=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

উপনির্বাচনের আগে বড় জয় হাসিরানি রথের, হাইকোর্টে খারিজ কংগ্রেসের মামলা

সৌভিক মুখার্জী, কলকাতা: হাইকোর্টে বিরাট জয় পেলেন নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানি রথ (Hasirani Rath)। তাঁর হলফনামায় জমা দেওয়া তথ্যে গরমিল রয়েছে এমন অভিযোগ তুলে রাজ্যের উচ্চ আদালতে মামলা দায়ের করেছিলেন কংগ্রেসের এক নেতা। অভিযোগ, বিজেপি প্রার্থী জন্মসালের আগেই মাধ্যমিক পাশ করেছেন। তাঁর বয়স ৬০ বছর উল্লেখ করা হলেও মাধ্যমিক পাশের সালের জায়গায় লেখা ছিল ১৯৬৫। তবে আজ সেই মামলা খারিজ করে দিলেন বিচারপতি কৃষ্ণা রাও। ফলে উপনির্বাচনের আগে গেরুয়া শিবিরের সামনের আর রইল না কোনও বাধা।

উপনির্বাচনের আগে স্বস্তি পেলেন হাসিরানি রথ

নন্দীগ্রাম থেকে উপনির্বাচনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নিহত আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের মা হাসিরানি রথকে প্রার্থী করবে, এই জল্পনা অনেক আগে থেকেই ছড়িয়েছিল। তাতেই পরে সিলমোহর। তবে তাঁর দেওয়া হলফনামায় অসঙ্গতি রয়েছে, এমন প্রশ্ন তুলেই হাইকোর্টের দ্বারস্থ হয় প্রদেশ কংগ্রেস। মামলাকারীর আইনজীবীর দাবি, বিজেপির প্রার্থী হাসিরানি রথ জন্মের সাল হিসেবে উল্লেখ করেছেন ১৯৬৬। তবে শিক্ষাগত যোগ্যতায় তাঁর মাধ্যমিক পাশের বছর ১৯৬৫ সাল। জন্মের আগে তিনি কীভাবে মাধ্যমিক পাশ করলেন?

এমনকি মামলাকারী আরও জানিয়েছিলেন, হাসিরানি রথ হলফনাময় চৌখালীর গঙ্গাখালি বালিকা বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ করার কথা জানান। তবে এখানে দুটি তথ্যের মধ্যে অন্তত একটি তথ্য ভুল। হয় প্রার্থী নিজের বয়স ঠিক দেননি, নাহলে মাধ্যমিকের শংসাপত্রে রয়েছে অসঙ্গতি। সেই কারণ দেখিয়েই তাঁর মনোনয়ন বাতিলের আবেদন জানানো হয়। যদিও কমিশন জানিয়েছিল, প্রার্থীর হলফনামা পরীক্ষা করার নির্দিষ্ট সময়ের মধ্যেই আপত্তি জানানোর সুযোগ থাকে। মাধ্যমিকের শংসাপত্র জাল কিনা এই বিষয়ে মনোনয়ন বাতিল হতে পারে না।

আরও পড়ুন: হাইকোর্টে মিলন প্রধানের অন্তর্বর্তী জামিন, উপনির্বাচনে লড়বেন নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী

তবে বিজেপি প্রার্থীর আইনজীবী আদালতে জানিয়েছেন যে, হলফনামার তথ্য নিয়ে আপত্তি জানানোর নির্দিষ্ট সময় পেরিয়ে গিয়েছে। সেই সময় কোনও আপত্তি না জানানোয় এ বিষয়ে কোনও পদক্ষেপ নেওয়া যায় না। হলফনামায় কোনও ভুল হয়ে থাকলে তা ইচ্ছাকৃত নয়। প্রার্থীকে এর জন্য সুযোগ দেওয়া উচিত। শুক্রবার দুই পক্ষের বক্তব্য শোনার পর সেই মামলা স্থগিত রাখেন বিচারপতি কৃষ্ণ রাও। তবে মঙ্গলবার মামলাটি ফের শুনানির জন্য উঠতেই তা খারিজ করে দেন বিচারপতি।

Leave a Comment