=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

বকেয়া বেতনের ঘোষণা, তৃণমূল বিধায়ক গ্রেফতার…! আজকের সেরা ১০ খবর (২৮ সেপ্টেম্বর)

সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ২৮ সেপ্টেম্বর, সোমবার। বকেয়া বেতনের ঘোষণা, তৃণমূল বিধায়ক গ্রেফতার, ফালাকাটায় জামাইকে কোপানোর চেষ্টা….অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

১০) গ্রেফতার তৃণমূলের দু’বারের বিধায়ক

এবার আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগে গ্রেফতার হলেন বনগাঁ উত্তরের প্রাক্তন বিধায়ক বিশ্বজিৎ দাস। জানা গিয়েছে, গোপন সূত্রে বিশ্বজিতের কাছে ওই আগ্নেয়াস্ত্র থাকার খবর পেয়ে তাঁর বাড়িতে তল্লাশি চালানো হয়। এমনকি তাঁর গাড়িতেও তল্লাশি চলে। সেখান থেকেই ওই আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। তাঁকে গ্রেফতার করে গোপালনগর থানায় নিয়ে যাওয়া হয়েছে বলেই খবর। এ বিষয়ে বনগাঁ পুলিশ সুপার জানিয়েছেন যে, অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেফতার করা হয়েছে এবং তদন্ত চলছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৯) অঙ্গনওয়াড়ি কেন্দ্র নিয়ে বড় উদ্যোগ মুখ্যমন্ত্রীর

অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এমনিতেই প্রথম বাজেটে ৫০০০ টাকা করে বেতন বাড়ানোর ঘোষণা করা হয়েছিল। তবে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি এবার ঢেলে সাজানোর আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন যে, আগস্ট মাসে কর্মচারীদের ৫০০০ টাকা করে বেতন বাড়ানো হয়েছে। দিদিদের আয়ুষ্মান ভারতে যুক্ত করা হয়েছে। এর আওতায় ৩৮টি সরকারি এবং বেসরকারি হাসপাতালে ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনা খরচে চিকিৎসা মিলবে। এছাড়া শিশুদের খাবারের বরাদ্দ বাড়ানো হয়েছে এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি সরকারের নিজস্ব ঠিকানায় নিয়ে যাওয়া হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৮) করুণাময়ীতে বিক্ষোভ শিক্ষকদের

পুজোর আগে নিয়োগের দাবিতে পথে নামলেন চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষকরা। আজ অর্থাৎ সোমবার করুণাময়ী থেকে বিকাশভবনের দিকে বিক্ষোভ পৌঁছতেই বাধার মুখে পড়েন শিক্ষকরা। বিক্ষোভ দেখাতে থাকেন আইসিটি ঐক্য মঞ্চের আন্দোলনকারীরা। সরকারি স্কুল এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল-কলেজে কম্পিউটার শেখানোর জন্য আইসিটি অ্যাট স্কুল প্রজেক্টের মাধ্যমে আগের সরকার ৫৫৭৯ জন শিক্ষককে চুক্তিভিত্তিক নিয়োগ করেছিল। তবে তাদের আর পুনর্বহাল করা হবে না বলেই এই আন্দোলন। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৭) ইউপিআই লেনদেন নিয়ে কেন্দ্র ও RBI-কে নোটিশ সুপ্রিম কোর্টের

২০০০ টাকার বেশি ইউপিআই লেনদেন করলেই দিতে হবে এমডিআর চার্জ, এমনটাই জানিয়েছিল সরকার। তবে তা নিয়ে মামলা গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। তবে আদালতের তরফ থেকে আগামী ১৫ অক্টোবর থেকে এমডিআর কাঠামো বাস্তবায়নে কোনও রকম স্থগিতাদেশ দেওয়া হয়নি। এমনকি এ বিষয়ে কেন্দ্রের সলিসিটর জেনারেল জানিয়েছেন যে, এমডিআর থেকে কোনও অর্থ সরকারের কাছে যায় না। এমডিআর হল অ্যাগ্রিগেটর এবং ব্যাংকগুলোর দ্বারা আরোপিত একটি পরিষেবা চার্জ মাত্র। তবে সুপ্রিম কোর্ট ভারত সরকার, আরবিআই এবং এনসিপিআইকে আগামী চার সপ্তাহের মধ্যেই জবাবদিহি করার নির্দেশ দিয়েছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৬) পুরভোটেও প্রতীক পেলেন না মমতা

নন্দীগ্রাম এবং রেজিনগর উপনির্বাচনের আগে এমনিতেই ধাক্কা খেয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নতুন প্রতীক এবং নাম বেছে নিতে হয়েছে মমতা তৃণমূলকে। তবে এই অবস্থায় পৌরসভা নির্বাচনের আগেও ধাক্কা খেল কালীঘাট তৃণমূল। সোমবার দুই তৃণমূলের প্রতীক যুদ্ধ নিয়ে মামলার শুনানি শেষে নির্বাচন কমিশনকে চার মাস সময় দিয়েছে সুপ্রিম কোর্ট। তার মধ্যেই কমিশনকে সিদ্ধান্ত নিতে হবে। অর্থাৎ পৌরসভার ভোটেও এবার জোড়াফুল প্রতীক ও তৃণমূল কংগ্রেস নামে লড়তে পারবেন না প্রাক্তন মুখ্যমন্ত্রী। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৫) ২ অক্টোবর ‘জেল ভরো’ কর্মসূচির ডাক সিজেপির

জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে এবার বড়সড় আন্দোলনের ডাক দিল ককরোচ জনতা পার্টি। ৪৮ ঘণ্টা ডেডলাইন দেওয়া হয়েছিল মুখ্য নির্বাচন কমিশনারকে। তবে তার মধ্যে তিনি পদত্যাগ না করায় আগামী ২ অক্টোবর মুম্বাইতে আন্দোলনের ডাক দিয়েছেন সিজেপি প্রধান অভিজিৎ দীপকে। গান্ধী জয়ন্তীতে মুম্বাইয়ের শিবাজী পার্ক এলাকায় একটি জেল ভরো আন্দোলন চালানো হবে বলেই খবর। যদিও মুম্বাই পুলিশ ২ অক্টোবর বিক্ষোভের জন্য তাদেরকে অনুমতি দিতে অস্বীকার করেছে বলেও জানান সিজেপি প্রধান। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৪) নিরাপত্তা চেয়ে হাইকোর্টের দ্বারস্থ অভিষেক

নিরাপত্তা চেয়ে হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্যে ক্ষমতার পালাবদল হতেই প্রথমে অভিষেকের জেড প্লাস নিরাপত্তা তুলে নেওয়া হয়। তবে তাতেই একাধিক জায়গায় আক্রান্ত হয়েছিলেন তিনি। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে নিরাপত্তা ফেরানোর দাবি নিয়ে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি। যদিও দ্রুত শুনানির আবেদন জানালে আদালত তা খারিজ করে দেয়। অভিষেকের আইনজীবী অয়ন ভট্টাচার্য বলেন যে, তাঁর মক্কেল প্রধান বিরোধী দলের সাধারণ সম্পাদক। কিন্তু নির্বাচনের ফল প্রকাশের পর শুধুমাত্র কয়েকজন হাউস গার্ড রয়েছে তাঁর সঙ্গে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৩) বন দপ্তরের কর্মীদের বকেয়া দেওয়ার ঘোষণা

পুজোর আগেই সরকারি কর্মচারীদের বড় সুখবর দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বন দপ্তরের দৈনিক মজুরিভিত্তিক কর্মীদের বকেয়া ৩ মাসের বেতন দেওয়ার ঘোষণা করেছে নবান্ন। এমনকি সেই টাকা ছাড়ার প্রক্রিয়াও ইতিমধ্যেই শুরু হয়েছে বলেও খবর। দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে, দৈনিক মজুরিভিত্তিক কর্মীদের বকেয়া বেতন মেটানোর জন্য ওয়েজ হেড ফান্ডে টাকা দেওয়া হয়েছে। এতদিন ফান্ডে টাকা না থাকার জেরে এই সমস্ত কর্মীদের কাজ প্রায় বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল। সরকারের এই ঘোষণায় আশার আলো দেখেছেন কর্মীরা। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

২) ডলারের বিপরীতে রেকর্ড পতন ভারতীয় রুপির

ডলারের বিপরীতে একেবারে রেকর্ড পতন ভারতীয় রুপির। সোমবার লেনদেনের শুরুতেই মার্কিন ডলারের বিপরীতে রুপির মান ২০ পয়সা কমে ৯৫.৯৫ টাকায় দাঁড়িয়েছে। পশ্চিম এশিয়ায় চলমান সংঘাতে ডলারের শক্তি বৃদ্ধি আর বিদেশ থেকে পুঁজি তুলে নেওয়ার প্রবণতার জেরে রুপির এই ধারাবাহিক পতন, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। আন্তঃব্যাংক বৈদেশিক মুদ্রার বাজারে মার্কিন ডলারের বিপরীতে রুপি ৯৫.৪৯ দরে লেনদেন শুরু হয়েছিল। তবে পরে আরও মান হারিয়ে ৯৫.৯৫ টাকায় গিয়ে দাঁড়ায়। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

১) ফালাকাটায় জামাইকে কোপানোর চেষ্টা

চার বছর ধরে প্রেম করার পর বাড়ির অমতে ৯ মাস আগে বিয়ে হয়েছিল। তবে শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধেই সেই জামাইকে কোপানোর অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ারের ফালাকাটার কুঞ্জনগর এলাকায়। রবিবার সকালে নিজের বাপের বাড়ির লোকজনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন মেয়ে এবং এ নিয়ে তদন্ত শুরু হয়েছে বলেও খবর। জানা গিয়েছে, সমীর ফালাকাটা এলাকার একটি মলে কাজ করেন। কিন্তু সম্প্রতি মেয়ের পরিবারের তরফ থেকে নানারকম আক্রমণের মুখোমুখি হতে হচ্ছিল দু’জনকেই। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

Leave a Comment