=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

নেপালে ফের ভয়াবহ তুষারধস, নিখোঁজদের সন্ধানে চলছে উদ্ধারকাজ

আনিষা চৌধুরী, কলকাতা: ভয়ংকর তুষারধসের কবলে নেপালের (Nepal) মানাং জেলার তিব্বত সীমান্ত সংলগ্ন হিমলুং হিমাল (Himlung Himal) এলাকা। রবিবার সকালে এই তুষারধসে বিপাকে পড়েছেন পর্বতারোহী ও অভিযানের সঙ্গে যুক্ত কর্মীরা। প্রথমে অন্তত ১০ জনের খোঁজ মিলছিল না বলে জানানো হয়েছিল। পরে তাঁদের মধ্যে আরও কয়েকজনের সঙ্গে যোগাযোগ করা সম্ভব না হওয়ায় নিখোঁজের সংখ্যা বেড়ে ১৪ হয়েছে বলে জানিয়েছে নেপালের স্থানীয় সংবাদমাধ্যম। ৭,১২৬ মিটার উঁচু হিমলুং হিমালের বেস ক্যাম্পেই এই ঘটনা ঘটেছে।

অভিযানের কর্মীরাই মূলত নিখোঁজ

অভিযান পরিচালনাকারীদের দেওয়া প্রাথমিক তথ্য অনুযায়ী, নিখোঁজদের মধ্যে পর্বতারোহণের কাজে যুক্ত শেরপা, সহকারী কর্মী এবং রান্নার দায়িত্বে থাকা কর্মীরাও রয়েছেন। এক্সপেডিশন অপারেটর্স অ্যাসোসিয়েশন নেপালের সাধারণ সম্পাদক ঋষি ভান্ডারী জানান, প্রথমে নিখোঁজ ১০ জনের মধ্যে দু’জন ‘ইম্যাজিন নেপাল প্রাইভেট লিমিটেড’-এর এবং আট জন ‘হিমালয়ান হলিডেজ নেপাল’-এর সঙ্গে যুক্ত ছিলেন। অভিযানের আয়োজক মিংমা গিয়ালজে শেরপাও জানিয়েছেন, তাঁর রান্নার দলের দু’জন সদস্য নিখোঁজদের মধ্যে রয়েছেন।

নেপালের পর্যটন দফতর পরিস্থিতির উপর নজর রাখছে। ডিরেক্টর জেনারেল রামকৃষ্ণ লামিছানে জানিয়েছেন, নিখোঁজদের সন্ধান এবং উদ্ধারের চেষ্টা চলছে। তবে হিমলুং এলাকায় পৌঁছনোর পথে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে আবহাওয়া। হেলিকপ্টার প্রস্তুত রাখা হলেও খারাপ আবহাওয়ার কারণে উদ্ধারকারী দলকে দ্রুত সেখানে পৌঁছে দেওয়া সম্ভব হয়নি। পরে পর্বতারোহণে অভিজ্ঞ গাইডদের নিয়ে উদ্ধারকারী দলও প্রস্তুত করা হয়।

আরও পড়ুন: “ভারত-বাংলাদেশের মধ্যে শত্রুতার কারণ শেখ হাসিনা” জানিয়ে দিল আমেরিকা!

মিংমা গিয়ালজে শেরপা জানিয়েছেন, গত সপ্তাহেই ওই এলাকায় খারাপ আবহাওয়ার সতর্কতা জারি হয়েছিল। সেই সময় বেশিরভাগ পর্বতারোহী ও সহযোগী কর্মী নিচের নিরাপদ এলাকায় নেমে যান। তবে কয়েকজন বেস ক্যাম্পে থেকে গিয়েছিলেন। এদিকে কয়েক দিন ধরেই নেপালের পার্বত্য এলাকায় ভারী তুষারপাত ও দেশের বিভিন্ন অংশে বৃষ্টি চলছে। এই পরিস্থিতিতে পর্যটন কর্তৃপক্ষ ট্রেকার ও পর্বতারোহীদের সতর্ক করেছে। হিমলুংয়ের এই দুর্ঘটনা নেপালের সাম্প্রতিক প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যেই নতুন উদ্বেগ তৈরি করেছে।

Leave a Comment