সৌভিক মুখার্জী, কলকাতা: 28 দিনের প্ল্যান রিচার্জ করার দিন শেষ। প্রিপেইড মোবাইল ব্যবহারকারীরা সরাসরি পাবেন 30 দিনের রিচার্জ প্ল্যান (Recharge Plan)। রবিবার বিজেপি সাংসদ রাঘব চাড্ডা সোশ্যাল মিডিয়া পোস্টে জানিয়েছেন, কেন্দ্রীয় সরকার টেলিকম কনজিউমার প্রোডাকশন রেগুলেশন 2026 চালু করেছে, যার আওতায় এবার 28 দিনের বদলে রিচার্জ প্ল্যানগুলির মেয়াদ হবে 30 দিন। এর ফলে বছরে মোট রিচার্জের সংখ্যা 13 টির পরিবর্তে কমে হবে 12 টিতে।
গ্রাহকদের স্বস্তি দিল কেন্দ্রীয় সরকার
এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে সাংসদ জানিয়েছেন, সরকার এইমাত্র টেলিকম গ্রাহক সুরক্ষা সংশোধনী 2026 চালু করেছে। এখন থেকে গ্রাহকরা পাবেন 30 দিনের রিচার্জ প্ল্যান, যা বছরে 13টি মাসিক রিচার্জের প্রয়োজনীয়তা কমিয়ে 12টি করবে। বিশেষ করে যাদের ডেটার প্রয়োজন নেই, তাদের জন্য শুধুমাত্র ভয়েস ও এসএমএস প্ল্যান আনা হচ্ছে। স্বল্প বাজেটের গ্রাহকদের জন্য আরও নির্ভরযোগ্য পরিষেবা দেওয়ার জন্যই এই ভয়েস অনলি প্ল্যান আনছে সরকার।
বিজেপি সাংসদ আরও লিখেছেন, “সীমিত রিচার্জ বিকল্প নিয়ে আপনারা অনেকেই আমার কাছে উদ্বেগ প্রকাশ করেছিলেন। আমি গ্রাহকদের জন্য আরও বেশি পছন্দ এবং সাশ্রয়ী বিকল্পের দাবিতে 11 মার্চ সংসদে এই বিষয়টি তুলে ধরেছিলাম।” এমনকি উপভোক্তাদের জন্য প্রয়োজনকে গুরুত্ব দেওয়া এবং সুবিধার স্বার্থে এই সমস্যা সমাধান করার জন্য বিজেপি সাংসদ কেন্দ্রীয় সরকার ও টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়ার প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছেন। বিশেষ করে স্বল্প আয়ের মধ্যবিত্ত বা নিম্নবিত্ত ব্যবহারকারীদের জন্য ভয়েস এবং এসএমএস-যুক্ত এই প্ল্যানগুলি যে উপকারে আসবে তা বলার অপেক্ষা রাখে না।
Good news for Prepaid Mobile Users in India
The Govt just introduced Telecom Consumer Protection (Thirteenth Amendment) Regulations, 2026, consumers will now have:
• 30-day recharge plans, reducing the need for 13 monthly recharges to 12 in a year
• Voice and SMS-only plans… pic.twitter.com/mfWVfMWNqR— Raghav Chadha (@raghav_chadha) September 27, 2026
আরও পড়ুন: আবাস যোজনার নামে ১০,০০০ টাকা আত্মসাৎ বিজেপি নেতার, তাও নাম উঠল না উপভোক্তার
রিপোর্ট অনুযায়ী, টেলিকম গ্রাহক সুরক্ষা সংশোধনী ২০২৬ প্রবর্তনের সময় TRAI এর তরফ থেকে জানানো হয়েছে যে, এই পদক্ষেপটি শুধুমাত্র সেই সমস্ত গ্রাহকদের উদ্দেশ্যেই গ্রহণ করা, যাদের ডেটার প্রয়োজন পড়ে না এবং শুধুমাত্র কলিং ও এসএমএস-র জন্য মোবাইল ব্যবহার করেন। এমনকি 28 দিনের বদলে এই প্ল্যানগুলির মেয়াদ করা হচ্ছে 30 দিন। খুব শীঘ্রই প্রত্যেকটি টেলিকম সংস্থা এরকম প্ল্যান তাদের প্ল্যাটফর্মে অন্তর্ভুক্ত করবে বলেই জানিয়েছেন বিজেপি সাংসদ।