=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

সবুজ জঙ্গল ও পাহাড়, বর্ষা থাকতে ঘুরে আসুন ঝর্ণার রাজ্য জগদলপুর থেকে

সহেলি মিত্র, কলকাতা: বর্ষা এখনও বাংলা তথা সমগ্র দেশ থেকে পাকাপাকি বিদায় নেয়নি। এহেন অবস্থায় সময় থাকতে থাকতে আপনিও ঘুরে আসতে পারেন জগদলপুর (Jagdalpur)। বর্ষায় এই জায়গার রূপই আলাদা হয়, ভয়ঙ্কর সুন্দর যাকে বলে। অনেকেই ভাবেন বর্ষায় কোথাও ভালো ঘুরতে যাওয়ার জায়গা আছে নাকি? আপনার সেই প্রশ্নের উত্তর এই জগদলপুরে পেয়ে যাবেন। পাহাড়ের সঙ্গে ভয়ঙ্কর সুন্দর জলপ্রপাত দেখতে হলে অবশ্যই আপনাকে পাড়ি দিতে হবে জগদলপুর।  এখানেই রয়েছে প্রকৃতির আসল ভান্ডার।

বর্ষায় ঘুরে আসুন জগদলপুর

বর্ষা মানেই প্রকৃতির নতুন রূপ। এই রূপ কারও ভালো লাগে, আবার কারও বিরক্ত লাগে। কিন্তু এই সময়ে ভারতে এমন কিছু জায়গা আছে যেখানে গেলে আপনার এত ভালো লাগবে, যেমন ছত্তিশগড়ের জগদলপুর। পাহাড়ে মেঘ, চারদিকে সবুজের সমারোহ, পাহাড় বেয়ে নেমে আসা ঝরনা আর জলপ্রপাতের গর্জন, এসব দেখতে এবং প্রকৃতির সান্নিধ্য পেতে হলে অবশ্যই আপনাকে আসতে হবে জগদলপুর।

কী কী দেখবেন?

এমনিতেই জগদলপুরের বস্তার অঞ্চল বিখ্যাত তার জলপ্রপাত, জঙ্গল ও আদিবাসী সংস্কৃতির জন্য। বর্ষাকালে চিত্রকূট ও তিরথগড় বিশেষ আকর্ষণীয় হয়ে ওঠে। বস্তার জেলা প্রশাসনও জুলাই–অক্টোবরকে চিত্রকূট দেখার উপযুক্ত সময় হিসেবে উল্লেখ করে। এছাড়াও জগদলপুরে অবস্থিত একটি ঐতিহাসিক প্রাসাদ বস্তার প্রাসাদ, যা জগদলপুর প্রাসাদ নামেও পরিচিত। চিত্রধারা জলপ্রপাত রয়েছে। এটি ঘন জঙ্গল ও পাথুরে ভূখণ্ডের মাঝে অবস্থিত। জলপ্রপাতটি উঁচু থেকে নিচে নেমে এসে পাদদেশে একটি প্রাকৃতিক জলাশয় তৈরি করেছে, যা সাঁতারের জন্য উপযুক্ত। কাঙ্গের নদীর নামানুসারে কাঙ্গের ভ্যালি ন্যাশনাল পার্কের নামকরণ করা হয়েছে। একটি জীবমণ্ডল সংরক্ষিত এলাকা হিসেবে ঘোষিত এই উদ্যানটি প্রতিটি প্রকৃতিপ্রেমীর জন্য এক স্বর্গ। বাঘ, বার্কিং ডিয়ার, স্লথ বেয়ার, হায়েনা, শেয়াল, কৃষ্ণসার হরিণ, হনুমান, নেকড়ে এবং অসংখ্য সরীসৃপের মতো বন্যপ্রাণীর আবাসস্থল এই জায়গাটি নিজেই একটি ক্ষুদ্র অরণ্য।

আরও পড়ুনঃ ঠিক যেন ‘মিনি গোয়া’, নির্জনে পুজোর ছুটি কাটাতে ঘুরে আসুন ‘সোনাপুর সমুদ্র সৈকত’

কীভাবে যাবেন?

জগদলপুর আপনি সহজেই ট্রেনে করে আসতে পারেন। সেক্ষেত্রে জগদলপুর যাওয়ার একটি গুরুত্বপূর্ণ সরাসরি ট্রেন হলো 18005 সম্বলেশ্বরী এক্সপ্রেস। এই ট্রেনটি  রাত ১০:১০ মিনিটে ছাড়ে এবং প্রতিদিন চলে।

Leave a Comment