=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

আপনার ফোনটি অ্যালুমিনিয়াম ফয়েলে মুড়িয়ে রাখলে কী হবে জানেন?

প্রীতি পোদ্দার, কলকাতা: বর্তমান সময়ে স্মার্টফোন (Phone) এতটাই গুরুত্বপূর্ণ সঙ্গী হয়ে উঠেছে যে সবসময় এর প্রয়োজন হয়। অফিসের কাজ হোক কিংবা অন্য কোনো কাজ সব ক্ষেত্রেই এখন ফোন আমাদের নিত্যদিনের সঙ্গী। কিন্তু কখনও কি ভেবেছেন, অ্যালুমিনিয়াম ফয়েলে (Aluminium Foil) গোটা ফোনটি মুড়িয়ে রাখলে কী হতে পারে (GK)? যদিও এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের গুজব রটেছে কিন্তু সত্যিটা আসলে কী তা অনেকেই জানেন না, তাহলে চলুন আমাদের আজকের প্রতিবেদনের মাধ্যমে সম্পূর্ণটা জেনে নেওয়া যাক বিস্তারিত।

অ্যালুমিনিয়াম ফয়েলে ফোনটি মুড়িয়ে রাখলে কী হবে?

সম্প্রতি, সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বেশ ট্রেন্ডে উঠে আসছে, যেখানে দাবি করা হচ্ছে যে অ্যালুমিনিয়াম ফয়েলে মোবাইল ফোন মুড়িয়ে রাখলে নাকি ওয়ারলেস সিগন্যাল আটকানো সম্ভব হয়। শুধু তাই নয় সাইবার প্রতারণার হাত থেকেও নাকি সুরক্ষিত থাকা যায়। জানা গিয়েছে, যখন আপনি ফোনটি ইন্টারনেট, ব্লুটুথ সংযুক্ত অবস্থায় অ্যালুমিনিয়াম ফয়েলে মুড়ে রাখবেন তখন সিগন্যালের অভাবে সংযোগটি সঙ্গে সঙ্গে বিচ্ছিন্ন হয়ে যাবে। তবে, এটি কেবল তখনই সম্ভব যখন ফোনটি চারিদিকে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ভালোভাবে মোড়ানো থাকবে।

কেন এমন হয়?

আসলে অ্যালুমিনিয়াম এমন একটি ধাতু, যা রেডিও ফ্রিকোয়েন্সি বা তড়িৎচৌম্বকীয় তরঙ্গকে আংশিকভাবে বাধা দিতে পারে। সেই কারণে ফোনের ইন্টারনেটের গতি কমে যেতে পারে কিংবা কোনও কোনও পরিস্থিতিতে ফোন নেটওয়ার্কের সংযোগই হারাতে পারে। তবে এক্ষেত্রে ক্ষতিও হতে পারে ফোনের। কারণ যদি ফোন চার্জে থাকে বা বেশি কাজ করে গরম হয়ে যায়, তখন অতিরিক্ত তাপ বাইরে না বেরোতে পারলে ব্যাটারির সমস্যা হতে পারে। কিন্তু কেউ যদি অল্প কয়েক ঘণ্টার জন্য ফোন ফয়েল পেপারে মুড়িয়ে রাখে তাহলে কোনো ক্ষতি হয় না।

আরও পড়ুন: WhatsApp-এ চার্জ বসানোর জের, বিনামূল্যে চালু Arattai-র বিজনেস অ্যাপ

এছাড়াও অ্যালুমিনিয়াম ফয়েলে যদি ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড সময়ে মানিব্যাগ মুড়িয়ে রাখেন তাহলেও একই কাজ দেয়। অ্যালুমিনিয়ামের নির্দিষ্ট রেডিয়ো ফ্রিকোয়েন্সি সিগন্যাল ব্লক করতে পারে, যার ফলে RFID-সক্ষম কার্ড বা নথি সহজে স্ক্যান করা যাবে না। এমনকি কোনো সাইবার প্রতারকেরাও এর ক্ষতি করতে পারবে না।

Leave a Comment