=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

পিঙ্ক কার্ড না আসা অবধি মহিলাদের ফ্রি যাত্রায় নতুন নিয়ম, কী বললেন পরিবহন মন্ত্রী?

আনিষা চৌধুরী, কলকাতা: ১জুন থেকে রাজ্যে সরকারি বাসগুলিতে মহিলাদের বিনামূল্যে যাতায়াতের সুবিধা চালু করা হয়েছে। এসি, নন-এসি, স্বল্প দূরত্ব কিংবা দূরপাল্লা এই সব ধরনের সরকারি বাসেই এই সুবিধা মিলছে। তবে পিঙ্ক কার্ড (Pink Card) এখনও হাতে না আসায় কি পরিচয়পত্র দেখিয়ে বিনামূল্যে যাতায়াত করা যাবে, তা নিয়ে অনেক যাত্রীর মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে। এবার সেই বিষয়েই নতুন করে যাবতীয় নিয়ম স্পষ্ট করলেন পরিবহন মন্ত্রী অর্জুন সিং (Arjun Singh)।

সঙ্গে রাখতেই হবে আধার কার্ড?

পরিবহণমন্ত্রী জানিয়েছেন, যতদিন না পর্যন্ত পিঙ্ক কার্ড আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে এবং সবাই হাতে পাচ্ছেন, ততদিন পর্যন্ত মহিলাদের পরিচয় যাচাইয়ের জন্য আধার কার্ডের হার্ড কপি বা ফটোকপি সঙ্গে রাখতে হবে। অনেক মহিলাই হার্ড কপির বদলে সফট কপি অর্থাৎ আধার কার্ডের ছবিকে প্রমানস্বরূপ পেশ করছেন। এই নিয়ে বাস কন্ডাক্টরদের সঙ্গে বচসাও তৈরি হচ্ছে। সম্প্রতি পরিবহন মন্ত্রী জানান, মোবাইলের গ্যালারিতে থাকা আধারের ছবি বা স্ক্রিনশট দেখালেও সমস্যা নেই।

প্রকল্পটি চালুর সময় পিঙ্ক কার্ড না পাওয়া পর্যন্ত নির্দিষ্ট সরকারি পরিচয়পত্র দেখিয়ে বিনামূল্যে বাসে ওঠার ব্যবস্থা করা হয়েছিল। আধার, ভোটার কার্ড, প্যান, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, জব কার্ড-সহ একাধিক নথি দেখিয়ে কন্ডাক্টরের কাছ থেকে ‘জিরো ভ্যালু টিকিট’ নেওয়া যেত। অর্থাৎ যাত্রার জন্য ভাড়া না লাগলেও টিকিট দেওয়া হত। এই অস্থায়ী ব্যবস্থাই পিঙ্ক কার্ড চালু না হওয়া পর্যন্ত কার্যকর রয়েছে।

আরও পড়ুন: এই কার্ড থাকলেই বছরে মিলবে ৩৪,৫০০ টাকা, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

কবে পাওয়া যাবে পিঙ্ক কার্ড?

মহিলাদের বিনামূল্যে বাসযাত্রাকে আরও নিয়মবদ্ধ করতে পিঙ্ক কার্ড চালুর পরিকল্পনা করা হয়েছে। এই কার্ডে যাত্রীর পরিচয় যাচাইয়ের ব্যবস্থা থাকবে এবং কার্ড ব্যবহার করেই বিনামূল্যে যাত্রার সুবিধা নেওয়ার কথা। জুলাইয়ে পিঙ্ক কার্ড চালুর কথা জানানো হলেও আগস্টের শেষে পরিবহণমন্ত্রী অর্জুন সিং জানান, দুর্গাপুজোর আগে কার্ড চালু করা সম্ভব নয়। ফলে আপাতত পুরনো পরিচয় যাচাইয়ের ব্যবস্থাতেই মহিলাদের সরকারি বাসে বিনামূল্যে যাত্রা করতে হবে।

Leave a Comment