=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

নিম্নচাপ সরলেও বাংলার ৩ জেলায় ভারী বৃষ্টির ভ্রূকুটি, আজকের আবহাওয়া

‌সহেলি মিত্র, কলকাতা: একটানা বৃষ্টি হয়েই চলেছে বাংলায়। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস (Weather Today) অনুযায়ী, বর্তমানে দক্ষিণ ছত্তিশগড় এবং সংলগ্ন দক্ষিণ অভ্যন্তরীণ ওড়িশায় নিম্নচাপ অবস্থান করছে। এর ফলে আপাতত বৃষ্টিপাত চলবে বাংলায়। বুলেটিন অনুযায়ী, আজ শনিবারও বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া? ভারী বৃষ্টি হবে? চলুন জেনে নিই।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

প্রথমেই জেনে নেওয়া যাক আজ সারাদিন সমগ্র দক্ষিণবঙ্গের আবহাওয়া  (South Bengal) কেমন থাকবে সে সম্পর্কে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, হাওড়া, কলকাতা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে কোনও জেলায় ভারী বৃষ্টির সতর্কতা নেই।

সমগ্র আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে বললে, দক্ষিণ ওড়িশা ও সংলগ্ন ছত্তিশগড়ের ওপর থাকা গভীর নিম্নচাপটি উত্তর-উত্তরপশ্চিম দিকে সরে এসেছে। এখন এটি দুর্বল হয়ে পড়েছে। এটি সাধারণ নিম্নচাপে পরিণত হয়েছে।  আগামী ১২ ঘণ্টায় এটি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হবে। এরপর আরও দুর্বল হয়ে সুনির্দিষ্ট নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার জেনে নেওয়া যাক উত্তরবঙ্গের আবহাওয়ার (North Bsngal) হাল হকিকত সম্পর্কে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, কালিম্পঙ ও জলপাইগুড়ি জেলাগুলিতে।  এছাড়াও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে আলিপুরদুয়ার, কোচবিহার, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়।

আগামীকালের আবহাওয়া

রবিবারের আবহাওয়া সম্পর্কে বললে, এদিন বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাওড়া, কলকাতা, বীরভূম, মুর্শিদাবাদ, হুগলী, নদীয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর সহ প্রতিটি জেলায়। উত্তরবঙ্গের কথা বললে, ছুটির দিনে মাঝারি বৃষ্টির জন্য সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, কালিম্পঙ, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়।

Leave a Comment