=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

অক্টোবরে ছুটির ছড়াছড়ি, কবে কবে বন্ধ থাকবে স্কুল? দেখে নিন তালিকা

বিক্রম ব্যানার্জী, কলকাতা: পুজোর মরসুম শুরুর আগেই স্কুল ছুটি (School Holiday) নিয়ে আগ্রহ বাড়ছে পড়ুয়া এবং অভিভাবকদের মধ্যে। আসন্ন অক্টোবর মাসে (October School Holiday) কবে কবে স্কুল বন্ধ থাকবে তা জানতে উদগ্রীব হয়ে রয়েছেন সকলেই। অক্টোবরে গান্ধী জয়ন্তী থেকে শুরু করে দুর্গাপুজো, দশমী বা দশেরা মিলিয়ে বিভিন্ন রাজ্যে একাধিক দিন ছুটি থাকবে স্কুল। এক কথায়, অক্টোবরে ছুটির ছড়াছড়ি! চলুন এক নজরে জেনে নেওয়া যাক অক্টোবর মাসে কবে কবে বন্ধ থাকবে স্কুল।

অক্টোবরে কবে কবে বন্ধ থাকবে স্কুল?

আসন্ন অক্টোবরে স্কুলের ছুটি শুরু হচ্ছে গান্ধী জয়ন্তী দিয়ে। আগামী 2 অক্টোবর, শুক্রবার গান্ধীজীর জন্মবার্ষিকী উপলক্ষ্যে এদিন বন্ধ থাকবে দেশের সমস্ত স্কুল। এরপর অক্টোবরের মাঝামাঝি সময়ে পড়ছে দুর্গাপুজো। এছাড়াও রয়েছে নবরাত্রি উৎসব। বিশেষ করে রাজ্যের পড়ুয়াদের জন্য অক্টোবর মাসটা সবচেয়ে বেশি আকর্ষণীয় হতে চলেছে। কারণ, পুজোয় বাংলার পড়ুয়ারা রাজ্যের ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, 17 অক্টোবর ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত ছুটি পাবেন। যদিও ঠিক কবে কবে বন্ধ থাকবে বিদ্যালয়, সেই সংক্রান্ত ছুটির তালিকা খুব শীঘ্রই জানানো হবে নবান্নের তরফে।

তবে ষষ্ঠী থেকে শুরু করে সপ্তমী, অষ্টমী, নবম এবং দশমী অর্থাৎ পুজোর দিনগুলো স্কুলে পঠন-পাটন পুরোপুরি বন্ধ থাকবে। এর পাশাপাশি লক্ষী পুজা থেকে শুরু করে কালীপুজো, ভাই ফোটায় ছুটি পেয়ে থাকেন পড়ুয়ারা! রাজ্য সরকারি স্কুলের পাশাপাশি কেন্দ্রীয় বিদ্যালয় এবং অন্যান্য রাজ্যের ক্ষেত্রেও অক্টোবরের লম্বা ছুটি রয়েছে। রিপোর্ট অনুযায়ী, কেন্দ্রীয় বিদ্যালয়গুলিতে 15 অক্টোবর থেকে 24 অক্টোবর পর্যন্ত দীর্ঘ শরৎকালীন ছুটি পাচ্ছেন পড়ুয়ারা।

জানিয়ে রাখি, বিজয়া দশমীর পর 26 অক্টোবর মহর্ষি বাল্মিকী জয়ন্তী হিসেবে কিছু রাজ্যে স্কুল বন্ধ বা সীমিত সময়ের জন্য পঠন-পাঠন হতে পারে। এছাড়াও 29 অক্টোবর করবা চৌথ উপলক্ষ্যে কয়েকটি রাজ্যের স্কুল বন্ধ থাকবে। যদিও এই দিনগুলিতে রাজ্য তথা পশ্চিমবঙ্গে স্কুলে পঠন পাঠন হয়।

আরও পড়ুন: গ্রেফতার নেপালের সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি, কারণ দেখাতে পারল না ক্রাইম ব্রাঞ্চ

এখানেই শেষ নয়, প্রত্যেক বছর দুর্গাপুজোর পাশাপাশি কালীপুজো এবং ভাই ফোটাতেও বন্ধ থাকে স্কুল। এবারেও সেই নিয়মের অন্যথা হবে না। তবে চলতি বছর যেহেতু কালীপুজো বা দীপাবলী নভেম্বর মাসের 8 তারিখ পড়েছে ফলে ভাইফোঁটা পর্যন্ত টানা স্কুল ছুটিটা মিলবে নভেম্বর মাসে। এমনিতেও উৎসবের মরসুমের আগেই প্রত্যেকটি রাজ্যের সরকার সরকারিভাবে স্কুল সহ অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের ছুটির তালিকা প্রকাশ করে থাকে।

Leave a Comment