আশ্বিন মাসেও বৃষ্টির দাপট, দক্ষিণবঙ্গের ৭ জেলায় সতর্কতা, আগামীকালের আবহাওয়া..

প্রীতি পোদ্দার, কলকাতা: রাত পেরোলেই শুরু আশ্বিন মাস, পুজোর মরশুমে যেন এখনই শুরু হয়ে গিয়েছে রাজ্য জুড়ে। কিন্তু উৎসবে শুরু হলেও এখনও কমেনি বৃষ্টির দাপট। গত কয়েক দিনের আবহাওয়া ও রোদ দেখে অনেকেই ভেবেছিল যে, বর্ষা বোধহয় এবার বিদায় নিল। কিন্তু না, গতকাল থেকে ফের দক্ষিণবঙ্গ (South Bengal) জুড়ে শুরু হয়েছে বিক্ষিপ্ত বৃষ্টি। একই অবস্থা উত্তরবঙ্গেও (North Bengal)। এক নজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া (Weather Tomorrow)।

জানা গিয়েছে, এই মুহূর্তে মৌসুমী অক্ষরেখা সৌরাষ্ট্রের নিম্নচাপ এলাকা থেকে শুরু হয়ে রাঁচি ও দিঘার ওপর দিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে। পাশাপাশি আরও একটি অক্ষরেখা সিকিম থেকে উত্তর ওড়িশা পর্যন্ত বিস্তৃত হয়েছে। যার ফলে উত্তরবঙ্গ ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। একনজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।

আজকের আবহাওয়া

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল শনিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকাল থেকেই আংশিক মেঘলা আকাশ দেখা যাবে, দুপুর গড়াতেই মেঘের গর্জনের দাপট দেখা যাবে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এছাড়াও ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। তাই কোনো জায়গায় ঘুরতে যাওয়ার প্ল্যান থাকলে অবশ্যই ছাতা ব্যবহার করুন।

আগামীকালের আবহাওয়া 

কলকাতায় কেমন থাকবে আবহাওয়া?

হাওয়া অফিসের পূর্বাভাস, কলকাতায় সকাল থেকেই পরিষ্কার আকাশ থাকব, হালকা রোদের দেখা মিললেও কিন্তু তা দীর্ঘস্থায়ী না-ও হতে পারে। কারণ বেলা বাড়তেই আকাশে ঘন মেঘের ঘনঘটা দেখা যাবে। আগামীকালও দুপুর থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও বৃষ্টির সঙ্গে সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ ৩০-৪০ কিলোমিটার বেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় ভ্যাপসা গরমের দাপট বেশ দেখা যাবে।

আরও পড়ুন: মমতার আমলে সিভিক ভলান্টিয়ারদের জন্য তৈরি মোটা টাকার অ্যাপ অচল, শুরু নবান্নের অডিট

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। আগামীকাল, শনিবার, উত্তরবঙ্গে, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার-সহ উত্তরবঙ্গের একাধিক জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে শনিবার থেকে বৃষ্টি কমবে উত্তরবঙ্গে। অন্যদিকে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলার কিছু অংশে। এছাড়াও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

Leave a Comment