=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

‘অভিষেককে কেন ছাঁটতে পারলেন না মমতা?’ জবাবে যা জানালেন কুণাল ঘোষ

আনিষা চৌধুরী, কলকাতা: ‘অভিষেক ব্যানার্জিকে কেন দল থেকে ছাঁটতে পারলেন না মমতা বন্দ্যোপাধ্যায়? এমনই একটি প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন তৃণমূল বিধায়ক তথা মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)। জবাবে অভিষেকের রাজনৈতিক ভূমিকা ও সাংগঠনিক দক্ষতার একাধিক দিক তুলে ধরেন তিনি। পাশাপাশি দলের পরিচালনায় পরবর্তী সময়ে কোথায় সমস্যা তৈরি হয়েছিল, তা নিয়েও নিজের মত জানান কুণাল।

অভিষেকের প্রশংসা করেন কুণাল

অভিষেকের নেতৃত্বের প্রশংসা করে কুণাল বলেন, তাঁর মধ্যে যথেষ্ট এনার্জি রয়েছে। বাংলা, হিন্দি ও ইংরেজি, তিন ভাষাতেই তিনি সাবলীলভাবে বক্তব্য রাখতে পারেন। সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলার পাশাপাশি সংসদেও নিজের বক্তব্য তুলে ধরতে পারেন বলে উল্লেখ করেন কুণাল। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের প্রসঙ্গও উঠে আসে তাঁর কথায়। কুণালের বক্তব্য অনুযায়ী, সেই সময় তৃণমূলে একের পর এক ভাঙন চলছিল। শুভেন্দু অধিকারী-সহ দলের বেশ কয়েকজন নেতা তৃণমূল ছেড়ে বিজেপিতে চলে যাচ্ছিলেন। সেই পরিস্থিতিতে অভিষেক দলের পাশে থেকে যথেষ্ট পরিশ্রম করেছিলেন এবং সংগঠনকে একটি নির্দিষ্ট ব্যবস্থার মধ্যে আনার চেষ্টা করেছিলেন বলে দাবি কুণালের। তাঁর মতে, সেই সময় অভিষেকের ভূমিকার মধ্যে একটি ইতিবাচক প্রভাব দেখা গিয়েছিল।

তবে কুণালের বক্তব্যে অভিষেকের নেতৃত্বের পরবর্তী পর্যায়ের কিছু সমস্যার কথাও উঠে এসেছে। তাঁর মতে, একটা সময়ের পর দলের পরিচালনায় ‘গ্যাপ’ তৈরি হয়। এই ব্যবধান তৈরি হওয়ার পেছনে একাধিক কারণ থাকতে পারে বলেও জানান তিনি। এর মধ্যে অভিষেকের অতিরিক্ত আত্মবিশ্বাস যেমন একটি কারণ হতে পারে, তেমনই দলের অন্যদের কাজকর্মও এর জন্য দায়ী হতে পারে বলে মনে করেন কুণাল।

অভিষেক যাঁদের উপর নির্ভর করতেন, তাঁদের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। কুণালের বক্তব্য, এমনও হতে পারে যে কিছু মানুষ অভিষেকের সামনে এক ধরনের আচরণ করতেন, কিন্তু তাঁর অনুপস্থিতিতে অন্য রকম ভূমিকা নিতেন। তাঁর কথায়, সেই ব্যক্তিদের অধিকাংশই এখন ‘অন্যদিকে গিয়ে বসে আছেন’।

প্রশংসা করার পাশাপাশি কুণাল একইসঙ্গে অভিষেকের সাংগঠনিক ভূমিকা এবং পরবর্তী সময়ের কিছু সিদ্ধান্ত ও ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তুলেছেন। বিশেষ করে শেষ পর্যায়ে দল পরিচালনায় আরও সতর্কতার প্রয়োজন ছিল বলে তাঁর বক্তব্য। অভিষেকের অফিসের ব্যবস্থাপনাতেও কোথাও কোথাও ঘাটতি ছিল বলে দাবি করেছেন তিনি। পাশাপাশি আইপ্যাকের ভূমিকা এবং দলের কাজে তাদের উপর অতিরিক্ত নির্ভরতা নিয়েও প্রশ্ন তোলেন কুণাল।

আরও পড়ুন: “আগামী মাসে টাকা…” অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর

অর্থাৎ, কুণালের বক্তব্যে অভিষেককে নিয়ে একদিকে যেমন আস্থা ও প্রশংসা রয়েছে, অন্যদিকে তেমনই রয়েছে দলের সাংগঠনিক ব্যবস্থাপনা নিয়ে আত্মসমালোচনার জায়গা। ২০২১ সালের কঠিন রাজনৈতিক পরিস্থিতিতে অভিষেকের ভূমিকা এবং পরবর্তী সময়ে তৈরি হওয়া ‘গ্যাপ’, দুই দিকই নিজের বক্তব্যে তুলে ধরেছেন তৃণমূলের এই নেতা।

Leave a Comment