=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

ডলারের বিপরীতে রেকর্ড পতন ভারতীয় রুপির, দেখুন আজকের রেট

সৌভিক মুখার্জী, কলকাতা: ডলারের বিপরীতে রেকর্ড পতন ভারতীয় রুপির (Indian Rupee)। প্রায় ৯৬-র স্তরে গিয়ে ঠেকল টাকা। সোমবার লেনদেনের শুরুতেই মার্কিন ডলারের বিপরীতে রুপির মান ২০ পয়সা কমে ৯৫.৯৫ টাকায় দাঁড়িয়েছে। পশ্চিম এশিয়ায় চলমান সংঘাতের জেরে ডলারের শক্তি বৃদ্ধি এবং বিদেশ থেকে পুঁজি তুলে নেওয়ার প্রবণতার জেরেই রুপির এই ধারাবাহিক পতন। যেখানে সাম্প্রতিক সময়ে দেশীয় মুদ্রা কিছুটা ঘুরে দাঁড়িয়েছিল, সেখানে তেলের দাম বৃদ্ধি পাওয়াতেই আবারও দিনের পর দিন তলানিতে ঠেকছে ইন্ডিয়ান রুপি।

ডলারের বিপরীতে মূল্য পতন ভারতীয় রুপির

আন্তঃব্যাংক বৈদেশিক মুদ্রার বাজারে মার্কিন ডলারের বিপরীতে রুপি ৯৫.৮৯ দরে লেনদেন শুরু হয়েছিল এদিন। তবে পরে আরও মান হারিয়ে ৯৫.৯৫ টাকার স্তরে গিয়ে দাঁড়ায়। আগের দিনের বাজার বন্ধের তুলনায় রুপির মান ২০ পয়সা কমেছে বলেই দাবি রিপোর্টের। এর আগে শুক্রবার মার্কিন ডলারের বিপরীতে রুপির মান ২৪ পয়সা বেড়ে ৯৫.৭৫-এ বন্ধ হয়েছিল। এ বিষয়ে মুদ্রা বাজারের ব্যবসায়ীরা জানাচ্ছেন, অপরিশোধিত তেলের উচ্চমূল্য স্থানীয় মুদ্রার উপর বাড়তি চাপ সৃষ্টি করছে। এমনকি আগামী দিনে টাকার মূল্য আরও কমতে পারে।

অন্যদিকে ছয়টি প্রধান মুদ্রার বিপরীতে ডলারের শক্তি পরিমাপকারী সূচক ডলার ইনডেক্স এদিন ০.১৫% বেড়ে ১০১.১১-তে লেনদেন হয়েছে। পাশাপাশি বিশ্ববাজারে তেলের মানদণ্ড ব্রেন্ট ক্রুড ফিউচার্সের রেট ২.৩১ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি দাঁড়িয়েছে ১০৬.৮১ ডলারে। এ বিষয়ে বিশেষজ্ঞরা বলছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান করায় নভেম্বর সিরিজের ব্রেন্ট ক্রুড অয়েলের দাম বাড়লেও রুপি ৯৫.৮০-র কাছাকাছি খোলার সম্ভাবনা রয়েছে। তবে আশা করা যায়, তা ৯৫.৫০ থেকে ৯৬.০০ সীমার মধ্যেই থাকবে।

আরও পড়ুন: ঘর থেকে পিঁপড়ে তাড়ানোর সহজ উপায়

এদিকে তেলের দাম ১০০ ডলারের উপরে থাকায় দেশের শেয়ারবাজারেও পড়েছে প্রভাব। আজ দিনের শুরুতেই সেনসেক্স ৭৩০ পয়েন্ট কমে ৭৩,১৭০.১২-তে নেমে এসেছে এবং নিফটি ২৩১.৫০ পয়েন্ট কমে ২২,৯০৮.৮৫-তে দাঁড়িয়েছে। এমনকি এক্সচেঞ্জের দেওয়া তথ্য অনুযায়ী, শুক্রবার বিদেশী প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা নিট ভিত্তিতে ৩,৬৯৩.৯৩ কোটি টাকার শেয়ার বিক্রি করেছেন।

Leave a Comment