বিক্রম ব্যানার্জী, কলকাতা: এশিয়ান গেমসে (Asian Games) জাপানের বিরুদ্ধে মাঠে নেমেই মুখ থুবড়ে পড়ল ভারত (India Vs Japan)। বৃষ্টির কারণে শেষ পর্যন্ত টি-টোয়েন্টি ম্যাচের ওভার কমিয়ে নিয়ে আসা হয়েছিল 5 এ। সেই মতোই প্রথমে ব্যাট করতে নেমে মাত্র 32 রানে অলআউট হয়ে নাক কাটাল টিম ইন্ডিয়া। জাপানের বিরুদ্ধে প্রথম ঐতিহাসিক ম্যাচে ভারতীয় দলের এমন দুরবস্থা দেখে কার্যত মাথায় হাত পড়ে গিয়েছে ভক্তদের। অনভিজ্ঞ প্লেয়ারদের সামনে অভিষেক শর্মা, সঞ্জু স্যামসনদের এভাবে আউট হতে আগে দেখেনি আন্তর্জাতিক ক্রিকেট!
জাপানের সামনে বেহাল অবস্থা ভারতের
এই প্রথমবারের মতো এশিয়ান গেমসে ক্রিকেটের ময়দানে মুখোমুখি হল ভারত এবং জাপানের পুরুষ দল। মঙ্গলবার, একটানা বৃষ্টির কারণে শেষ পর্যন্ত নির্ধারিত সময়ের খেলা কমিয়ে নিয়ে আসা হয় 5 ওভারে। সেই মতোই, নিয়ম মেনে প্রথমে ব্যাট করতে নামে টিম ইন্ডিয়া। আর মাঠে নামতেই 9 রানে আউট হয়ে মাঠ ছাড়েন সঞ্জু। দুঃখের বিষয়, এদিন অভিশেক শর্মা আউট হয়েছিলেন শূন্য রানে। তাও আবার জাপানের অণভিজ্ঞ বোলারের হাতে। যা দেখে অবাক হয়েছেন ভক্তরা।
আরও পড়ুন: নায়ার আর নয়! IPL 2027-র আগে নতুন হেড কোচ খুঁজছে KKR, প্রস্তাব পেলেন এই বিদেশি
এখানেই শেষ নয়, ব্যাট করতে এসে দলের হাল ধরতে গিয়ে 3 রান করে মাঠ ছাড়েন ইশান কিষাণ। দলের অবস্থা যখন বেহাল সেই সময় ব্যাট হাতে মাঠে নেমে একই অবস্থা হয় অধিনায়ক শ্রেয়স আইয়ারের। শেষ পর্যন্ত ব্যাটিং করতে নেমে যথাক্রমে 1 এবং শূন্য নিয়েই ইনিংস শেষ করতে হয় তিলক বর্মা এবং শিবম দুবেকে। শেষ হয়ে যায় 5 ওভারের ইনিংস। তাতে জাপানের বিপক্ষে 32 রান তুলতে পেরেছিল ভারত।