=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

মাত্র ৩৫ রান দূর, ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম ম্যাচেই সচিনের ক্লাবে এন্ট্রির সুযোগ রাহুলের হাতে

বিক্রম ব্যানার্জী, কলকাতা: একদিনের ক্রিকেটে ফিরছে ভারত। দীর্ঘ অপেক্ষার পর রবিবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ঘরের মাঠে খেলতে নামবে টিম ইন্ডিয়া (India Vs West Indies)। সেই আসরে দেখা যাবে দুই পছন্দের ক্রিকেটার রোহিত শর্মা এবং বিরাট কোহলিকেও। তবে এই দুই প্লেয়ারের উপর নজর রাখার পাশাপাশি আরও একজন ভারতীয় ক্রিকেটারের ব্যাটিংয়ে নজর থাকবে ভক্তদের। তিনি হলেন, কে এল রাহুল (KL Rahul)। চিরকালই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভাল ছন্দে থাকেন রাহুল। তবে এবার একটু বিশেষ কারণে শিরোনামে। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে প্রথম ওয়ানডেতে রাহুলের হাতে সুযোগ রয়েছে নিজের আন্তর্জাতিক ক্রিকেটে 10,000 রান সম্পূর্ণ করার।

10,000 রানের মাইলফলক ছোঁয়ার সুযোগ রাহুলের হাতে

আন্তর্জাতিক ক্রিকেটে অত্যন্ত পরিচিত ব্যাটসম্যান কে এল রাহুল। ভারতের হয়ে বহুবার ব্যাট হাতে নিজের ক্ষমতা দেখিয়েছেন তিনি। আজ থেকে শুরু হতে যাওয়া ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম ম্যাচেই এই ভারতীয় তারকার কাছে সুযোগ রয়েছে মাত্র 35 রান করেই আন্তর্জাতিক ক্রিকেটে 10,000 রান সম্পূর্ণ করার। বলাই বাহুল্য, ভারতের হয়ে আন্তর্জাতিক মঞ্চে টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টি মিলিয়ে আজ পর্যন্ত 240 ম্যাচে 280টি ইনিংস খেলেছেন রাহুল। সেই সূত্রেই তাঁর মোট রানের সংখ্যা বর্তমানে 9,965।

আন্তর্জাতিক ক্রিকেটে 240টি ম্যাচ খেলে রাহুল আজ পর্যন্ত 22টি সেঞ্চুরি এবং 63টি হাফ সেঞ্চুরি করেছেন। তবে যদি শুধু ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলা একদিনের ম্যাচের কথা বলা হয় সেক্ষেত্রে আজ পর্যন্ত মোট পাঁচটি ওয়ানডে ম্যাচে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে মাঠে নেমে একটি সেঞ্চুরি ও একটি হাফ সেঞ্চুরি সহ মোট 282 রান করেছেন তিনি। কাজেই আজকের ম্যাচে মাত্র 35 রান করতে পারলেই 15 তম ব্যাটসম্যান হিসেবে ইতিহাস গড়বেন রাহুল।

আরও পড়ুন: নেপালের বন্যার এক মাস অতিক্রান্ত, খোঁজ নেই স্ত্রীয়ের, প্রধানমন্ত্রীর দারস্থ হচ্ছেন শুভ্রাংশু রায়

সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, রাহুল প্রথম ওয়ানডেতে 10,000 আন্তর্জাতিক রান সম্পূর্ণ করলে সচিন তেন্ডুলকর, বিরাট কোহলি, রোহিত শর্মাদের অভিজাত ক্লাবে প্রবেশ করবেন। ক্রিকেটের ইতিহাসে আজ পর্যন্ত আন্তর্জাতিক ম্যাচে সর্বোচ্চ রান করা প্লেয়ার মাস্টার ব্লাস্টারই। তাঁর মোট আন্তর্জাতিক রানের সংখ্যা 34,357। এখন সেই তালিকায় প্রবেশের অপেক্ষায় রাহুলও।

Leave a Comment