=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

বেআইনি বসবাসের অভিযোগে মুম্বাইয়ে গ্রেফতার ১৩ বাংলাদেশি, উদ্ধার ২০টি সিম কার্ড

সহেলি মিত্র, কলকাতাঃ আরও বহু বাংলাদেশি (Bangladeshi)-কে গ্রেফতার করল পুলিশ। ভারতে অবৈধভাবে বসবাসরত ১৩ জন বাংলাদেশি নাগরিকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিয়েছে মুম্বাই (Mumbai)-এর খার ও জুহু পুলিশ। গত ২৯ সেপ্টেম্বর ও ১ অক্টোবর অনেকজনকে গ্রেফতার করেছে খার ও জুহু পুলিশ।

বহু বাংলাদেশিকে গ্রেফতার করল পুলিশ

এক রিপোর্ট অনুযায়ী, খার পুলিশ যাদের গ্রেফতার করেছে তাদের মধ্যে রয়েছে ইকবাল শেখ (৩৫), রানা মোল্লা ইমদাদুল মোল্লা ওরফে রানা শাহ (২০), সামিম মিজানুর সরদার ওরফে রাজু নরেন্দ্র (২৫), মোসাম্মাদ মুঞ্জিলা খাতুন ওরফে সিলা সর্দার ওরফে রিয়া দত্ত (২৩), মাফুজা আক্তার লিমা মো. হাশাম কাজী ওরফে কবিতা শাহ (২৫) ও হালিমা আক্তার (২৫), মো. ঝিল্লু খান ওরফে মনিকা দত্ত (২৬)।

যারা জাল পরিচয়পত্র তৈরি করে ভারতে প্রবেশ, ভ্রমণ ও বসবাস করতে সাহায্য করছে, তাদের সন্ধানে তল্লাশি চলছে। এদিকে, ১ অক্টোবর জুহু পুলিশের সন্ত্রাস দমন শাখা জানতে পারে যে নালসোপাড়া পূর্বের মোরগাঁও এলাকায় সাতজন বাংলাদেশি নাগরিক বসবাস করছেন। সেই অনুযায়ী, জয় জীবদানি চলের ৪১০ নম্বর কক্ষে অভিযান চালানো হয়। সেখানে এক পুরুষ, চার মহিলা ও দুই শিশুকে পাওয়া যায়।

২০টি সিম কার্ড ও আধার কার্ড বাজেয়াপ্ত

পুলিশ জানিয়েছে, তদন্ত চলাকালীন জানা যায় যে ইকবাল বাংলাদেশ থেকে নাগরিকদের ভারতে আনতে এবং তাদের জন্য পরিচয়পত্র, ট্রেন ভ্রমণ, বাসস্থান ও চাকরির ব্যবস্থা করতে সাহায্য করত। ইকবালের মোবাইল থেকে বিভিন্ন ব্যক্তির নামে আধার কার্ড, প্যান কার্ড ও অন্যান্য পরিচয়পত্রের প্রায় ৪০টি ছবি, মহিলাদের ছবি, কিউআর কোড এবং রেলের টিকিটের তথ্য পাওয়া গেছে।

আরও পড়ুনঃ দুপুরেই নামল আঁধার, কলকাতা সহ ৫ জেলায় প্রবল বজ্রপাত ও বৃষ্টির সম্ভাবনা, আবহাওয়ার খবর

বাড়ি তল্লাশির সময় বাংলাদেশ থেকে পাঠানো বাংলালিংকের সিম কার্ড এবং বিভিন্ন নামে থাকা ২০টি সন্দেহভাজন আধার কার্ডসহ বাজেয়াপ্ত করা হয়। জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক তদন্তে জানা গেছে যে তারা বাংলাদেশে তাদের আসল ঠিকানা দিয়েছিল এবং সরকারি অনুমতি ছাড়াই ভারতে প্রবেশ করেছিল। দুই ঘটনাতেই জাল নথি, ভারতে অবৈধভাবে প্রবেশে সহায়তাকারী দালাল এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা নিশ্চিত করতে আরও তদন্ত চলছে। এর আগে যাঁদের গ্রেফতার করা হয়েছে, তাঁরা হল আকবর আজমির সরদার (২৬), রেজুকা উজির মোল্লা (২১), ইয়াসমিন উজির মোল্লা (২৭), নাসিমা বেগম উজির মোল্লা (৫৩), খাতিজা উজির মোল্লা (১৮) এবং দুই নাবালিকা রয়েছে।

Leave a Comment