=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

কেন বিমানে কম অ্যালকোহল খেলেও বেশি নেশা হয়?

প্রীতি পোদ্দার, কলকাতা: যাত্রীদের সুবিধা এবং স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে বহু বিমান সংস্থাই যাত্রীদের অ্যালকোহল (Alchohol) পরিবেশন করে থাকে। এদিকে বিমানযাত্রা যাত্রা আরও বেশি করে উপভোগ করার জন্য অনেকেই সেই সুবিধা নিয়েও থাকেন। কিন্তু জানেন কেন (Unknown Facts) মাটিতে বসে যতটা অ্যালকোহল পান (Alchohol  Effects On Flight) করলে নেশা হয়, বিমানে একই পরিমাণ পান করলে তুলনামূলক বেশি ঝিমুনি অনুভূত হয়? তাহলে চলুন আমাদের আজকের প্রতিবেদনের মাধ্যমে বিস্তারিত জেনে নেওয়া যাক।

বিমানে অল্প মদ্যপান করলে কেন বেশি নেশা হয়?

বিমানে যাত্রীদের অ্যালকোহল দেওয়া হলে অনেক সময় দেখা যায় যাত্রীরাও উপভোগ করতে করতে নির্ধারিত সীমা ছাড়িয়ে যান। এরপর অতিরিক্ত মদ্যপানের পরেই ঘুমিয়ে পড়েন অনেক যাত্রী। এমনকি এও দেখা যায় অল্প পরিমাণে অ্যালকোহল পান করলেও বেশি নেশা হয়। আসলে এর নেপথ্যে রয়েছে বিমানের কেবিনের পরিবেশ এবং শরীরের উপর অ্যালকোহলের প্রভাব। বিশেষজ্ঞদের মতে, বিমান যত বেশি উচ্চতায় উড়বে, ততই শরীরে বাতাসের চাপ ও অক্সিজেনের মাত্রা কমতে থাকে। আর তাতেই ঝিমুনি ভাব বেড়ে যায়।

নেপথ্যে মূল কারণ কী?

জানা গিয়েছে, বিমানে উঠলে অনেকেরই বিভিন্ন রকম শারীরিক সমস্যা হয়। বমি বমি ভাব, পেশিতে টান ধরা, মাথাব্যথার মতো নানা শারীরিক সমস্যা দেখা দেয়। এছাড়াও বেশি উচ্চতায় অনেকের স্নায়ুর নানা সমস্যা যেমন দেখা দেয় ঠিক তেমনই শ্বাসের সমস্যাও হয় অনেকের। সেক্ষেত্রে সবটাই উচ্চতা এবং বায়ুচাপের তারতম্যের কারণে হয়। এই অবস্থায় অ্যালকোহল এই সমস্যাগুলিকে আরও বাড়িয়ে দিতে পারে। তাই বিমানে যদি মদ্যপান করার ইচ্ছে সত্যিই হয় তাহলে অল্প অ্যালকোহল পান করা ভালো কিন্তু যদি তা অতিরিক্ত হয়ে যায়, তা হলে হার্টের পক্ষেও ক্ষতি হতে পারে।

আরও পড়ুন: আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে কেবিন ক্রুদের কি ভিসা লাগে?

চিকিৎসকদের মতে বিমান যাত্রার সময় কেউ যদি খালি পেটে অ্যালকোহল পান করেন, তাহলে তা তুলনামূলকভাবে দ্রুত শরীরে শোষিত হয় এবং অল্প সময়ের মধ্যেই ঝিমুনি ভাব দেখা যায়। শুধু তাই নয় অ্যালকোহল খাওয়ার পর ঘুম ঘুম ভাব থাকলেও কিছুতেই ঘুমোতে পারবেন না। মাথার যন্ত্রণা আরও বাড়িয়ে দেয় এবং শরীরে আরও অস্বস্তি বোধ হতে থাকে।

Leave a Comment