=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

পুজোর মরসুমে ২.৫ লক্ষ কর্মসংস্থান! হরিণঘাটায় বিরাট চমক ফ্লিপকার্টের

অনন্যা সরকার, কলকাতা: আগামী ৯ অক্টোবর শুরু হতে চলেছে বহু প্রতীক্ষিত ফ্লিপকার্ট ‘দ্য বিগ বিলিয়ন ডেজ ২০২৬ (Flipkart Big Billion Days 2026) সেল। তার আগেই এবার এই জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্মটি বাংলায় তাদের কার্যক্রম জোরদার করেছে। নদিয়ার হরিঘাটায় তাদের ফুলফিলমেন্ট সেন্টার থেকে সারা ভারতের ৫,০০০-এর বেশি পিন কোডে পাঠানো হচ্ছে পণ্য। এই কেন্দ্রে ৬টি মেজানাইন লেভেল (mezzanine levels) জুড়ে ৫০ লক্ষ কিউবিকফুট জায়গায় পণ্য রাখা যায় এবং অত্যাধুনিক রোবোটিক ও অটোমেশনেরও ব্যবস্থা রয়েছে।

ফ্লিপকার্ট বাংলায় মজবুত করছে তাদের অপারেশন

পশ্চিমবঙ্গে ফ্লিপকার্টের সাপ্লাই চেইন নেটওয়ার্কে ৩০০-রও বেশি কেন্দ্র রয়েছে, যা ১.২ লক্ষেরও বেশি কর্মসংস্থান তৈরি করেছে। রাজ্যের ৬৬,০০০-এর বেশি বিক্রেতা এই প্ল্যাটফর্ম ব্যবহার করেন। কোম্পানির ‘সমর্থ’ (Samarth) উদ্যোগের মাধ্যমে প্রায় ২৯,০০০ তাঁতি ও কারিগরদের পণ্য এখন অনলাইনে বিক্রি হচ্ছে। তার মধ্যে শুধু শান্তিপুর থেকেই বার্ষিক ১০০ কোটি টাকারও বেশি তাঁতজাত পণ্য বিক্রি হয়।

উৎসবের মরসুম উপলক্ষে ফ্লিপকার্টের লজিস্টিক শাখা ইকার্ট (Ekart) তাদের গুদামজাতকরণ ক্ষমতা ৫০ শতাংশ ও পণ্য প্রক্রিয়াকরণ ক্ষমতা ৩০ শতাংশেরও বেশি বাড়িয়েছে। এছাড়া, ৯০০-রও বেশি নতুন ডেলিভারি হাব যুক্ত হওয়ার ফলে মোট কেন্দ্রের সংখ্যা ৮,২০০-রও বেশি হয়েছে। ৭৫০-রও বেশি নতুন পিন কোড যুক্ত হয়েছে ইকার্টের ডেলিভারি নেটওয়ার্কে, যার ফলে লেহ, কার্গিল, রাজস্থান, মধ্যপ্রদেশ এবং উত্তর-পূর্ব ভারতের প্রত্যন্ত অঞ্চলগুলিতে পরিষেবা পৌঁছানো সম্ভব হচ্ছে।

আরও পড়ুন: ৯৯৭ কোটি টাকা বরাদ্দ, মিড-ডে মিল নিয়ে বড় ঘোষণা স্কুল শিক্ষামন্ত্রীর

এর পাশাপাশি, উৎসবের মরসুমে ২.৫ লক্ষেরও বেশি প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থানের সুযোগ ঘোষণা করা হয়েছে, যার ৬০ শতাংশ লাস্ট-মাইল ডেলিভারির খাতে হয়েছে। ‘দ্য বিগ বিলিয়ন ডেজ’ সেল ৮ অক্টোবর থেকে আর্লি অ্যাক্সেস এবং ৯ অক্টোবর থেকে সবার জন্য উন্মুক্ত হবে। উল্লেখযোগ্যভাবে, ফ্লিপকার্ট ফ্যাশন পণ্যের ক্ষেত্রে জিরো-কমিশন নীতি চালু করেছে, যা ৯০,০০০ বিক্রেতাকে উপকৃত করবে।

Leave a Comment