=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

পাকিস্তানিদের চেয়ে বেশিদিন বাঁচেন ভারতীয়রা, বলছে WHO-র রিপোর্ট

বিক্রম ব্যানার্জী, কলকাতা: পাকিস্তানিদের (Pakistan) থেকে বেশিদিন বাঁচেন ভারতীয়রা (Indian), এমনটাই দাবি করা হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO এর সর্বশেষ রিপোর্টে। ওই রিপোর্ট বলছে, ভারতীয়দের থেকে পাকিস্তানিদের গড় আয়ু অনেক কম! অন্যদিকে বাংলাদেশ এবং আমেরিকার তুলনায় ভারতীয়দের গড় আয়ু বেশ খানিকটা কম বলেই দাবি করা হচ্ছে WHO এর রিপোর্ট (WHO Report)। 2023 সালের হিসেব অনুযায়ী, ভারতের জন্মকালীন গড় আয়ু যেখানে 71 বছর, সেখানে পাকিস্তানের গড় আয়ু 68.2 বছর। বাংলাদেশ বা আমেরিকার কত?

পাকিস্তানকে পেছনে ফেললেও বাংলাদেশের থেকে পিছিয়ে ভারত!

বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট বলছে, 2023 সালের হিসেব অনুযায়ী, 2023 সালে বাংলাদেশের জন্মকালীন গড় আয়ু ছিল 72.7 বছর। সেখানে আমেরিকায় গড় আয়ু 78.6 বছর। অন্যদিকে কানাডায় আবার জন্মকালীন গড় আয়ু 81.4 বছর। একই সময় অর্থাৎ 2023 এর হিসেবে ভারতে গড় সুস্থ আয়ু ছিল 60.6 বছর। 2019 সালে যা ছিল 60.5 বছর। তবে 2021 এ সেটা কমে 58.4 বছর হয়ে গিয়েছিল। 2022 সালে সেটা বেড়ে আবার 60.2 বছর হয়ে যায়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার গ্লোবাল হেলথ এস্টিমেটসের পরিসংখ্যান প্রকাশ করা হয় গতকাল অর্থাৎ শুক্রবার। আর সেখানে রয়েছে 2000 সাল থেকে 2023 সাল পর্যন্ত গড় বয়স, গড় সুস্থ আয়ু, মৃত্যুর কারণ এবং রোগ সম্পর্কিত তথ্য। WHO বলছে, 2023 সালে ভারতীয়দের গড় আয়ুর উন্নতি হয়েছিল। 2019 এ আশা করা গিয়েছিল একজন 60 বছর বয়সী ব্যক্তি 18 বছর 4 মাস জীবিত থাকবেন। যেখানে 2023 এ সেই অনুমানটা বেড়ে 18 বছর 8 মাস হয়ে যায়।

আরও পড়ুন: ওয়েস্ট ইন্ডিজের কাছে টিম ইন্ডিয়ার হারের নেপথ্যে মূল ‘কালপ্রিট’ ৩ ভারতীয়

এখানেই শেষ নয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে প্রকাশিত নির্দিষ্ট রিপোর্টে এও বলা হয়েছে, 2000 সালে ভারতে মৃত্যুর প্রধান 10 কারণ হিসেবে প্রায় 62 শতাংশ সংক্রামক ব্যাধি এবং 34 শতাংশ অসক্রামক রোগকে দায়ী করা হয়েছে। তবে 2023 সালে গিয়ে পরিস্থিতি বদলে যায়। সে বছর ভারতে মানুষের মৃত্যুর প্রধান 10 কারণ হিসেবে 75 শতাংশ অসংক্রামক রোগ ও 16 শতাংশ সংক্রামক রোগকে চিহ্নিত করা হয়েছে। বাকি মৃত্যু হয়েছে আঘাতজনিত কারণে।

Leave a Comment