেননি এবং ভারতে ফিরে আসার সিদ্ধান্ত নেন। ফিরে আসার পর, বুশরা বানো ইউপিএসসি-র জন্য প্রস্তুতি শুরু করেন এবং ২০২১ সালে ইউপিএসসি পাস করে একজন আইপিএস অফিসার হন। 

Leave a Comment