=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

৩ দিনে হাওড়া ডিভিশনে বাতিল ১২ লোকাল, প্রকাশ্যে এল ট্রেনের তালিকা

প্রীতি পোদ্দার, কলকাতা: ফের ভোগান্তি যাত্রীদের, ৩ দিনের জন্য হাওড়া ডিভিশনে (Howrah Devision) বাতিল হতে চলেছে ১২ টি লোকাল ট্রেন (Train Cancelled)। জানা গিয়েছে, হাওড়া-বর্ধমান ও ব্যান্ডেল লাইনে ৯০ মিনিট করে পাওয়ার ব্লকের সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল (Eastern Railway)। যার দরুন ওই তিনদিনের মধ্যে প্রতিদিন বাতিল থাকছে ৪টি করে লোকাল ট্রেন। এদিকে এই খবর প্রকাশ্যে আসা মাত্রই মাথায় হাত পড়ল যাত্রীদের।

১২টি লোকাল ট্রেন বাতিল থাকবে

পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, হাওড়া ডিভিশনের ব্যান্ডেল ও শক্তিগড় স্টেশনের মধ্যে বৈদ্যুতিক রক্ষণাবেক্ষণের কাজ চলবে। আর সেই কারণে প্রায় ৯০ মিনিটের জন্য ট্রাফিক ও পাওয়ার ব্লকের পরিকল্পনা করা হয়েছে। সেই কারণে আগামীকাল অর্থাৎ ৩০ সেপ্টেম্বর, ২ অক্টোবর এবং ৫ অক্টোবর এই তিনদিন রাত ২টো ১৫ থেকে ভোর রাত ৩টে ৪৫ মিনিট পর্যন্ত চলবে এই ব্লক। এবং প্রতিদিন বাতিল থাকবে ৪টি করে লোকাল। সব মিলিয়ে তিনদিন ধরে মোট ১২টি লোকাল ট্রেন বাতিল থাকবে।

তালিকায় রয়েছে কোন কোন ট্রেন?

তালিকা অনুযায়ী জানা গিয়েছে, ভোর ৩টে ৫ মিনিটে বর্ধমান থেকে যে ৩৭৮১২ বর্ধমান- হাওড়া লোকাল ছাড়ে সেটি আগামীকাল, ২ অক্টোবর এবং ৫ অক্টোবর বাতিল করা হয়েছে। ভোর ৪টে ১৫ মিনিটে হাওড়া থেকে ৩৭৮১১ হাওড়া- বর্ধমান লোকাল আগামীকাল, ২ অক্টোবর এবং ৫ অক্টোবর এই তিনদিন বাতিল করা হয়েছে। এছাড়াও ভোর ৩টে ৩৫ মিনিটে বর্ধমান থেকে ছাড়া ৩৭৮৬৬ বর্ধমান- ব্যাণ্ডেল লোকালটি এবং ভোর ৩টে ৪৫ মিনিটে ব্যাণ্ডেল থেকে ছাড়া ৩৭৭৮১ ব্যাণ্ডেল- বর্ধমান লোকাল এই ট্রেনটিও ব্লকের জেরে আগামীকাল, ২ অক্টোবর এবং ৫ অক্টোবর বাতিল থাকছে।

আরও পড়ুন: “রাজনৈতিক উদ্দেশ্য ছিল…” পুলিশের বক্তব্য শুনেই হাইকোর্টে খারিজ শুভেন্দুর মামলা

এছাড়াও বিন্দুবাসিনী হল্ট স্টেশন নিয়েও সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। জানা গিয়েছে, গত ২৭ সেপ্টেম্বর থেকে আগামী ৩ অক্টোবর পর্যন্ত, অর্থাৎ প্রায় ৭ দিন বিন্দুবাসিনী হল্ট স্টেশনে দুটি প্যাসেঞ্জার ট্রেনের অস্থায়ী স্টপেজ দেওয়া হয়েছে। ৫৩৪৩৩ আজিমগঞ্জ-বারহারওয়া প্যাসেঞ্জার ও ৫৩৪৩৪ বারহারওয়া-আজিমগঞ্জ প্যাসেঞ্জার এই দুই ট্রেন আগামী ৩ অক্টোবর শনিবার পর্যন্ত বিন্দুবাসিনী হল্ট স্টেশনে দাঁড়াবে।

Leave a Comment