ডেকে নিয়েও খেলতে নামল না চিন, এশিয়ান গেমসে ‘অপমানিত’ বাংলাদেশ

বিক্রম ব্যানার্জী, কলকাতা: এশিয়ান গেমসে (Asian Games) অসম্মানিত বাংলাদেশ (Bangladesh)! শনিবার, চিনের মেয়েদের সাথে একটি প্রীতি ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশের নারী বাহিনীর। সেই মতোই, নির্ধারিত সময়ে মাঠে নেমে পড়েছিল ওপার বাংলার মেয়েরা। তবে মাঠে গিয়ে শুনতে হল খেলা হবে না। কারণ, প্রতিপক্ষ দল চিন মাঠে আসেনি। এক কথায়, চিন বাংলাদেশের বিরুদ্ধে খেলতে না নামায় মাঠে নেমেও ফিরে যেতে হয়েছে বাংলাদেশের নারীদের। আর সেটাকেই খানিকটা অপমানের চোখে দেখছেন ওপার বাংলার কেউ কেউ!

বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নামলো না চিন

এশিয়ান গেমসে চরম বিশৃংখলার মুখে পড়েছে বাংলাদেশ মহিলা ক্রিকেট দল। জানা যাচ্ছে, আজ স্থানীয় সময় সকাল নটা নাগাদ ম্যাচ হওয়ার কথা ছিল বাংলাদেশ এবং চিনের। সেই মতোই, সকাল সাড়ে সাতটায় স্টেডিয়ামে পৌঁছে যায় ওপার বাংলার মেয়েরা। নাকি মাঠেও নামে বাংলাদেশ ক্রিকেট বাহিনী। তবে শেষ পর্যন্ত কিউরেটর তাঁদের জানান, প্রতিপক্ষ দল চিন খেলতে আসেনি, তাই এই ম্যাচ বাতিল হচ্ছে।

জানা গিয়েছে, ম্যাচ বাতিল হয়ে যাওয়ায় বাংলাদেশ মহিলা ক্রিকেট দল এশিয়ান গেমসের সেমিফাইনালের জন্য প্রস্তুতি সেরেছিল। এদিকে এই ধরনের অপেশাদার আচরণের জন্য বেশ খানিকটা উদ্বেগ প্রকাশ করেছেন এশিয়াডে বাংলাদেশ দলের শেফ দ্য মিশন ইমরোজ আহমেদ। তাঁর দাবি, অলিম্পিক কাউন্সিল অফ এশিয়ার অনুরোধের পরই বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখানে খেলতে সম্মতি জানিয়েছিল। তারপরেও কেন চিন খেলতে এলো না তার তদন্ত হওয়া উচিত।

আরও পড়ুন: দলে আর প্রয়োজন নেই? হার্দিক পান্ডিয়ার বিকল্প খুঁজে নিল টিম ইন্ডিয়া

প্রসঙ্গত, আগামীকাল অর্থাৎ রবিবার থেকেই এশিয়ান গেমসে মূল লড়াই শুরু হচ্ছে। সেই আসরে ভারতের সম্মুখীন হবে বাংলাদেশ। এদিন সেমিফাইনালের মঞ্চে ফের ভারতের সামনে নিজেদের ব্যর্থতা ঢাকার সুযোগ পাবে ওপার বাংলার মেয়েরা। বলে রাখা দরকার, এর আগে কোয়ার্টার ফাইনালে চিনের সাথে ম্যাচ হওয়ার কথা ছিল বাংলাদেশের। তবে বৃষ্টির কারণে সেই ম্যাচ ভেস্তে যাওয়ায় ICC র‍্যাংকিং এ এগিয়ে থাকার সুবাদে সরাসরি সেমিফাইনালে জায়গা পেয়েছে ওপার বাংলার দল।

Leave a Comment