=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

বাস থেকে পড়ে গেলেন রোহিত শর্মা

বিক্রম ব্যানার্জী, কলকাতা: হঠাৎ বাস থেকে পড়ে গেলেন রোহিত শর্মা (Rohit Sharma)। ইতিমধ্যেই সেই দৃশ্য ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ওয়ানডে খেলে টিম বাসে করে হোটেলে ফিরছিল ভারতীয় দল। হোটেলের সামনে বাস দাঁড়াতেই একে একে যখন বিরাট কোহলিরা নামছেন ঠিক সেই সময় বাস থেকে নামতে গিয়ে আচমকা পা পিছলে যায় রোহিতের (Rohit Bus Incident)। আর তারপরই সটান বাস থেকে সিঁড়ির কাছে পড়ে যান তিনি। রোহিতকে ধরতে ছুটে আসেন নিরাপত্তারক্ষী থেকে শুরু করে এক পুলিশ অফিসারও। সূত্রের খবর, গুরুতর না হলেও পায়ে হালকা চোট পেয়েছেন রোহিত।

পরবর্তী ম্যাচে খেলতে পারবেন তো রোহিত শর্মা?

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গিয়েছে, হোটেলের সামনে এসে দাঁড়িয়েছে টিম ইন্ডিয়ার বাস। সেখান থেকেই একে একে নেমে যাচ্ছেন সকলে। সেই মতোই বাস থেকে নামতে যাবেন এমন সময় হঠাৎ পা পিছলে পড়ে গেলেন রোহিত শর্মা। তাঁকে ধরতে ছুটে এলেন সেখানে উপস্থিত কয়েকজন কর্মকর্তা। সেই সময় অবশ্য সবাই ভারতীয় দলের জয় উদযাপন করছিলেন হোটেলের সামনে।

ওই ভিডিওটিতে আরও একটা বিষয় লক্ষ্য করেছেন নেট নাগরিকরা। ভিডিওটিতে দেখা গিয়েছে, যখন বাস থেকে নেমে একে একে টিম ইন্ডিয়ার প্লেয়াররা হোটেলে ঢোকার মুখে দাঁড়িয়ে, সেই সময় হোটেল কর্তৃপক্ষ হাততালি দিয়ে ভারতীয় দলের জয় উদযাপন করছে। সেখানে দাঁড়িয়ে ছিলেন বিরাট কোহলিও। বাকিরা উদযাপনে মজে থাকলেও রোহিত শর্মা পড়ে যেতেই খানিকটা বিচলিত হয়ে পড়লেন বিরাট কোহলি। অনেকেই বলছেন, এটাই বন্ধুত্বের আসল পরিচয়।

 

আরও পড়ুন: চিনের দাপটের জবাব দেবে ভারত? দেশের মাটিতেই মিলল ২১,০০০ কোটির গুপ্তধন

ভাইরাল ওই ভিডিওটি পোস্ট করে তার ক্যাপশনে লেখা হয়েছে, বাস থেকে নামার সময় হঠাৎ পা পিছলে পড়ে যান রোহিত শর্মা। তাঁকে ধরতে ছুটে আসেন অনেকেই। সেই সময় হাততালি দিয়ে ভারতীয় দলের জয় উদযাপন করছিল হোটেল কর্তৃপক্ষ। সবাই সেদিকে নজর দিলেও রোহিত শর্মা পড়ে যেতেই কোহলির নজর পড়ল সেদিকে। বন্ধুকে পড়ে যেতে দেখে খানিকটা ঘাবড়েই গেলেন বিরাট! যদিও সূত্রের যা খবর, রোহিত আপাতত সুস্থ রয়েছেন। পায়ে তাৎক্ষণিক হালকা ব্যথা অনুভূত হলেও পরবর্তী ম্যাচে না নামার মতো কোনও গুরুতর পরিস্থিতি তৈরি হয়নি।

Leave a Comment