=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

পারদ কমছে বাংলার, ২ জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা, আজকের আবহাওয়া

সহেলি মিত্র, কলকাতা: বর্ষা কি তবে পাকাপাকি বাংলা থেকে পাত্তারি গুটিয়ে ফেলল? পুজোর মুখে কি আর বৃষ্টির সম্ভাবনা নেই? এখন এই প্রশ্নই তুলছেন বঙ্গবাসী। এদিকে ধীরে ধীরে বাংলার রাতের তাপমাত্রা কমতে শুরু করেছে। অনেকের দাবি, পাখার রেগুলেটর কমের দিকেই থাকছে। তবে কি আজ মঙ্গলবার থেকে বাংলার আবহাওয়া (Weather Today) আরও বদলে যাবে? বৃষ্টি কি হবে নাকি শুষ্ক থাকবে আবহাওয়া? চলুন জেনে নিই।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

প্রথমেই জেনে নেওয়া যাক আজ সারাদিন দক্ষিণবঙ্গের আবহাওয়া (South Bengal) কেমন থাকবে, তা জেনে নেওয়া যাক। ইতিমধ্যে হালকা শীত লাগতে শুরু করেছে অনেকের। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, শীত কি তবে দরজায় কড়া নাড়ছে? পুজোর আগে বা পরেই শীত পড়ে যাবে? এই বিষয়ে এখনই কিছু বলতে নারাজ আবহাওয়া বিজ্ঞানীরা। যাইহোক, আজকের আবহাওয়া সম্পর্কে বললে, আজ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় হালকা বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে আকাশ মেঘলা থাকতে পারে। হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম-সহ অন্যান্য জেলায় কোথাও কোথাও স্থানীয়ভাবে স্থানীয়ভাবে মেঘ জমে হুট করে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি নামতে পারে।

উত্তর আন্দামান সাগর ও সংলগ্ন মিয়ানমার উপকূলের ওপর অবস্থানরত গভীর নিম্নচাপটি উত্তর-উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে একই অঞ্চলে অবস্থান করছে। এটি মিয়ানমারের মাওলামায়িনের প্রায় ৭০ কিমি দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে, ইয়াঙ্গনের ১৬০ কিমি দক্ষিণ পূর্বে, বাগো-এর ১৮০ কিমি দক্ষিণ-দক্ষিণ পূর্বে, কোকো আইল্যান্ডের ৪৮০ কিমি পূর্ব-উত্তর পূর্বে এবং আন্দামান দ্বীপপুঞ্জের মায়াবন্দরের ৫৯০ কিমি উত্তর পূর্বে অবস্থিত। আবহাওয়াবিদদের আশঙ্কা, এটি সম্ভবত আরও শক্তিশালী হয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হবে।

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার জেনে নেওয়া যাক আজ সারাদিন উত্তরবঙ্গের আবহাওয়া (North Bengal) কেমন থাকবে, তা জেনে নেওয়া যাক। আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর, এদিন উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং-সহ পাহাড়ি এলাকায় আকাশ মূলত মেঘলা থাকতে পারে। দার্জিলিং ও কালিম্পং-এ হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে এই সময়ে ভারী বৃষ্টির কোনও সতর্কতা জারি করা হয়নি।

আগামীকালের আবহাওয়া

আগামীকাল অর্থাৎ বুধবার সমগ্র বাংলার আবহাওয়া কেমন থাকবে? এদিন সমগ্র বাংলার আবহাওয়া মোটের ওপর শুষ্কই থাকবে বলে খবর। বৃষ্টির কোনওরকম সম্ভাবনা নেই।

Leave a Comment